fbpx
হোম ট্যাগ "করোনা ভাইরাস"

ভাইরাসের করাল থাবায় সারাবিশ্বে মৃত্যু সংখ্যা লাখ ছুঁইছুঁই

সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছালো। আর আক্রান্ত ১৬ লাখেরও বেশি। প্রতিদিন গড়ে সংক্রমিত হচ্ছেন প্রায় ১ লাখ মানুষ। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ হাজার ৫২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ৫৫ হাজার ৪৮০ জন। গেলো ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে প্রায় দু’হাজার মানুষের; নতুন করে...বিস্তারিত

করোনার প্রভাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ স্থগিত

করোনাভাইরাসের প্রভাবে এবারে স্থগিত হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর। জুনে ২ টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অজিদের। ১১ থেকে ২৩ জুন চট্টগ্রাম ও ঢাকায় দুই ম্যাচ হওয়ার কথা ছিল। তবে দুই বোর্ডের সম্মতিতে আপাতত সিরিজ স্থগিতের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। দর্শক ও ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থে সিরিজ স্থগিতের এই সিদ্ধান্তে এক মত হয় দুই দেশের ক্রিকেট...বিস্তারিত

এবার করোনা ভাইরাসে মৃত্যু হলো পোশাক কর্মীর

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালীর দুমকিতে দুলাল চৌকিদার (৩২) নামের এক পোশাক কর্মীর মৃত্যু হয়েছে। আজ দুপুর আড়াইটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিপ্লব জানান, সোবাহান চৌকিদারের ছেলে দুলাল চৌকিদার (৩২) নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করছিল। জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট...বিস্তারিত

অনেক আগেই করোনা ভাইরাস নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র !

একটা সময় ছিলো যখন সারাবিশ্বে লেগে থাকা দেশে দেশে যুদ্ধ, সংখ্যালঘু নির্যাতণ, হত্যা, খুন, ধর্ষণ, বিশ্ব শান্তি ইত্যাদি নিয়ে বিশ্ব মিডিয়া ব্যস্ত থাকতো। ব্যস্ত থাকতো এক দেশ আর এক দেশের বিরুদ্ধে যুদ্ধ করে পরাজিত করার নানা পরিকল্পনা নিয়ে। যুদ্ধ নিয়ম ভঙ্গ করে চালানো হতো ক্ষেপণাস্ত্র। যা নিয়ে বিশ্বজুড়ে থাকতো আলোচনার মুল বিষয়। কিন্তু হঠাত করেই...বিস্তারিত

দেশে আরও এক সাংবাদিক করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাদ পড়ছেন না সাংবাদিকরাও। আজ আবারও এক সাংবাদিক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। শুধু এই সাংবাদিক নয়, তার পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত। ওই সাংবাদিক এবং তার শ্বশুর বর্তমানে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। এর আগে অন্য আরেকটি...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে করোনায় আবারও ১ হাজার ৯২২ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। অবহেলার কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান জানানো আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও মারা গেছেন ১ হাজার ৯২২ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়...বিস্তারিত

এবার দেশে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড; মৃত্যু ১ জন

বাংলাদেশে প্রতিদিনি বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সেই সঙ্গে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। কিন্তু আজ গতকালের চেয়ে মৃত্যু সংখ্যা কমেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১১২ জন। এ তথ্য অনলাইন ব্রিফিংয়ে জানিয়েছন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ৮ মার্চ থেকে এ পর্যন্ত করোনা...বিস্তারিত

খাদ্য সংকটে সাধারণ মানুষ; সারাদেশে ত্রাণ নিয়েও দুর্নীতি

করোনা ভাইরাস দুর্যোগে বাংলাদেশে লকডাউনের মধ্যে কর্মহীন মানুষ এবং দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়ার ক্ষেত্রে দুনীতি, অনিয়ম বা বিশৃঙ্খলা এখনও থামানো যায়নি। ঘরে থাকা অসহায় মানুষের জন্য এই ভাইরাস চরম বেদনার কারণ হয়ে দাড়িয়েছে। একদিকে যেমন জীবন বাঁচানোর তাগিদে ঘরবন্দী হয়ে থাকা , অন্যদিকে অসহায় মানুষের দুমুঠো খাবার যোগানের পথও বন্ধ। এমনি এক মুহুর্তে বাংলাদেশের...বিস্তারিত

করোনার মধ্যে সরকারি চালসহ ঘাদানিক নেতা আটক

ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস পুরো বিশ্বের মানুষকে আজ ঘরবন্দী করে ফেলেছে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ, আক্রান্ত লাখে লাখ। ঘরে থাকা অসহায় মানুষের জন্য এই ভাইরাস চরম বেদনার কারণ হয়ে দাড়িয়েছে। একদিকে যেমন জীবন বাঁচানোর তাগিদে ঘরবন্দী হয়ে থাকা , অন্যদিকে অসহায় মানুষের দুমুঠো খাবার যোগানের পথও বন্ধ। এমনি এক মুহুর্তে বাংলাদেশের সাধারণ মানুষের...বিস্তারিত

করোনা আক্রান্ত রোগী থাকায় বস্তি লকডাউন

রাজধানীর শের-ই-বাংলা নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় বুধবার একটি বস্তি লকডাউন করে দেয়া হয়েছে। শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির আজ করোনা শনাক্ত হয়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী। বস্তিটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছে। তাদের বিকেল ৫টার দিকে...বিস্তারিত

করোনা দ্বিতীয় দফায় মহামারী আকার ধারণ করেতে পারে: শি জিনপিং

করোনা ভাইরাস আবারও দ্বিতীয় দফায় মহামারী আকার ধারণ করেতে পারে চীনে, এমনটাই আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং সতর্ক করে দ্বিতীয় দফায় ছড়াতে পারে করোনা ভাইরাস বলে জানিয়েছেন। বুধবার কমিউনিস্ট পার্টির শীর্ষ নীতি নির্ধারক পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন। এতে শি জিনপিং আরও বলেন, করোনা ভাইরাসের কারণে...বিস্তারিত

কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি সড়কে একটি ট্রাক্টরে অভিযান চালিয়ে ৯০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় ট্রাক্টর চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা...বিস্তারিত

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বিছানায় বসতে পারছেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনকি হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি। দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন এবং তার চিকিৎসকদের সাথে কথাবার্তা বলতে পারছেন। প্রায় দুই সপ্তাহ আগে করোনা...বিস্তারিত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সেনা নিহত

করোনা পরিস্থিতির মাঝেই ইয়েমেনের সেনাবাহিনী এবং তার মিত্রদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক ডজন সেনা নিহত হয়েছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদ মানসুর হাদির অনুগত সশস্ত্র ব্যক্তিরাও নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের আবিয়ান প্রদেশের ঘাঁটির ওপর  ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি...বিস্তারিত

মাওলানা সাদ’র খোঁজ পেয়েছে পুলিশ,কোয়ারেন্টাইন শেষে গ্রেফতার

দিল্লির ‘নিজামুদ্দিন মারকাজ’ মসজিদে সরকারি নির্দেশ অমান্য করে তাবলিগ জামায়েত অনুষ্ঠিত করে করোনা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে তাবলীগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভি ও নিজামুদ্দিন মারকাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে । এ ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। অবশেষে তার খোঁজ পেয়েছে পুলিশ। আপাতত তিনি কোয়ারেন্টাইনে থাকায় গ্রেফতার করা হচ্ছে না তাকে। তবে কোয়ারেন্টাইন...বিস্তারিত

ঢাকার কোথায় কতজন করোনায় আক্রান্ত

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ঢাকায় এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২২ জন।   এর মধ্যে ঢাকা বাসাবো ৯ জন, ধানমন্ডি ৯ জন , ওয়ারি ৯ জন, মোহাম্মদপুর ৬ জন, লালবাগ ৫, জিগাতলা ৩, সোয়ারি ঘাট ৩,  যাত্রাবাড়ি ৫, পুরানা পল্টন ২, বসুন্ধরা ৩, উত্তরা ৫, গুলশান ৬, সেন্ট্রাল রোড ১, বসিলা ১, গ্রিন রোড...বিস্তারিত

‘সারাদেশে নমুনা সংগ্রহের পর প্রকৃত চিত্র ভয়াবহ হবে’

আপনি সুস্থ আছেন জেনে ধরে নেবেন আপনার করোনা সংক্রমণের কোনো সম্ভাবনা নেই ? না একেবারে ভুল ধারণা । আপনারও হতে পারে করোনা ভাইরাস। কারণ আপনার পাশের একজন সুস্থ মানুষ আক্রান্ত কিনা তা বোঝার কোনো উপায় নেই। কারণ এটার লক্ষণ কয়েকদিন পরে বোঝা যায় জন্যে প্রথম দিকে পাশের জনকে সুস্থ দেখে স্বাভাবিক মেলামেশাই  নিজের আক্রান্তের ঝুঁকি...বিস্তারিত

ত্রাণ চাইতে গিয়ে মার খেল অসহায় নারী

রাজশাহীর চারঘাটে সাহায্য চাইতে গিয়ে মেম্বারের লোকজনের প্রহারের শিকার হলেন রেজিয়া বেগম নামের এক নারী। বর্তমানে তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন। ৭ এপ্রিল সকালে উপজেলার চারঘাট ইউনিয়নের চাদপুর কাকরামারী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় রেজিয়া বেগম (৪৫) নামের ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে...বিস্তারিত

ভারতে করোনায় একদিনে ৩৫ জনের মৃত্যু

পাশের দেশ ভারতে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫ জনের। এক দিনেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কোঠা অতিক্রম করে পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল...বিস্তারিত

আজও ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৫৪ জন, তরুণদের সংখ্যাই বেশি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। আজ বুধবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পরিসংখ্যানে দেখা গেছে ৫৪ জনের মধ্যে যুবকরাই বেশি আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। এদিকে গত...বিস্তারিত