fbpx
হোম amirulmanik

amirulmanik

দুই মামলায় হাইকোর্টে স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া

মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৬ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও সাহেদ নুর উদ্দিনের বেঞ্চ এ আদেশ দেন।   এ দুই মামলা নিয়ে যত কথা: গত ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে খালেদা...বিস্তারিত

ইউক্রেন যুদ্ধে যাওয়া ২ মার্কিন নাগরিক নিখোঁজ

রুশ বাহিনীর বিরুদ্ধে স্বেচ্ছাসেবী যোদ্ধা হিসেবে লড়তে ইউক্রেনে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই নাগরিক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ ধরে তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না।  বুধবার এই দুজনের স্বজনরা বলেছেন, পূর্ব ইউক্রেনে তাদের রাশিয়ান সেনারা যুদ্ধবন্দি হিসেবে ধরে নিয়ে গিয়ে থাকতে পারে। যুক্তরাষ্ট্রের এই দুই নাগরিক হলেন— আলেকজান্ডার ড্রুক (৩৯) এবং অ্যান্ডি হুইন (২৭)। দুজনই দেশটির আলাবামার বাসিন্দা।...বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের চাষে নামাচ্ছে শ্রীলংকা

ভবিষ্যতের চরম খাদ্যসংকট মোকাবিলায় কৃষি উৎপাদন বাড়াতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চাষাবাদে নামাচ্ছে শ্রীলংকা। এ লক্ষ্যে শনি-রোববার ছাড়াও সপ্তাহে আরও একদিন অর্থাৎ শুক্রবারও বাড়তি ছুটি ঘোষণার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত হতেই মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে সরকার। ছুটির দিনে তারা যেন বসতবাড়ির আঙিনায় বা অন্য কোনো খোলা জায়গায় কৃষিকাজে করেন-সেজন্যই...বিস্তারিত

আ.লীগ নেতাকে গুলি করে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডে আদেশ দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। লক্ষ্মীপুর জজ...বিস্তারিত

মোস্তাফিজের টেস্টে ফেরা নিয়ে যা বললেন সাকিব

সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত বোলার মোস্তাফিজুর রহমান। মুখ ফুটে না বললেও টেস্ট খেলতে আগ্রহী নন তিনি। লাল বলের চুক্তিতেও নেই এ খেলোয়াড়। তবুও দুই পেসার তাসকিন ও শরিফুলের ইনজুরিতে বিসিবির চাপের মুখে উইন্ডিজ সফরে টেস্ট দলে যুক্ত হয়েছেন মোস্তাফিজ। খেলেছেন কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। ১৬ মাস পর লাল বল হাতে...বিস্তারিত

পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালককে সতর্ক করল ইরান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এ হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি আইএইএর মহাসচিব রাফায়েল গ্রোসিকে আন্তরিক পরামর্শ দিচ্ছি। কামালবান্দি আরো বলেন, যদি আইএইএ’র দৃষ্টিতে কোনো কারিগরি...বিস্তারিত

ইউক্রেনের হামলায় একদিনে ২৫০ রুশ সেনা নিহত

ইউক্রেন যুদ্ধের ১১১তম দিন আজ। গত ২৪ ঘণ্টায় ২৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। বুধবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে প্রায় ৩২ হাজার ৭৫০ রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। খবর বিবিসির। ইউক্রেন দাবি করেছে ১১১ ‍দিনের এই যুদ্ধে রাশিয়া আরও অনেক কিছু হারিয়েছে, সেগুলো...বিস্তারিত

হাইকোর্টের বেঞ্চের সামনে দাঁড়িয়ে বললো আমি ধর্ষণের শিকার বিচার চাই

ধর্ষণের মামলায় খালাস পাওয়া বিজিবি সদস্যের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টের একটি বেঞ্চের সামনে দাঁড়িয়ে বিচার চেয়েছে ভুক্তভোগী এক কিশোরী। বুধবার (১৫ জুন) সকালে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নুর উদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো এদিন সকালেও হাইকোর্ট বেঞ্চটিতে বিচারিক কার্যক্রম শুরু হয়। এসময় এক কিশোরী তার মাকে সঙ্গে নিয়ে সরাসরি...বিস্তারিত

আইন নিজেই ভঙ্গ করেছে ইসি,এমপি বাহার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে সোয়া এগারোটার দিকে ভোট দিতে আসেন সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। ভোট দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চিঠি দিয়ে ইসি নিজেরাই আইন ভঙ্গ করেছে। আমি আইন ভঙ্গ করিনি। আমাকে পাঠানো চিঠিটি অসমাপ্ত। আইনের পুরো ব্যাখ্যা নেই। ভোট দিতে এসে তিনি আরও বলেন, একজন সংসদ সদস্যকে এই...বিস্তারিত

দেশ জুড়ে চলছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

আজ থেকে শুরু হয়েছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় পুষ্টি সেবার (এনএনএস) সার্বিক ব্যবস্থাপনায় আজ থেকে চার দিনব্যাপী দেশ জুড়ে চলবে এ ক্যাম্পেইন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে স্বাস্থ্যবিধি মেনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুদের ১ লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস...বিস্তারিত

অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হচ্ছে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সংসদকে জানিয়েছেন, অসত্য নিউজ পরিবেশন, গুজব রটানো এবং অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরো বেশকিছু অনলাইন নিউজ পোর্টাল বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। একই প্রশ্নের জবাবে হাছান...বিস্তারিত

৩২টি দেশ কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো

আগামী নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবলের এবারের আসর। গত মার্চেই ২৯টি দেশ তাদের জায়গা নিশ্চিত করে ফেলে। বাকি থাকে তিনটি দেশ। এবার সেই জায়গাগুলোও পূর্ণ হয়ে গেলো। কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ওয়েলস, অস্ট্রেলিয়া ও কোস্টারিকা। এশিয়া অঞ্চল থেকে মোট ৬টি দেশ বিশ্বকাপে খেলবে। কাতার, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব ও অস্ট্রেলিয়া। এর...বিস্তারিত

ভারত থেকে গরুর গোবর ক্রয় করছে কুয়েত

সার হিসেবে গরুর গোবর খুবই উপকারী। এটি ফসলের বেশি উৎপাদনে ভূমিকা রাখে। কৃষি খামারে সার হিসেবে ব্যবহারের জন্য ভারত থেকে ১৯২ মেট্রিক টন গোবর ক্রয় করছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।  পর্যাপ্ত গোবর না থাকায় তারা গোবর কিনছে। ভারতের হায়দ্রাবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ইটিভি ভারত এক খবরে এমন তথ্য জানিয়েছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডেও। ভারতের...বিস্তারিত

কাতার বিশ্বকাপে টিকিট পেল অস্ট্রেলিয়া

টাইব্রেকারে জিতে কাতার বিশ্বকাপে টিকিট পেল অস্ট্রেলিয়া। সোমবার রাতে কাতারের আহমাদ বান আলি স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফে টাইব্রেকারে ৫-৪ গোলে জিতেছে অস্ট্রেলিয়া। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে খেলবে তারা। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ শিরোপাধারী ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিসিয়া। খেলার নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটে গোলের দেখা পায়নি কোনো...বিস্তারিত

ব্যারিস্টার তুরিন আফরোজকে আদালতের শোকজ

পৈতৃক বাড়ির দখল নিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ নোটিশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ জুন) ঢাকা যুগ্ম-জেলা জজ আদালত-৫-এ নোটিশ প্রদান করেন। তুরিন আফরোজের মা ও ভাইয়ের পক্ষের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করেছেন যে, কেন বিবাদীপক্ষকে বাড়ির দখল বুঝিয়ে দেওয়া হবে না। ১০ দিনের মধ্যে...বিস্তারিত

উসমান (রা.)’র আমলের ইসলামী শিলালিপির সন্ধান

পবিত্র নগরী মক্কায় নতুন একটি ইসলামী প্রত্নতাত্ত্বিক শিলালিপি আবিষ্কারের ঘোষণা দিয়েছে সউদি আরব। আবিষ্কৃত এই ইসলামী শিলালিপিটি খলিফায়ে রাশিদুনের একজন এবং ইসলামের তৃতীয় খলিফা উসমান বিন আফফানের সময়কার। -গালফ নিউজ সউদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম সউদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য সামনে এনেছে বলে সোমবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। সউদি আরবের প্রত্নতত্ত্ব...বিস্তারিত

ছাত্রলীগের সংঘর্ষের পর চুয়েট বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার থেকে আগামী ১৪ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা...বিস্তারিত

আমি রাগের মাথায় বলেছি: মৌসুমী

ডিপজলের ছেলের বিয়েতে চড় ও পিস্তল ঘটনা এখন গড়িয়েছে পরিবারের অন্দর মহল পর্যন্ত। গত শুক্রবার থেকেই সানী-মৌসুমী-জায়েদ ইস্যু এখন বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু। এই ঘটনাকে কেন্দ্র করে চলছে আলোচনা ও সমালোচনা। সেই সঙ্গে বেরিয়ে আসছে জানা-অজানা অনেক তথ্য। এই ঘটনায় গণমাধ্যমে কথা বলেছেন ওমর সানী-মৌসুমী দম্পতি সন্তান ফারদিন এহসান স্বাধীন। মা (মৌসুমী) বাবার (ওমর সানী)...বিস্তারিত

চিরিরবন্দরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমতলী এলাকায় মাজেদুর রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে। নিহত মাজেদুর রহমান দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আজিমুল ইসলামের ছেলে এবং শেখপুরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক। চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, সোমবার রাত প্রায় দেড়টার দিকে...বিস্তারিত

আবারও করোনায় আক্রান্ত কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার এক টুইটবার্তায় এ খবর তিনি নিজেই জানিয়েছেন। টুইটে ট্রুডো লিখেছেন, আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব এবং আইসোলেশনে থাকব।  খবর রয়টার্সের। ট্রুডো আরও জানান, তার করোনার টিকা নেওয়া আছে। এ কারণে ভালো বোধ করছেন। তাই যদি কেউ টিকা না...বিস্তারিত