হোম অন্যান্য ‘সারাদেশে নমুনা সংগ্রহের পর প্রকৃত চিত্র ভয়াবহ হবে’
‘সারাদেশে নমুনা সংগ্রহের পর প্রকৃত চিত্র ভয়াবহ হবে’

‘সারাদেশে নমুনা সংগ্রহের পর প্রকৃত চিত্র ভয়াবহ হবে’

78
0

আপনি সুস্থ আছেন জেনে ধরে নেবেন আপনার করোনা সংক্রমণের কোনো সম্ভাবনা নেই ? না একেবারে ভুল ধারণা । আপনারও হতে পারে করোনা ভাইরাস।

কারণ আপনার পাশের একজন সুস্থ মানুষ আক্রান্ত কিনা তা বোঝার কোনো উপায় নেই। কারণ এটার লক্ষণ কয়েকদিন পরে বোঝা যায় জন্যে প্রথম দিকে পাশের জনকে সুস্থ দেখে স্বাভাবিক মেলামেশাই  নিজের আক্রান্তের ঝুঁকি বাড়িয়ে দেয় ।

চেঞ্জ টিভি’র এক মুঠোফোনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় চিকিৎসক  ডা. জাহাঙ্গীর কবির এমন কথাই  বলেন । বলেন , আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ ভয়াবহ বিপদের মুখে পড়বে।

তিনি আরও বলেন, দেশে প্রথম দিকে করোনা আক্রান্তের খবর অনেকটা আত্মতৃপ্তি দিলেও যখন দেশের প্রত্যন্ত এলাকা থেকে করোনার নমুনা সংগ্রহ পরীক্ষা করা হবে তখন বাস্তবে এর ভয়াবহতা বড় আকার ধারণ করবে বলে আমার মনে হচ্ছে।

এছাড়াও করোনা পরিস্থিতিতে ঘরে থাকায়  শরীরে বিভিন্ন রোগ হতে পারে যা থেকে পরিত্রাণের জন্যও  ডা. জাহাঙ্গীর কবির চেঞ্জ টিভি’র মাধ্যমে গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। বিস্তারিত দেখুন… https://www.youtube.com/watch?v=zYWZXsoi5NM&t=195s

 

(78)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *