হোম সাক্ষাৎকার জনমত ব্যারিস্টার সুমনের পক্ষে ঢাবিতে মানববন্ধন
ব্যারিস্টার সুমনের পক্ষে ঢাবিতে মানববন্ধন

ব্যারিস্টার সুমনের পক্ষে ঢাবিতে মানববন্ধন

17
0

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মিডিয়াতে ইতোমধ্যে ভাইরাল হওয়া ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার দাবিতে রাজু ভাস্কর্যের মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হোক সুমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক মেধাবী শিক্ষার্থী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বলে জানা যায়।

সোমবার(২২জুলাই) হিন্দু ধর্মাবলম্বীদের কটূক্তির অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে বিচারক আস-শামস জগলুল হোসেনের আদালতে এ মামলা করেন গৌতম কুমার এডবর নামে রাজধানীর ভাষাণটেকের এক ব্যক্তি। তাকে আইনগত সহায়তা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের ডাক দেন।

জানা যায় মানববন্ধনে চার দফা দাবি পেশ করা হয়েছে।
১। ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ভিত্তিহিন মামলা আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২। দেশের বৃহত্তর স্বার্থে ব্যারিস্টার ‍সুমনের জীবনের নিরাপত্তা জোরদার করতে হবে।
৩। সোস্যাল মিডিয়াতে যারা ব্যারিস্টার ‍সুমনের নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
৪। যে আইনজীবি তার নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাকে অবশ্যই জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুকে ব্যারিস্টার সুমনের নামে খােলা ফেক আইডি থেকে দেয়া একটি বিভ্রান্তিকর স্ট্যাটাসের উপর ভিত্তি করে এ মামলাটি দায়ের করা হয়। যে ফেক আইডি থেকে উক্ত বিভ্রান্তিকর স্ট্যাটাসটি দেয়া হয়েছে তার সাথে ব্যারিস্টার সুমনের কোন প্রকার সংশ্লিষ্টতা নেই। গত ২৮/০৫/২০১৯ তারিখে উক্ত পেইজের বিরুদ্ধে শাহবাগ থানায় ব্যারিস্টার সুমন নিজেই একটি জিডি করেন (জিডি নং-১৭০৯)।

(17)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *