fbpx
হোম ট্যাগ "এরদোয়ান"

চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি: এরদোয়ান

ডলারের বিপরীতে কমছে তুরস্কের মুদ্রা লিরার মান। যার কারণে দেশটিতে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। এমন অবস্থায় তুর্কি চাকরিজীবীদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ১ জানুয়ারি থেকে এই বেতন বৃদ্ধি কার্যকর হবে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বেতন...বিস্তারিত

ট্রাম্পের ওয়েবসাইট হ্যাক করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্য প্রচার

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট ‘ডোনাল্ড ট্রাম্প ডটকম’ হ্যাক হয়েছে। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বক্তব্য প্রচার করা হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন। প্রতিবেদনে বলা হয়, রুতআইলদিজ নামে এক তুর্কি নাগরিক দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের ওই ওয়েবসাইট হ্যাক করেছেন তিনি। তুর্কি ভাষায় লেখা এক বার্তায় তিনি বলেন, যারা আল্লাহকে ভুলে গেছে...বিস্তারিত

এরদোয়ানের সঙ্গে পুতিনের বৈঠক

ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী করোনায় আক্রান্ত হওয়ার পর গত ১৪ সেপ্টেম্বর থেকে সেলফ আইসোলেশনে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই কার্যক্রমের সমাপ্তি টানছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে। এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, আজ বুধবার পুতিনের আইসোলেশন শেষ দিন। এই দিনই সন্ধ্যার পর এরদোয়ানের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে আইসোলেশন থেকে...বিস্তারিত

আফগানদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ: প্রেসিডেন্ট এরদোয়ান

আফগান শরণার্থীদের সহায়তা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদায়ান। বুধবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়াকালে তিনি এ কথা বলেন। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর দেশ তুরস্ক। দেশটিতে প্রায় চার মিলিয়ন শরণার্থী রয়েছে, অধিকাংশই সিরিয়ান। তাই সতর্ক করে দিয়ে বলেছে, আফগানিস্তান থেকে তারা আর কোনো শরণার্থী গ্রহণ করবে...বিস্তারিত

বিশ্বকে আমাদের শক্তি দেখানোর সময় এসেছে : তুরস্ক

দেশীয় প্রযুক্তিতে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জামাদি তৈরি করে বিশ্বে তাক লাগিয়ে চলছে রজব তাইয়্যেব এরদোয়ানের দেশ তুরস্ক। ইস্তাম্বুলে আয়োজিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলায় পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট এবং ড্রোন প্রদর্শন করেছে দেশটি। একে তুরস্কের জন্য মর্যাদার বলে মন্তব্য করেন ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফট প্রকল্পের ভাইস প্রেসিডেন্ট জেনগিন। করোনা মহামরির মধ্যেই তুরস্কে সামরকি খাতে ব্যাপক উন্নতি করেছে।...বিস্তারিত

তালেবানরা যা করছে তা সঠিক পন্থা নয়: এরদোয়ান

তালেবানদের অবশ্যই নিজ ভাইদের (আফগানিস্তান) মাটি দখল করা বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, তালেবানদের অবশ্যই তাদের ভাইদের মাটি দখল বন্ধ করতে হবে এবং বিশ্বকে দেখাতে হবে যে বর্তমানে আফগানিস্তানে শান্তি বিরাজ করছে। তালেবানরা যা করছে তা মুসলিমদের একে অপরের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সঠিক পন্থা নয়,...বিস্তারিত

এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ‘চমৎকার ছিল’: বাইডেন

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ ‘খুবই ভালো ছিল’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বেলজিয়ামের ব্রাসেলসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সামিট উপলক্ষে ব্রাসেলসে জো বাইডেনকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল ও ইউরোপীয় কমিশনের সভাপতি...বিস্তারিত

বাইডেনকে তীব্র ভাষায় আক্রমণ এরদোয়ান’র !

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলকে সমর্থন দেওয়ায় তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ান বলেছেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন। কারণ, আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না। আজ আমরা দেখলাম, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি। তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেন সম্পর্কে এরদোয়ান...বিস্তারিত

ইসরায়েলকে শায়েস্তা করতে পোপ ফ্রান্সিসকে এরদোয়ানের বার্তা

ফিলিস্তিনিদের ওপর হামলার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খ্রিস্টান ধর্মযাজক পোপ ফ্রান্সিসের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেন। আজ সোমবার (১৭ মে) এক বিবৃতিতে তথ্যটি জানিয়েছে এরদোয়ানের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, ফোনালাপে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলার দায়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের...বিস্তারিত

ফিলিস্তিন ইস্যুতে এরদোয়ান-রুহানির ফোনালাপ

ফিলিস্তিনে নিরীহ মানুষের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর চলমান বিমান হামলার বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যে ফোনালাপ হয়েছে। গতকাল রোববার (১৬ মে) তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। তুরস্কের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়- এরদোয়ান রুহানিকে বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে, এর বিরুদ্ধে...বিস্তারিত

ইসরাইলকে রুখতে আন্তর্জাতিক বাহিনী গঠন করতে চান এরদোগান

ফিলিস্তিনিদের রক্ষার জন্য একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী তৈরির বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বিমান হামলার মুখে বুধবার এই দুই নেতা টেলিফোনে কথা বলেন। তুরস্কের এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর ডেইলি সাবাহর। ফোনালাপে এরদোগান পুতিনকে বলেন, ফিলিস্তিনিদের প্রতি আচরণের বিরুদ্ধে...বিস্তারিত

বাংলাদেশের প্রতিরক্ষাসহ নানা খাতে সহায়তা দেবে তুরস্ক

বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রির পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু । দেড় ঘণ্টাব্যপী বৈঠকে...বিস্তারিত

অবশেষে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প !

তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এর মাধ্যমে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও সংঘাতময় হয়ে উঠল। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ সংগ্রহ করার ঘটনা ন্যাটো জোটের নীতির পরিপন্থি এবং এই জোটের সদস্যদেশগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। মার্কিন...বিস্তারিত

এরদোয়ানের বক্তব্যের প্রতিবাদ জানালো ইরান

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বক্তব্য দেয়ায় তেহরানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার এ খবর জানিয়ে বলেন, আজারবাইজান সফরে গিয়ে এরদোয়ান ইরানের ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়েছেন, তার প্রতিবাদে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাজধানী বাকুতে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম...বিস্তারিত

৩৩৭ জন এরদোয়ান বিদ্রোহীর যাবজ্জীবন কারাদণ্ড !

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিদ্রোহ করার দায়ে ৩৩৭ জন সাবেক সেনা কর্মীর যাবজ্জীবন কারাদণ্ড হলো। তুরস্কের আদালত ২০১৬ সালের জুলাই মাসে এক অভ্যুত্থানের মাধ্যমে এরদোয়ান সরকারকে উৎখাতের চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে এই আদেশ দেন দেশটির আদালত। ঐ সময় তুরস্কের সেনাবাহিনীর একাংশ বিদ্রোহ ঘোষণা করে এরদোয়ানকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চেয়েছিল। রাজধানী আঙ্কারার কাছে একটি বিমানঘাঁটির...বিস্তারিত

পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বে উল্টো তুরস্ক ক্ষতির মুখে !

ফ্রান্সের সঙ্গে লাগতে গিয়ে উল্টো তুরস্কের অর্থনীতিকেই বিপাকে ফেলেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। গত এক দশক ধরে সাঁই সাঁই করে কমছে তুরস্কের মুদ্রা লিরার দাম। অর্থনীতিও ধুঁকছে। শুধু এ বছরেই লিরার দাম কমেছে ২৬ শতাংশ। এরমধ্যে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করায় অবস্থা আরো সঙ্কটাপন্ন তুরস্কের অর্থনীতির। সর্বশেষ এই বিরোধের জেরে এখন তুরস্কের...বিস্তারিত

মুসলমানদের ভয়াবহ সংকট নিয়ে যা বললেন এরদোয়ান…

সারাবিশ্বের মুসলমানদের উচিত মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসবাদ এবং বর্ণবাদের মতো ভয়াবহতা থেকে রক্ষা করা। এসবের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফাটল ধরানোর ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। মঙ্গলবার তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামী সহযোগী সংস্থা’র (ওআইসি) সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে এক বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান এ কথা বলেন। এর আগে ইসরাইল ও...বিস্তারিত

লেবাননে বিক্ষোভ; এরদোয়ানের দিকে সহায়তার হাত !

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কাছে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি প্রচেষ্টায় সহায়তা চেয়েছেন। এসময় তিনি এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহায়তা চান। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহর সঙ্গে নির্বাচন...বিস্তারিত

২০২১ সালের শুরুতে বাংলাদেশ আসবেন এরদোয়ান

আগামী বছরের শুরুর দিকে ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বুধবার তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে মিলিত হলে এরদোয়ান ঢাকা সফরের ব্যাপারে সম্মতি জানান। এ সময় তিনি নতুন সদস্য যুক্ত করে ডি-৮ সম্প্রসারণের ব্যাপারে জোর দেন। নির্যাতিত ও দুর্গত রোহিঙ্গা শরণার্থীদের...বিস্তারিত

শিগগির লকডাউন তুলে নিচ্ছে তুরস্ক

ইতোমধ্যে তুরস্ক সরকার বয়সভেদে জারি করা লকডাউন যথাযথভাবে কার্যকর করতে পেরেছে । ফলে করোনা নিয়ন্ত্রণে  দেশটি দেখিয়েছে অসাধারণ সাফল্য । আনাদুল নিউজ এজেন্সি জানিয়েছে, করোনায় সাফল্যের অভিজ্ঞতাকে সামনে রেখে তুরস্ক সরকার সারাদেশ থেকে পর্যায়ক্রমে লকডাউন তুলে নেবার  সিদ্ধান্ত নিয়েছে। আশা করা যাচ্ছে, তুরস্ক প্রশাসন জুনের প্রথম সপ্তাহ থেকে সীমিত আকারে লকডাউন তুলে নেবে। এরপর পর্যায়ক্রমে...বিস্তারিত