fbpx
হোম amirulmanik

amirulmanik

হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়। বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা...বিস্তারিত

মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া পর্যন্ত আফগানিস্তানে সেনা থাকবে: বাইডেন

আগামী ৩১ আগস্টের মধ্যে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার কথা থাকলেও এই সময়সীমা বাড়তে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, আফগানিস্তানে থাকা সব মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত সেনারা সেখানে থাকবে। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে পেন্টাগনের সূত্র দিয়ে বলা হয়, এখন কাবুল বিমানবন্দরের বাইরের মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতা নেই...বিস্তারিত

আশরাফ গনিকে গ্রেফতারের দাবি জানালেন বিসমিল্লাহ খান

দেশের সাধারণ মানুষকে চরম প্রতিকূলতার মধ্যে ফেলে পালিয়ে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। সেজন্য তাকে গ্রেফতারের দাবি তুললেন আফগানিস্তানের প্রাক্তন পররাষ্ট্র মন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মদী। গত রবিবার কাবুলের দখল নেয় তালেবান। সেদিনই দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গনি। পরে তিনি সোশ্যাল মিডিয়া বার্তা দিয়ে জানান, “রক্তের বন্যা রুখতে আমাকে দেশ ছাড়তে হল। আমি চরম প্রতিকূলতার...বিস্তারিত

আফগানিস্তান-ভারতের মধ্যে পণ্য পরিবহন বন্ধ

তালেবানের কাবুল দখলের প্রভাব পড়লো ভারত এবং আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে। আপাতত দু’দেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। যার জেরে ধাক্কা খেয়েছে আমদানি এবং রফতানি। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল অজয় সহায় এসব জানিয়েছেন বলে উল্লেখ করেছে ভারতের পত্রিকা আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়, অজয় জানিয়েছেন, পাকিস্তানের যে পথ ধরে পণ্য পরিবহন হতো তা বন্ধ...বিস্তারিত

হিজাব পরা বাধ্যতামূলক: তালেবান

আফগানিস্তানে ফের তালেবান শাসনামল শুরু হতে যাচ্ছে। ইতিহাস স্মরণ করে ভয়ে কাঁপছে দেশটির নারীরা। ১৯৯৬ থেকে ২০০১ সালের তালেবান শাসনামলে আফগান নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক ছিলো। তবে নতুন শাসনে নতুন নিয়ম আনতে যাচ্ছে তারা। এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে এনডিটিভি। ওইসময় নিষিদ্ধ ছিলো দেশটির নারীদের চাকরি করা। পুরুষ অভিভাবক ছাড়া ভ্রমণে যেতে পারতেন না তারা।...বিস্তারিত

আফগানিস্তানে গণতন্ত্র থাকবে না: তালেবান

শিগগিরই আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবান সরকার। কিন্তু তারা কীভাবে দেশ পরিচালনা করবে সে ব্যাপারে অনেক বিষয় এখনো চূড়ান্ত হয়নি। তবে গোষ্ঠীটির সিনিয়র সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আফগানিস্তানে গণতন্ত্র থাকবে না। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। ওয়াহিদুল্লাহ হাশিমি বলেন, এখানে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না। কারণ, আমাদের দেশে এর...বিস্তারিত

আজ থেকে চলছে সব গণপরিবহন

স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল ও নৌ-পথে সব গণপরিবহন চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ফলে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে চলাচল শুরু হয়েছে এসব পরিবহন। গত ১২ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রদান করা হয়। এতে বলা হয়, যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌ পথে সব গণপরিবহন চলাচল করবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর...বিস্তারিত

তালেবান সরকারের কাঠামো কেমন হবে, জানালেন হাশিমি

রাজধানী কাবুল দখল করার মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। ইতিমধ্যে গোষ্ঠীটি জানিয়ে দিয়েছে যে, তারা ইসলামী শরিয়াহ আইনের মাধ্যমে দেশ পরিচালনা করবে। কিন্তু পরিচালনা পদ্ধতি কেমন হবে, সে ব্যাপারে এখনো কোনো কিছু স্পষ্ট নয়। তবে দলটির এক সিনিয়র সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, একটি শাসক পরিষদ দ্বারা সরকার...বিস্তারিত

পরী মনিকে ৫ দিনের রিমান্ডে চায় সিআইডি, শুনানি বৃহস্পতিবার

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত চিত্রনায়িকা পরী মনির বিরুদ্ধে আরও ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে সিআইডি। আগামীকাল বৃহস্পতিবার শুনানি অনিুষ্ঠিত হবে। রিমান্ড আবেদন থাকায় আজ পরী মনির জামিন আবেদনটিও নাকচ হয়ে গেছে। বুধবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। গত ৪ আগস্ট...বিস্তারিত

অস্ত্র তুলে নেওয়া আফগান নারী গভর্নরকে বন্দি

রবিবার তালেবানরা কাবুলের দখল নেওয়ার পরেই, দেশ ছাড়েন প্রেসিডেন্ট আরশদ ঘানি। দেশ ছেড়েছেন বহু রাজনীতিকও। অন্যদেশে আশ্রয় নিয়েছেন তারা। এই অবস্থায় তালেবানে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিলেন আফগানিস্তানের প্রথম নারী গভর্নরদের একজন সালিমা মাজারি। জেহাদিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হল না। সূত্রের খবর, তাকে বন্দি বানিয়েছে জঙ্গি সংগঠনটি। জানা...বিস্তারিত

পবিত্র আশুরার সরকারি ছুটি শুক্রবার

পবিত্র আশুরার ছুটি পুনরায় নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের (১৯ আগস্ট) পরিবর্তে এ ছুটি শুক্রবার নির্ধারণ করা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র...বিস্তারিত

আশুরায় তাজিয়া মিছিল করা যাবে না

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এবারও পবিত্র আশুরায় তাজিয়া মিছিল ও শোভাযাত্রা বন্ধ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে ইতোপূর্বে আরোপিত বিধিনিষেধ বহাল থাকবে। একইসঙ্গে পবিত্র মহররম উপলক্ষে সব ধরনের তাজিয়া মিছিল, শোভাযাত্রা, মিছিল ইত্যাদি বন্ধ থাকবে। তবে যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণপূর্বক আবশ্যক...বিস্তারিত

কাবুল শহরজুড়ে তালেবানের তল্লাশি

আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে তালেবান। জানা গেছে, পুরো শহরের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। তারা শহরজুড়ে তল্লাশি চৌকি বসিয়েছে। এমনকি বিমানবন্দরে প্রবেশের সবগুলো রাস্তার মুখেই তাদের পাহারা রয়েছে। ফলে যেসব আফগান দেশ ছাড়তে চান, তাদের এসব তল্লাশি চৌকি পার হয়ে যেতে হচ্ছে। শহরের রাস্তাঘাট ফাঁকা, খুব একটা গাড়ি চলাচল করতে...বিস্তারিত

আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ১ কোটি ৯০ লাখ কোটি টাকা

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া আফগান যুদ্ধে দুই দশকেও শান্তির দেখা মেলেনি কখনোই। বরং বছরের পর বছর তাড়া খেয়ে বেড়ানো তালেবানই আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে, হাজার হাজার সেনার দেহ কফিনবন্দি করে, দেশের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ শেষ করে খালি হাতেই আফগানিস্তান থেকে ফিরতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরব্যাপী ‘সন্ত্রাসদমন’ যুদ্ধে দেশটির খরচ...বিস্তারিত

আফগানিস্তানে যাওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল: ট্রাম্প

আফগানিস্তানে সামরিক অভিযান চালানোকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আফগানিস্তানে যাওয়ার সিদ্ধান্তই ছিল আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল।’ গতকাল মঙ্গলবার ফক্স নিউজের শন হ্যানিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আজ বুধবার সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।...বিস্তারিত

বোরকা পরা বাধ্যতামূলক নয়,হিজাব পরতে হবে : তালেবান

কাতারের রাজধানী দোহায় তালেবান দপ্তরের মুখপাত্র সুহাইল শাহিন বলেছেন, ‘তালেবান আমলে আফগানিস্তানে নারীদের জন্য বোরকা পরা বাধ্যতামূলক নয়। বাইরে বের হওয়ার সময় তাদের হিজাব পরলেই চলবে।’ সুহাইল কাতারের দোহায় তালেবানের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। সুহাইল শাহিন বলেন, ‘পুরো শরীর ঢাকা বোরকা নয়, নারীরা মাথায়...বিস্তারিত

আফগানিস্তানে ফিরছেন তালেবানের নির্বাসিত শীর্ষ নেতারা

আফগানিস্তান দখলের পর সেখানে ফিরতে শুরু করেছেন তালেবানের নির্বাসিত শীর্ষ রাজনৈতিক নেতারা। যারা ফিরেছেন, তাদের মধ্যে তালেবানের সহপ্রতিষ্ঠাতা ও জ্যেষ্ঠ নেতা মোল্লা আবদুল গনি বারাদারও রয়েছেন। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার কান্দাহারে ফিরেছেন মোল্লা আবদুল গনি বারাদার। তিনি তালেবানের রাজনৈতিক কার্যালয়েরও প্রধান। কান্দাহার বিমানবন্দর থেকে যখন মোল্লা আবদুল গনি বারাদার গাড়িতে করে যাচ্ছিলেন, তখন উচ্ছ্বসিত জনতা তাকে...বিস্তারিত

আফগান শরণার্থীদের আশ্রয় দিতে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণের তৃতীয় দিন আজ। রাজধানী কাবুল দখলের পর দেশ ছেড়ে যাচ্ছেন অনেক আফগান। কাবুল বিমানবন্দরে জনস্রোত দেখা গেছে। এমতাবস্থায় দেশ ছেড়ে পালাতে উন্মুখ আফগানদের আশ্রয় দিতে বিশ্বের সব দেশকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (১৭ আগস্ট) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের টুইটের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। টুইট বার্তায় তিনি...বিস্তারিত

তালেবানের সরকার জনগণের হলে আমাদের দরজা খোলা:পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সে প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তালেবান সরকার যদি হয় কিংবা হয়েছে এবং সেটা জনগণের সরকার হলে আমাদের দরজা অবশ্যই খোলা থাকবে। গতকাল সোমবার রাজধানীর বিসিপিএস মিলনায়তনে সিনোফার্ম টিকার যৌথ উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন...বিস্তারিত

গাড়ি ভর্তি অর্থ নিয়ে পালিয়েছেন আফগান প্রেসিডেন্ট

তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার পর রোববার তাজিকিস্তানে পালিয়ে যান আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। পালানোর সময় তিনি চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ নিয়ে গিয়েছেন বলে সোমবার জানিয়েছে কাবুলে অবস্থিত রাশিয়ান দূতাবাস। এদিকে, দেশত্যাগের পর প্রথমবারের মতো দেয়া এক ফেসবুক পোস্টে গনি দাবি করেন, আফগানিস্তানে রক্তের বন্যার এড়াতেই তিনি পালিয়ে গেছেন। এছাড়া...বিস্তারিত