fbpx
হোম amirulmanik

amirulmanik

এবার মাদারীপুর জুড়েই জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা

মাদারীপুরের শিবচরের পর এবার পুরো জেলাতেই জনগণের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে জেলা প্রশাসক। রাতে এই গণবিজ্ঞপ্তি দেয় জেলা প্রশাসন। শিবচরের একটি বিদ্যালয়ে খোলা হয়েছে ১০ শয্যার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। এরইমধ্যে দুই চিকিৎসককে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। মাদারীপুরের রাস্তায় রাস্তায় জীবানুনাশক ছিটানো হচ্ছে। নিত্যপণ্যের দোকান-পাট বাদে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে শিবচরের আরও...বিস্তারিত

যে কোনো সময় মুক্তি পাবেন খালেদা জিয়া: ওবায়দুল কাদের

যেকোন সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মুক্তি আদালতের বিষয় হলেও আবেদনটি তার পরিবার থেকে করা হয়েছে। নিয়ম অনুযায়ী সরকার প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তাকে মুক্তি দিয়েছেন বলে আজ সকালে সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান । কখন মুক্তি পাবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন,...বিস্তারিত

করোনায় প্রতিদিন মিলছে মৃত্যুর খবর

দেশে প্রতিদিনই মিলছে করোনায় মৃতের খবর । গতকাল পর্যন্ত মোট সংখ্যা ছিলো ৪ জন । কিন্তু আজ আরও একজনের মৃত্যু হয়েছে এই প্রাণঘাতী করোনা ভাইরাসে । তবে ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। আজ সকালে একজন আক্রান্ত মারা গেছেন। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আইইডিসিআর।...বিস্তারিত

সদ্যোজাত এক শিশুর নাম করোনা !

বিশ্ব এখন করোনা আতঙ্কে আতঙ্কিত । যে আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের মারা গেছে ১৮ হাজারেও বেশি মানুষ। তারপরও এই ভাইরাসের নামে সদ্যোজাত এক শিশু কন্যার নাম রাখা হল করোনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। বিষয়টি জানাজানি হওয়ায় অবাক হয়েছেন নেটিজেনরা। মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে মানুষ যে এই রকম নামকরণ করতে পারে তা ভাবতেই পারছেন...বিস্তারিত

করোনায় মুক্তি পেতে কোরআন খতম দিয়েছেন পপি

বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। এরই মধ্যে বাংলাদেশে এই ভাইরাসে বেশ কয়েক জন মারা গেছেন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। তাই করোনার প্রভাব থেকে মুক্তি পেতে চিত্রনায়িকা পপি তার গ্রামের বাড়ি খুলনায় মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় কোরআন খতম দিয়েছেন। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন এই নায়িকা। এ প্রসঙ্গে পপি বলেন, যতটুকু...বিস্তারিত

করোনা ভাইরাসকে স্বাগত জানালেন নচিকেতা !

করোনার থাবায় মানুষ আজ ভীত, সন্ত্রস্ত। সবাই যেনো করোনার সঙ্গে যুদ্ধে লিপ্ত । সেই দানবকে হারাতেই হবে। পৃথিবী এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি , যা কখনো চিন্তায় আসেনি যে এমন অবস্থায় পড়তে পারে বিশ্ব । চতুর্দিকে শুধু বাঁচার আকুতি । যে ভাইরাসের আক্রমণে স্থবির হয়ে পড়েছে গোটা বিশ্ব। বিস্ময় ও আতঙ্কে থমকে গেছে মানবজাতি। করোনা নিয়ে মানুষের...বিস্তারিত

নিউইয়র্কে করোনায় একদিনেই ৫ বাংলাদেশির মৃত্যু

নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার (২৪ মার্চ) ৩ জন নারী ও ২ জন পুরুষ মারা গেছেন। এলমাস্ট হসপিটালে ৬০ বছরের আব্দুল বাতেন, ৭০ বছরের নূরজাহান বেগম এবং ৪২ বছরের এক নারী, প্লেইনভিউ হসপিটাল নর্থওয়েলে ৫৯ বছরের এটিএম সালাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান বলে হসপিটাল কর্তৃপক্ষের নিউম্যান রিসোর্স এই তথ্য নিশ্চিত করেছে। এছাড়া অপর একটি...বিস্তারিত

স্পেনে করোনা আরও ভয়াবহ; ৬৮০ জনের মৃত্যু

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে হিমশিম খাচ্ছে স্পেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস । ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৬৮০ জন মারা গিয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ৯৯১ জনে। এ ছাড়া করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৯২২ জন। ফলে এ পর্যন্ত স্পেনে...বিস্তারিত

ভারতে কঠোর নির্দেশনা; ১৩০ কোটি মানুষ অবরুদ্ধ

করোনা ভাইরাসের বিস্তার রোধে আজ প্রথম প্রহর থেকে শুরু হওয়া লকডাউন চলবে টানা ২১ দিন।এতে করে ভারতের প্রায় ১৩০ কোটি মানুষ অবরুদ্ধ। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে লকডাউনের ঘোষণা দেন নরেন্দ্র মোদি। এর আগে রোববার, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ‘জনতা কারফিউ’ কর্মসূচিতে অংশ নেয় গোটা ভারত। তবে, দেশের পরিস্থিতি বিবেচনা করে এবার দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে...বিস্তারিত

আজ থেকে ঢাকায় জীবাণুনাশক ছিটাবে পুলিশ

আজ থেকে ঢাকার রাস্তায় চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এ সময় প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেওয়া হবে না। পাশাপাশি দিনে দুবার ওয়াটার ক্যানন দিয়ে জীবাণুনাশক ছিটানো হবে। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম জানান, যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই চলাফেরা করতে পারবেন। তবে প্রয়োজন ছাড়া কেউ যাতে রাস্তায় না...বিস্তারিত

বিভীষিকাময় ভয়ার্ত কালো রাত আজ

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে যে গণহত্যায় মেতে উঠেছিল, তা শুধু এ দেশের নয়, সমগ্র বিশ্বের ইতিহাসে এক জঘন্য কালো অধ্যায়। জাতি আজ স্মরণ করবে ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল কালরাত্রির কথা। তৎকালীন পাকিস্তানের প্রাদেশিক রাজধানী ঢাকার ফার্মগেটে মিছিলরত বাঙালিদের নির্বিচার হত্যার পর পিলখানা, রাজারবাগ পুলিশ লাইনস, ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনাসহ...বিস্তারিত

করোনায় নতুন করে ১ নারী আক্রান্ত; ভবন লকডাউন

কক্সবাজারে এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় তিনি যে  ভবনে থাকতেন তা লকডাউন করেছে প্রশাসন। জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, করোনা শনাক্ত হওয়ার কারণে তার বাড়িটি লকডাউন করা হয়েছে। পাশাপাশি লাল পতাকা দিয়ে এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেলে শহরের ৭ নং ওয়ার্ডের কচ্ছপিয়া পুকুর এলাকার ওই বাড়িটি লকডাউন করা হয়। হাসপাতালের...বিস্তারিত

করোনা নিয়ে শোয়েব আখতারের আবেগঘন বার্তা

প্রাণঘাতী করোনা প্রতিরোধে কার্যকর বার্তা দিলেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। বিশ্বব্যাপী ভয়ংকর করোনা ভাইরাসে আতঙ্কিত পাকিস্তানের উদ্দেশ্যে এক ইউটিউব বার্তায় ভক্ত-সমর্থকদের প্রতি এই পেসারের আবেগঘন আহ্বান তুলে ধরা হলো, ‘আমার সকল অনুরাগীদের কাছে অনুরোধ করোনা ভাইরাস গোটা বিশ্বের সংকট। সুতরাং জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের সেভাবেই বিষয়টাকে ভাবতে হবে। বিভিন্ন দেশ বিভিন্ন শহর লকডাউন হচ্ছে। কারণ...বিস্তারিত

ভাড়া মওকুফ করে মানবিকতার পরিচয় দিলেন সিলেটের বাড়িওয়ালা

করোনা ভাইরাসের ভয়াবহ সংকটময় মুহুর্তে মানবিকতার পরিচয় দিলেন সিলেটের এক বাড়িওয়ালা । সিলেট নগরের ইলাশকান্দির লোকমান আহমদ নামে এক বাড়িওয়ালা, বাড়ি ভাড়ার সঙ্গে বিদ্যুৎ বিলও মওকুফ করেছেন তিনি। জানা গেছে, সিলেট সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের ইলাশকান্দি এলাকার তিন তলা ফিরোজ মঞ্জিল বাসার মালিক লোকমান আহমদ। এই বাসায় ১০টি পরিবার বসবাস করে। তারা বিভিন্ন দোকান ও...বিস্তারিত

খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত

শর্ত সাপেক্ষে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের নিজ বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান আইনমন্ত্রী আনিসুল হক। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। তবে তিনি বিদেশে যেতে পারবেন না। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮...বিস্তারিত

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার মাঝে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার মন্ত্রীপরিষদ সচিব জানান, করোনা সংক্রমণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ও প্রস্তুতি তুলে ধরে বক্তব্য রাখবেন, প্রধানমন্ত্রী। সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে। আর এই ভাষণের মধ্যদিয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি, দেশবাসীর করনীয় ও সরকারের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত...বিস্তারিত

করোনা ভাইরাস: শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো

করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রাক প্রাথমিক থেকে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। জানা গেছে, ২৬...বিস্তারিত

করোনায় দেশে আরও ১ জনের মৃত্যু

আজ করোনা আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। বয়স ৭০-এর বেশি। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, দেশে নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর ফলে, দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯। আর মৃতের সংখ্যা ৪।...বিস্তারিত

কক্সবাজারে করোনা রোগী শনাক্ত

কক্সবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী শনাক্ত হয়েছে। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। তার আনুমানিক বয়স ৬৫ বছর। তিনি কক্সবাজার সদর হাসপাতালের ৫০১ নাম্বার কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ওই রোগী ২১শে মার্চ,জ্বব,কাঁশি, গলা ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে কক্সবাজার...বিস্তারিত

সারাদেশে ২৪ হাজার মানুষ কোয়ারেন্টাইনে

সারাদেশ কোয়ারেন্টাইনে আছেন মোট ২৪ হাজার ৭০৮ জন। সোমবার (২৩ মার্চ ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, সারাদেশে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ২৯০টি প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। সব প্রতিষ্ঠানের মধ্যে ১৬ হাজার ৭৪১ জনকে সেবা দেওয়া যাবে। আইসোলেশনের জন্য ৪ হাজার ৫১৫টি...বিস্তারিত