fbpx
হোম amirulmanik

amirulmanik

রোববার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে স্থানীয় সময় শনিবার দুপুরে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট শনিবার (২৬ আগস্ট) স্থানীয় সময় দুপুর একটা ৪০ মিনিটে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক...বিস্তারিত

সহপাঠীদের একে একে মুসলিম শিশুটিকে চড় দিতে নির্দেশ দিলেন শিক্ষিকা

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগরের নেহা পাবলিক স্কুলের সেই শিক্ষিকা তৃপ্তি তিয়াগি শ্রেণিকক্ষের মাঝামাঝি চেয়ার-টেবিল পাতা। বসে রয়েছেন শিক্ষিকা। এক পাশে মেঝেতে শিক্ষার্থীরা বসা, অন্য পাশে এক শিশুশিক্ষার্থী দাঁড়িয়ে। এক এক করে শিশুশিক্ষার্থীরা উঠে আসছে, দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীকে মারছে। এরপর নিজের জায়গায় গিয়ে বসে পড়ছে। পুরো ঘটনা ঘটছে শিক্ষিকার সামনে, তাঁর তত্ত্বাবধানে। এমনই একটি ভিডিও অনলাইনে...বিস্তারিত

ভারতে ট্রেনের বগিতে ভয়াবহ আগুন, নিহত ১০

ভারতের তামিলনাড়ুতে ট্রেনের বগিতে আগুন। ছবি: সংগৃহীত ভারতের তামিলনাড়ুর মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে আগুন লেগে অন্তত ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২০ জন। খবর এনডিটিভির। শনিবার (২৬ আগস্ট) দেশটির স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা ১০ জন নিহতের সংখ্যা নিশ্চিত...বিস্তারিত

কোরআন পোড়ানো নিষিদ্ধের আইন হচ্ছে ডেনমার্কে

ডেনমার্ক ও সুইডেনে কোরআন পোড়ানোর বিরুদ্ধে অনেক মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে। ছবি: সংগৃহীত জনসমক্ষে কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন একটি আইনের প্রস্তাব করা হয়েছে ডেনমার্কে। প্রকাশ্যে কোরআন পোড়ানো এবং এর জের ধরে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার পর নতুন আইনের উদ্যোগ নিয়েছে ডেনমার্ক সরকার। খবর বিবিসির। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ড বলেছেন, এসব ঘটনায় ডেনমার্কের...বিস্তারিত

ঢাকা মাতাতে আসছেন অঞ্জন দত্ত

ঢাকা মাতাতে আসছেন দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। গত বছরের অক্টোবরে ঢাকায় এসে গান শুনিয়ে মুগ্ধ করেছিলেন শ্রোতা-দর্শকদের। আবারও অঞ্জন ভক্তদের জন্য সুখবর দিলেন এই গায়ক। ফের ঢাকায় আসছেন তিনি। আগামী সেপ্টেম্বরে অঞ্জন দত্ত ঢাকায় আসবেন বলে জানা গেছে। ‘অঞ্জন ইন ঢাকা মেট্রোপলিস উইথ আহমেদ হাসান সানি’ শিরোনামের একটি কনসার্টে অংশ নেবেন এই গায়ক।...বিস্তারিত

রাজধানীজুড়ে মিছিল দেখবেন ২ সেপ্টেম্বর’

‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের মিছিল মানেই সারা শহরে মিছিল আর মিছিল। আপনারা মিছিল দেখবেন এক তারিখ এবং দুই তারিখে (১ ও ২ সেপ্টেম্বর)। আমরা বিজয়ের পতাকা নিয়ে মিছিল করব, বিএনপির মতো শোকের কালো পতাকা নিয়ে নয়। শুক্রবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি...বিস্তারিত

নির্বাচন প্রসঙ্গে ইসি রাশেদা প্রয়োজনে প্রশাসনে রদবদল আনা হবে

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রয়োজন হলে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল আনা হবে। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের পথে হাটছে কমিশন। বুধবার (২৩ আগস্ট) মুন্সীগঞ্জে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। এ সময় তিনি জেলা নির্বাচন অফিসে ভোটার আইডি কার্ডের সংশোধনীতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন...বিস্তারিত

জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৯৬ জনের বিচার শুরু

নাশকতার অভিযোগে করা মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও কেন্দ্রীয় সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ দলটির ৯৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে ২০১২ সালে রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা এই মামলায় তাদের বিচার শুরু হলো। বুধবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন...বিস্তারিত

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ও ব্রিকসের বর্তমান চেয়ার সিরিল রামাফোসার আমন্ত্রণে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সফরসঙ্গীদের নিয়ে দেশটির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ২২ থেকে ২৪ আগস্ট ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল...বিস্তারিত

বাবার লাশ নেওয়ার পথে কাঁদতে কাঁদতে অজ্ঞান ছেলে, হাসপাতালে মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে হৃদরোগে আরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবা নুরুল ইসলাম ও মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে হৃদরোগ ইন্সটিটিউট চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে আরিফ। আরিফুল ইসলাম কাউখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।এলাকাবাসী জানান, সম্প্রতি...বিস্তারিত

যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে কক্সবাজারে আওয়ামী লীগ নেতাকে হত্যা: পুলিশ

যৌন নির্যাতন থেকে রক্ষা পেতে কক্সবাজার পৌর আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে হোটেল কক্ষে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে সন্দেহজনক আটক হওয়া আশরাফুল ইসলাম (১৮)। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এর আগে সোমবার (২০ আগস্ট) রাতে টেকনাফের হোয়াইক্যং থেকে তাকে...বিস্তারিত

সাঈদীকে নিয়ে প্রবাসী ছেলের লেখালিখি, খুলনায় গ্রেফতার মা

মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর তাকে নিয়ে লেখালিখির জেরে প্রবাসী ছেলেকে না পেয়ে তার মাকে গ্রেফতারের অভিযোগ উঠেছে। রবিবার (২০ আগস্ট) খুলনার খালিশপুর থানায় ঘটনাটি ঘটে। গ্রেফতার হয়েছেন আনিছা সিদ্দিকা (৬০) সহ আরও দুজন। তারা হলেন বাড়ির ভাড়াটিয়া মোঃ রকিবুল ইসলাম(২৪) ও মোঃ তামিম ইকবাল(১৯)। গ্রেফতারকৃত আনিছা...বিস্তারিত

সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন: প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে বড় বড় কথা বলছে। সাহস থাকলে বাংলাদেশে আসে না কেন? হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। সাহস থাকলে দেশে আসুক। দেশের মানুষ তাদের ছাড়বে না। ভয়াল একুশ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর...বিস্তারিত

গাইবান্ধায় শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুর ছুরিকাঘাতে আরেক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, শনিবার সকালে উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আর অভিযুক্ত শিশু স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল...বিস্তারিত

নেইমারের চাওয়া: ২৫ কক্ষের বাড়ি, ৮টি গাড়ি, ব্যক্তিগত বিমান….

আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমার আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমারইনস্টাগ্রাম আল হিলালে নেইমার বেতন পাবেন বছরে ১০ কোটি ইউরো। আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো আর আল ইত্তিহাদে করিম বেনজেমা যা পাবেন, তার চেয়ে কম। কিন্তু আল হিলাল থেকে নানা ধরনের সুবিধা আদায় করে নিয়েছেন নেইমার। এই...বিস্তারিত

সাহেদের তিন বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন (জাহাঙ্গীর) এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (১০ আগস্ট)...বিস্তারিত

২১ আগস্ট নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২১ আগস্টের নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫৮ মিনিটে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি...বিস্তারিত

‘দুই সম্পাদকের কারাদণ্ড মেনে নেওয়ার মতো নয়’

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমানের কারাদণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। শনিবার (১৯ আগস্ট) সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গনি চৌধুরী যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, সকল প্রতিবাদী কণ্ঠ নির্মূল করার সরকারি নীলনকশা...বিস্তারিত

ডেঙ্গু রোগী এক লাখ ছুঁইছুঁই

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ১৩৪ জন। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯৯ হাজার ৯৯৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে গত এক দিনে মারা গেছেন ১০ জন। এ নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু ৪৭৬ জনে পৌঁছালো।রবিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন...বিস্তারিত

ভারত যেটা করেছে নিশ্চয় সেটা এই অঞ্চলের উপকারে আসবে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও শেখ হাসিনার বিষয়ে ওয়াশিংটনকে অনুরোধ করেছে দিল্লি– ভারতের সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন ছাপা হয়েছে। কিন্তু এ বিষয়ে সরাসরি মন্তব্য করেননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর উপলক্ষে রবিবার ( ২০ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভারত সরকার অত্যন্ত পরিপক্ব সরকার। তারা একটি শক্তিশালী গণতান্ত্রিক...বিস্তারিত