fbpx
হোম ট্যাগ "সৌদি আরব"

সৌদি আরবে স্কুলবাসের ড্রাইভার হবেন নারীরা!

সৌদি আরবে স্কুলবাসের ড্রাইভার হিসেবে নারীদের নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার! সম্প্রতি এক অধিবেশনে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নেয়। সম্প্রতি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শাহরি গনমাধ্যমকে জানান, নারী এবং পুরুষ উভয়কেই স্কুলবাসের ড্রাইভার হিসেবে নিয়োগ দেয়া হবে। তিনি জানান, বর্তমানে সৌদি আরবের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রাইভার নিয়োগ দেয়ার যেই ফর্ম বা...বিস্তারিত

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনার পথে দুই প্রতিদ্বন্দ্বী দেশ সৌদি ও ইরান

পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনার পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরান। দুই দেশের পক্ষ থেকেই এ ব্যাপারে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সৌদি আরব সফর করেন। এ সময় রিয়াদ ও তেহরানের মধ্যে মধ্যস্থতার উদ্যোগ নিতে তাকে অনুরোধ করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)।...বিস্তারিত

পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নে সৌদিতে ঘটছে এমন অনেক কিছুই যা এতদিন ছিল অকল্পনীয়। এবার পর্যটক বাড়াতে অবিবাহিত বিদেশি নারী-পুরুষকে একসঙ্গে থাকার অনুমতি দিল সৌদি আরব। শুধু তাই নয়, চাইলে নারীরা কোনো পুরুষ সদস্য ছাড়াই হোটেলে কক্ষ বুকিং দিয়ে থাকতে পারবেন। রয়টার্সের খবরে জানানো হয়, পশ্চিমা দেশগুলোর অনুকরণে নতুন গৃহীত পদক্ষেপগুলোর একটি হলো বিদেশি অবিবাহিত...বিস্তারিত

আমিরাতের নভোচারী হাজ্জা নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন

সংযুক্ত আরব আমিরাতের প্রথম নভোচারী হাজজা আল মানসুরি মহাকাশ অভিযান শেষে বৃহস্পতিবার নিরাপদে সাফল্যের সাথে ফিরে এসেছেন। আল মানসুরি প্রথম আরব নাগরিক হিসেবে আট দিন অবস্থানের পর আইএসএস অভিযান সফল করে পৃথিবীতে আসেন। , তিনি পৃথিবীতে আসার ঠিক তিন ঘন্টা পরে কারাগ্যান্ডি আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন। তিনি ঝেজকাজগান থেকে কয়েকশ কিলোমিটার...বিস্তারিত

সৌদি বাদশাহ’র দেহরক্ষীকে গুলি করে হত্যা

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের ব্যক্তিগত দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। মক্কা পুলিশের এক মুখপাত্রের বরাতে  গালফ নিউজ জানায় শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে। ওই মুখপাত্র জানান, এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন বাদশাহর ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ বিন বাদাহ আল ফাঘাম। সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।...বিস্তারিত

ইয়েমেনে সৌদির সেনা কর্মকর্তাসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম আটক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দাবি, বড় ধরনের হামলায় সৌদি সামরিক বাহিনীর ৩ টি ব্রিগেড পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া সৌদির কয়েক হাজার সেনা, সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান আটক করেছে তারা। তবে সৌদি কর্তৃপক্ষ এবিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানায়নি। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে হুথি সংগঠনের মুখপাত্র কর্ণেল ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইয়েমেন সীমান্তবর্তী সৌদি আরবের নাজরান...বিস্তারিত

এই প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে সৌদি আরব

সৌদি আরব শুক্রবার জানিয়েছে, তারা এই প্রথমবারের মতো পর্যটন ভিসা দেবে। কেবলমাত্র তেল নির্ভর অর্থনীতির ওপর ভরসা না করে এক্ষেত্রে বহুমুখী আয়ের উৎস সৃষ্টির অংশ হিসেবে সৌদি আরব তাদের দেশের কট্টর রক্ষণশীল অবস্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের এ সুযোগ দিতে যাচ্ছে। তেল পরবর্তী যুগের জন্য বৃহত্তম আরব অর্থনীতির প্রস্তুতির ব্যাপারে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ভিশন...বিস্তারিত

পবিত্র কাবা ঘর ধোয়ার কর্মসূচিতে আমন্ত্রণ পেয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিবছর মুহাররম ও শাবান মাসে পবিত্র কাবাঘর ধোয়া হয়। মূলত এটি একটি পবিত্র উৎসব। পবিত্র কাবা শরিফ ধৌত করার  আয়োজন। সৌদি আরব ও মসজিদুল হারাম কর্তৃপক্ষ কর্তৃক পালিত ঐতিহাসিক রীতি। সৌদি আরবের মহামান্য বাদশাহ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা এ উৎসব অংশ নেন। এ বছর কাবা ঘর ধোয়ার পবিত্র উৎসবে অংশ গ্রহণের আমন্ত্রণ পেয়েছিলেন...বিস্তারিত

সৌদি আরবে আরও সেনা পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

সৌদি আরবের রাষ্টীয় তেল কোম্পানি অ্যারামকোর দুটি অন্যতম তেল স্থাপনায় গত শনিবার ভয়াবহ হামলার ঘটনা ঘটে। হামলার কারণে বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশটির তেল উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তারই প্রেক্ষিতে মিত্র সৌদি আরবে আরও সেনা পাঠানোর ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার সাংবাদিকদের সৌদিতে সেনা মোতায়েনের খবর নিশ্চিত করেছেন।...বিস্তারিত

ড্রোন হামলার কঠিন জবাব দিতে রিয়াদ প্রস্তুত: সৌদি বাদশাহ

সৌদি আরবের তেল শোধনাগারে হামলার কঠিন জবাব দিতে রিয়াদ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মঙ্গলবার মন্ত্রিপরিষদের বৈঠকের পর এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেয়া হয়। এরমধ্যেই, হামলার জন্য আবারও ইরানকে দায়ী করে তাদের প্রতিহত করতে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে, মধ্যপ্রাচ্য উত্তেজনা নিরসনে ইরানের পরমাণু চুক্তি রক্ষার আহ্বান জানিয়েছে জার্মানি।...বিস্তারিত

‘বাংলাদেশ থেকে সৌদি আরবে আরো বেশী কর্মী নেওয়ার আহবান’

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সঙ্গে কিংডম অফ সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড.নাসের এ আল দাআদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার( ১৭ সেপ্টেম্বর) দুপুরের মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হয়।   বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ  সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুবিধা- অসুবিধার বিভিন্ন ইস্যু  নিয়ে আলোচনা...বিস্তারিত

সৌদিতে গোপন কারাগার তৈরি করা হচ্ছে

সৌদি আরবে যুবরাজ সালমানের বিরোধীদের আটকে রাখতে রাজপ্রাসাদের মধ্যেই বিশাল কারাগার নির্মাণ করা হচ্ছে। ১০ তলা বিশিষ্ট এই কারাগারে অন্ধকার কুঠরিও থাকছে। বুধবার (১১ সেপ্টেম্বর) আরবি নিউজ ওয়েবসাইট আল-আহদ আল-জাদিদের বরাত দিয়ে ফার্স নিউজ এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, আল-সালাম রাজপ্রাসাদেই এ গোপন কারাগার তৈরি করা হচ্ছে। কারাগারটি হবে ১০ তলাবিশিষ্ট। এতে নির্জন কক্ষ...বিস্তারিত

পবিত্র মক্কায় কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের শিহাব

সৌদি আরবের পবিত্র মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বের মধ্যে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। বুধবার বাদ এশা মক্কার মসজিদুল হারামে শিহাবের হাতে পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল। শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লায়। সে ঢাকার...বিস্তারিত

সব ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত সৌদির

যেকোনো ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির গণমাধ্যম এমনই তথ্য দিয়েছে। সৌদি আরবের ‘ভিশন টু জিরো থ্রি জিরো’ বাস্তবায়নের অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির প্রভাশালী গণমাধ্যম সৌদি গেজেট জানায়, হজ, ভ্রমণসহ যেকোনো ধরনের ভিসা ফি কমিয়ে ৩০০ রিয়াল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।...বিস্তারিত

অসুস্থ কর্মচারীকে দেখতে কুমিল্লায় ছুটে এলেন সৌদির বিশিষ্ট ব্যবসায়ী

প্রেমের টানে বাংলাদেশে, এ খবর আমরা অনেকবার দেখেছি, এবার অসুস্থ কর্মচারীকে দেখতে কুমিল্লায় ছুটে এসেছেন সৌদি  আরবের বিশিষ্ট এক ব্যবসায়ী। কুমিল্লার বরুড়া উপজেলার ১৪ নম্বর লক্ষীপুরের নলুয়া চাঁদপুর গ্রামের অধিবাসী সুদীর শীল। দীর্ঘ ১৫ বছর তিনি সৌদি আরবে বিশিষ্ট ধনকুবের আল ওয়ালিদ ইবনে ‍মুসার কোম্পানীতে কাজ করতেন। ১০ বছর আগে তিনি অসুস্থতার কারণে বাংলাদেশে চলে আসেন।...বিস্তারিত

পাকিস্তানকে পূর্ণ সমর্থন দিতে সম্মত সৌদি আরব ও আরব আমিরাত

অধিকৃত কাশ্মীর ঘিরে ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে সৃষ্ট সমস্যা সমাধানে পাকিস্তানকে পুরোপুরি সমর্থন দেয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দুই শক্তিধর দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে সৌদি আরব ও আমিরাতের দুই পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করে এই সমর্থনের ঘোষণা দেন। বৃহস্পতিবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো...বিস্তারিত

সৌদিতে ভয়াবহ ড্রোন হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ‘শায়বাহ’ তেলক্ষেত্রে স্মরণকারের সবচেয়ে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (১৭ আগস্ট) হুথি বিদ্রোহী পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে এই হামলাকে গত পাঁচ বছরের মধ্যে সৌদিতে সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হয়েছে।  গত কয়েক মাসে সৌদি আরবের ভেতরে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পরিমাণ বৃদ্ধি করেছে হুথি বিদ্রোহীরা। শনিবার...বিস্তারিত

লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান

আজ পবিত্র হজ। আরাফাতের পাহাড় ঘেরা প্রান্তর আজ ঢেকে গেছে শুভ্রতায়। ধনী-গরিব, আশারাফ-আতরাফ সকলেরই দীন-হীন বেশ। তাদের দেহ মোড়ানো এহরামের শ্বেত শুভ্র দুই খণ্ড কাপড়। প্রতি মুহূর্তে তাদের ভীতু-কম্পিত হূদয়মথিত সুউচ্চ কণ্ঠে বিঘোষিত হচ্ছে তালবিয়া।“ লাব্বাইক! আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’ মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক…. (আমি হাজির! ও...বিস্তারিত

এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল শাইখ

এবার আরাফাতের ময়দানে পবিত্র হজ্বের খুতবা দেবেন শাইখ ড. মুহাম্মদ বিন হাসান আল-শাইখ। আগামী ৯ জিলহজ (১০ আগস্ট) শনিবার আরাফাতের ময়দানে মসজিদে নামিরাহ থেকে খুতবা দেবেন তিনি। সৌদি আরবের প্রেস এজেন্সি এএসপি সূত্রে জানা যায়, হারামাইন আশ-শরিফাইনের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এক রাজকীয় ফরমান জারির মাধ্যমে এ বছর আরাফাতের ময়দানে খতিব হিসেবে...বিস্তারিত

কাশ্মীর নিয়ে সৌদির বক্তব্য

ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ সুবিধা প্রত্যাহার করার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের সহায়তা চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি সৌদি যুবরাজকে ফোনও করেছিলেন তিনি। অনেকটা দেরিতে হলেও বেশ সতর্ক ও ভারসাম্যপূর্ণ বিবৃতিতে দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (৯ আগস্ট) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতিতে দিয়েছে। বিবৃতিতে জম্মু-কাশ্মীর উপত্যকায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা করতে পাকিস্তান ও...বিস্তারিত