fbpx
হোম amirulmanik

amirulmanik

খালাস চেয়ে হাইকোর্টে আপিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রদীপ ও লিয়াকতের

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলী আজ মঙ্গলবার তাদের দণ্ড বাতিল ও খালাস চেয়ে হাইকোর্টে দুটি আপিল করেছেন। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং উপ-পরিদর্শক লিয়াকত আলী আইনজীবীদের মাধ্যমে আপিল দাখিল করেছেন। সেখানে দাবি করা হয়েছে তারা নির্দোষ এবং তারা ত্রুটিপূর্ণ অভিযোগে...বিস্তারিত

এ মাসেই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

এ মাসেই মাসেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, আজ সন্ধ্যায় জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে সভা আছে। আমরা করোনার অবস্থা পর্যালোচনা করে একটি সিদ্ধান্ত নিতে পারব।...বিস্তারিত

‘ডা. জাফরুল্লাহর মাধ্যমে ইসির জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি’

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি নিজেরা সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করলেও অন্যের মাধ্যমে নাম ঠিকই দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর মাধ্যমে বিএনপি সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করেছে বলে দাবি এই আওয়ামী লীগ নেতার। বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ...বিস্তারিত

আদালত অবমাননার অভিযোগে নিপুণকে আইনি নোটিশ

আদালত অবমাননার অভিযোগ এনে নিপুণকে আইনি নোটিশ পাঠিয়েছেন জায়েদ খানের আইনজীবী মো. আব্দুল কাইয়ুম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাওয়ার জন্য নিপুণের ঘোষণার দিন (মঙ্গলবার) রাতেই জায়েদ খান তার আইনজীবী মো. আব্দুল কাইয়ুমের মাধ্যমে এই নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন...বিস্তারিত

বিএনপি আবার ভুল করেছে: কৃষিমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রজ্জাক বলেছেন, সার্চ কমিটিতে নাম প্রস্তাব না করে বিএনপি আবার ভুল করেছে। তারা নাম না দেওয়ায় কিছু যায় আসে না। বেশির ভাগ দল নাম প্রস্তাব করেছে। দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠিত হবে। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে বিভাগের কৃষি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে...বিস্তারিত

বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-অপরাজনীতি আরও বেড়ে যাবে: জাতীয় পার্টি

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনে তাল গাছটা যেন আমার না হয়। শুরু থেকেই আমরা কমিশন গঠনে সহায়তা দিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত যদি একটি দলের চামচা দিয়ে নির্বাচন কমিশন গঠন হয়, তা হবে হতাশাজনক। তিনি বলেন, নির্বাচন কমিশকে ক্ষমতা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আমরা...বিস্তারিত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছে। তারা জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই। পেছনের দরজা দিয়েও ক্ষমতায় আসার সুযোগ নেই। মঙ্গলবার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ক্যাথ ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। নির্বাচন কমিশনের জন্য সার্চ কমিটিতে বিএনপির...বিস্তারিত

দেশ ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের ধনীরা

সীমান্তে উত্তেজনা ও যুদ্ধের আশঙ্কার মধ্যে দেশ ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের ধনীরা। যতই সময় যাচ্ছে, এই সংখ্যা ততই বাড়ছে। এদের মধ্যে ধনী ব্যবসায়ী যেমন আছেন তেমনি আছেন রাজনীতিকও। মূলত ভাড়া করা বিমানে করে পরিবার ও আত্মীয়স্বজনদের নিয়ে নিরাপদ আশ্রয়ে পাড়ি জমাচ্ছেন তারা। স্থানীয় সংবাদ মাধ্যম ইউক্রেনস্কায়া প্রাভদার বরাত দিয়ে সোমবার এ খবর জানায় দ্য মস্কো টাইমস।...বিস্তারিত

১৯ কোটি ৫০ লাখ বছর পুরানো পাথরে লেখা ‘বিসমিল্লাহ’!

তুরস্কের ভূমধ্যসাগরীয় প্রদেশ আন্টালিয়ায় মার্বেল কোয়ারিতে পাওয়া একটি মার্বেল পাথরের ওপর দেখা গেল আরবী অক্ষরে ‘বিসমিল্লাহ’ শব্দ। পাথরটি ১৯ কোটি ৫০ বছর আগের বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। আন্টালিয়া কোরকুটেলি জেলার তাসকেসিগি গ্রামে আন্টালিয়া মার্বেল ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেড কোম্পানির ব্যবসায়িক এলাকায় এই আবিষ্কারটি করা হয়। পাথরের ওপর যে চিত্রটি ফুটে ছিল তা খনি শ্রমিকদের দৃষ্টি আকর্ষণ...বিস্তারিত

বর আসেনি,স্বেচ্ছাসেবক লীগ নেতা বিয়ে করলেন

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বধূ সেজে বিয়ের আসরে বসে অপেক্ষা করছিলেন বরের জন্য। কিন্তু সারা দিনেও বর না আসায় কনে অজ্ঞান হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আহম্মদ আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাৎক্ষণিক কনের পরিবার চরহাজারী ইউনিয়ন পরিষদের...বিস্তারিত

ভারতে শরিয়াহ আইন চলবে না:যোগী আদিত্যনাথ

ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুললেন দেশটির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতীয় সংবিধান পোশাকের অধিকার দিয়েছে। কিন্তু সেই অধিকার সার্বিক নয়। স্কুল বা বিশ্ববিদ্যালয়ের ইউনিফর্ম সকলকেই মানতে হবে। সেখানে ধর্মীয় পোশাক মেনে নেয়া যায় না। শুধু তাই নয়, যোগীর মন্তব্য, নতুন ভারত সংবিধান মেনে চলবে। ভারতে শরিয়াহ আইন চলবে...বিস্তারিত

নতুন ইসিতে কারা আসছেন,আলোচনায় ১০ নাম

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি পর্যায় থেকে প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি। এদের মধ্য থেকেই একজন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চারজন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি। তার আগে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য এমন ১০ জনকে বাছাই করে তাদের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেবে সার্চ কমিটি। এই...বিস্তারিত

মেক্সিকোতে গণবিয়ে

ভালোবাসা দিবস উপলক্ষে মেক্সিকোতে আয়োজন করা হয় গণবিয়ে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির শহরতলিতে জড়ো হয়েছিলেন ৬৬১ জুটি। আর সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। দেশটির সিউদাত নেজাহুয়ালসয়তল শহরের কাউন্সিল কর্মকর্তা মারিয়া দারিঙ্কা রেনডন বলেন, গণবিয়েতে খুবই আবেগঘন পরিবেশ তৈরি হয়। এর প্রত্যক্ষদর্শী হিসেবে তারাও...বিস্তারিত

নিবন্ধন ছাড়াই টিকা দেওয়া হবে:স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

যাদের বয়স ১২ বছর পার হয়েছে, তারা নিবন্ধন ছাড়াই করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১২ বছরের বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন না থাকলেও শুধু নাম, বয়স ও মোবাইল নম্বর দিয়ে টিকা নিতে পারবে।’ অনুষ্ঠানে তিনি সোহরাওয়ার্দী হাসপাতাল,...বিস্তারিত

আফগান নারী অধিকারকর্মী মুক্তি পেলেন

আফগানিস্তানে তামানা জারিয়াবি পারিয়ানি নামে এক নারী অধিকারকর্মীকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১৯ জানুয়ারি রাজধানী কাবুলের পারওয়ান-২ এলাকা থেকে তাকে আটক করা হয়। নারীদের অধিকার আদায়ের দাবিতে আন্দোলনে সক্রিয় ছিলেন ঐ নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, শনিবার তাকে মুক্তি দেওয়া হয়। তবে তিনি কেমন আছেন তা এখনো স্পষ্ট জানা যায়নি। এদিকে, রবিবার জাতিসংঘের...বিস্তারিত

হাইকোর্টে রুলের শুনানি ২২ ফেব্রুয়ারি

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানির জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন। আজ আদালতে নিপুণের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ...বিস্তারিত

বিপিএলের ফাইনালে বরিশাল

বিপিএলের অষ্টম আসরে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেছে ফরচুন বরিশাল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১০ রানে হারিয়েছে তারা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বরিশাল।...বিস্তারিত

আজ শুরু হচ্ছে বইমেলা

১৫ দিন পিছিয়ে যাওয়ার পরেও বইমেলা শুরু হচ্ছে অগোছালো দায়সারা আয়োজন নিয়ে। সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, গতকাল দুপুর পর্যন্ত বইমেলার স্টল নির্মাণের জন্য যে বাঁশের কাঠামো সেটাই শেষ হয়নি। এরপর প্রকাশকরা সেখানে স্টলের কাজ ধরবেন। ফলে ধরে নেওয়াই যায় আজ মেলা যখন শুরু হবে তখনো সব স্টল নির্মাণ শেষ করা যাবে না।...বিস্তারিত

হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার বেশি: কংগ্রেস নেতা

হিজাব না পরার কারণেই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি বলে মন্তব্য করেছেন দেশটির প্রধান বিরোধীদলীয় দল কংগ্রেসের এক নেতা। দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ককে কেন্দ্র করে তিনি এ মন্তব্য করেন। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, কর্ণাটকের কংগ্রেস নেতা এবং এমএলএ জমির আহমেদ বলছেন, ‘ইসলামে হিজাবের প্রকৃত অর্থ হচ্ছে পর্দা। মেয়েরা বড় হলে...বিস্তারিত

ইউক্রেনে আক্রমণ করবে রাশিয়া

একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। ইউক্রেনে জার্মান চ্যান্সেলর। যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত হয়েছে। একটি জার্মান সংবাদমাধ্যম গোয়েন্দাসূত্র উদ্ধৃত করে বলেছে, বুধবারই রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে জার্মান সরকারকে রিপোর্ট দিয়েছেন গোয়েন্দারা। যদিও সরকারিভাবে জার্মানি এ বিষয়ে মন্তব্য করেনি। হোয়াইট হাউসও এর সত্যতা নিশ্চিত। খবর ডয়চে ভেলের। তবে...বিস্তারিত