fbpx

পবিত্র মক্কায় কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় বাংলাদেশের শিহাব

সৌদি আরবের পবিত্র মক্কায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বের মধ্যে দ্বিতীয় হয়েছে বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। বুধবার বাদ এশা মক্কার মসজিদুল হারামে শিহাবের হাতে পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল। শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লায়। সে ঢাকার...বিস্তারিত

ভারতীয় সেনার রাস্তা আটকে দাঁড়ায় চিনা সেনাবাহিনী

তিব্বত থেকে লাদাখ পর্যন্ত বিস্তৃত এ লেকের দুই-তৃতীয়াংশ চিনের নিয়ন্ত্রণে। এ অঞ্চলে আগেও একাধিকবার ভারত-চিন সেনার মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গত বছর নরেন্দ্র মোদি-শি জিনপিং ওয়াহান বৈঠকের আগে অন্তত ২৮ বার চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়েছে। তার আগে ২০১৭ সালে এ অঞ্চলেই ভারত ও চিন সেনার মুখোমুখি হওয়ার একটা ভিডিয়ো ভাইরাল হয়েছিল। তাতে দেখা গিয়েছিল, দুই দেশেরই সেনা...বিস্তারিত

থানায় ধর্ষকের সঙ্গে গৃহবধূর বিয়ে,ওসি এসআই প্রত্যাহার

পাবনায় গৃহবধূকে গণধর্ষণ এবং থানায় ধর্ষকদের একজনের সঙ্গে বিয়ে দেয়ার ঘটনায় পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক ও উপপরিদর্শক (এসআই) একরামুল হককে বৃহস্পতিবার প্রত্যাহার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় করা মামলায় পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে মোট পাঁচ আসামির চারজনকে গ্রেফতার করা হলো। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে...বিস্তারিত

জামায়াত সম্পর্কে যুক্তরাষ্ট্রকে যা জানালেন শাহরিয়ার কবির

ঘাতক-দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির একটি অনলাইন গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুধবার বলেছেন, ‘জামায়াত রোহিঙ্গাদের যেভাবে জিহাদিকীকরণ করছে, সেটি অবহেলার কোনো সুযোগ নেই। রোহিঙ্গারা বাংলাদেশে স্থায়ী হলে গোটা দক্ষিণ এশিয়ায় বিপর্যয় নেমে আসবে। এটি বাংলাদেশ-মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। এটি অবশ্যই আন্তর্জাতিক ইস্যু। ১০০ জনে একজন রোহিঙ্গাকে জঙ্গি বানাতে পারলে বছরে ১৫ হাজার জঙ্গি হবে।’...বিস্তারিত

ট্রাকে লুকিয়ে অনুপ্রবেশের চেষ্টা, আমিরাতে ১৮ শ্রমিক আটক

আমিরাতের গ্রীণ সিটি আল আইন শহরের খতম আল শাকলা বন্দরে একটি ট্রাকের মধ্যে লুকিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টা করার সময় বেশ কয়েকজন মহিলাসহ ১৮ জন অবৈধ শ্রমিককে আটক করা হয়েছে। অনুপ্রবেশের উদ্দেশ্যে আসা ট্রাকের গতিবেগ সন্দেহ হলে আবুধাবি পুলিশ ও কাস্টমস পুলিশের সহযোগিতায় তাদের আটক করে। সমন্বিত প্রচেষ্টার কারণে গ্রেপ্তার হওয়া সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।...বিস্তারিত

সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা

বকেয়া বেতন দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে করে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তারা এ বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক জানান, বুধবার রাতে পোশাক শ্রমিকরা রাস্তা অবরোধ...বিস্তারিত

আগামী বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে: পাপন

বিপিএলের আগামী আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের খরচেই এই বিপিএল পরিচালনা করবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা, খাওয়া সব দায়িত্বই নিবে বিসিবি। আর এবারের বিপিএল হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। বুধবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটি বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, সম্প্রতি আমরা সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি।...বিস্তারিত

সব ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত সৌদির

যেকোনো ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দেশটির গণমাধ্যম এমনই তথ্য দিয়েছে। সৌদি আরবের ‘ভিশন টু জিরো থ্রি জিরো’ বাস্তবায়নের অংশ হিসেবে এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে দেশটির প্রভাশালী গণমাধ্যম সৌদি গেজেট জানায়, হজ, ভ্রমণসহ যেকোনো ধরনের ভিসা ফি কমিয়ে ৩০০ রিয়াল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।...বিস্তারিত

বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান আমলের গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হচ্ছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান সরকার যে গোয়েন্দা রিপোর্ট করেছিল তা ১৪ খণ্ডে প্রকাশ করা হচ্ছে। ইতোমধ্যে এর দুই খণ্ড প্রকাশিত হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের সময়কালের মধ্যেই সবগুলো খণ্ড প্রকাশিত হবে। বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নের জবাব দিতে গিয়ে...বিস্তারিত

বিলুপ্ত হচ্ছে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি!

বিলুপ্ত হচ্ছে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটি! বিরোধী মতাদর্শীদের অর্থের বিনিময়ে সংগঠনে অনুপ্রবেশ ঘটানো, স্বেচ্ছাচারিতা, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন, দুপুর পর্যন্ত ঘুমানো, আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অগ্রাহ্য করা, মাদক সেবন, টেন্ডার ও তদবির বাণিজ্যসহ অসংখ্য অভিযোগ এসেছে ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে। দু’জনের বিরুদ্ধে সংগঠন পরিচালনার ক্ষেত্রে অযোগ্যতা ও অদক্ষতার...বিস্তারিত

শতভাগ হাজিরা নিশ্চিতের পদ্ধতি বাতিল চান চমেকের চিকিৎসকরা!

এ যেন মগের মুলুক। এবার কসাইয়ের ভূমিকায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তাররা। তারা চান না, সঠিক সময়ে হাসপাতালে হাজির হোক চিকিৎসকরা। তাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (চমেক) বায়োমেট্রিক পদ্ধতিতে চিকিৎসকদের হাজিরা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম। বুধবার (১১ সেপ্টেম্বর) চমেকের কোনো চিকিৎসক বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেননি। এছাড়া কলেজের বায়োমেট্রিক...বিস্তারিত

রাজতান্ত্রিক আমিরাতে কাউন্সিল নির্বাচন নিয়ে বিপুল উদ্দীপনা

রাষ্ট্রপতি শাসিত রাজতন্ত্রের দেশ সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল ন্যাশনাল কাউন্সিল (এফএনসি) নির্বাচন-২০১৯, আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় কাউন্সিলর মোট ৪০ আসনের মধ্যে ২০ জনকে সরকার নিয়োগ দিয়ে থাকে, বাকি ২০ আসনের জন্য ২০১১ সাল থেকে প্রতি চার বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয় আসছে। এবারের কাউন্সিল নির্বাচনে ৭ প্রদেশ থেকে মনোনয়ন দাখিল করেছেন মোট...বিস্তারিত

ভারতে জঙ্গি সন্দেহে বাঙালি যুবক গ্রেফতার

জঙ্গি সঙ্গগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র সঙ্গে জড়িত সন্দেহে ভারতে এক বাঙালি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আসাদুল্লাহ শেখ ওরফে রাজা। চেন্নাই থেকে তাকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) আটক করে। কলকাতা পুলিশের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে এনডিটিভি। ৩৫ বছরের আসাদুল্লাহ শেখ পূর্ব বর্ধমানের বাসিন্দা। সে চেন্নাইয়ের নিলানগড়াই অঞ্চলে আত্মগোপনে ছিল বলে জানা...বিস্তারিত

খালেদার মতো বারোটা পর্যন্ত ঘুমালে কি খুশি হতেন ? রুমিন ফারহানাকে প্রধানমন্ত্রী

বিএনপির রুমিন ফারহানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো প্রতিষ্ঠানকে অকার্যকর করার জন্য নয়, সব প্রতিষ্ঠানকে আরও সক্রিয় রাখার জন্য আমি সদা-সর্বদা সচেষ্ট থাকি। তা না হলে সংসদ সদস্যের নেত্রীর খালেদা জিয়ার মতো বারোটা পর্যন্ত ঘুমিয়ে কাটালে কি প্রশ্ন করে খুশি হতেন? তিনি আরও বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতেও বিশ্বাসী নয়। আমরা যদি তাই...বিস্তারিত

জম্মু-কাশ্মীরে ভারত গণহত্যা চালাতে পারে: পাকিস্তান

জম্মু-কাশ্মীরে ভারত ‘গণহত্যা’ চালাতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান। জাতিসংঘে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, নয়াদিল্লির সঙ্গে এখন আর দ্বিপক্ষীয় আলোচনা সম্ভব নয়, বরং দেশটির সঙ্গে যে কোনো সময় যুদ্ধ বেধে যেতে পারে। পাকিস্তানের এ অভিযোগের মধ্যেই কাশ্মীরে ফের ভারতীয় সেনাবাহিনীর নির্মম নির্যাতনের খবর প্রকাশ পেয়েছে। তবে এ ইস্যুতে ইসলামাবাদের অভিযোগ ‘মনগড়া কাহিনি’ বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।...বিস্তারিত

তাবলীগ জামাতের ১৩ সাথীকে অচেতন করে টাকা ও মোবাইল নিয়ে পালিয়েছেন এক সাথী

রাতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ খাওয়ায়ে তাবলীগ জামায়াতের ১৩ সাথীকে অচেতন করে গচ্ছিত অর্থ ও মোবাইল নিয়ে পালিয়েছেন অপর এক মুসল্লি। রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহার পৌরসভার টিলাহাটি দক্ষিণ পাড়া জামে মসজিদে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তাবলিগ সদস্যের নাম রাসেল মোল্লা (৩০)। তিনি ঢাকার টঙ্গি এলাকার বাসিন্দা। মোহনপুর থানার ওসি মোস্তাক আহমেদ স্থানীয়দের...বিস্তারিত

রশিদের অন্যরকম লড়াইয়ের গল্প

মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের সবসময়ই লড়াই করে যেতে হয়। তারা সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়েন না। এমনকি সফলতা পেলেও নিরলস পরিশ্রম করে যান আন্তরিকতার সঙ্গে। তেমনি একজন সফল ভিডিও সম্পাদক এম এ রশিদ। দীর্ঘ এক যুগ ধরে পরিশ্রম করতে করতে আজ একটি অবস্থানে এসে পৌঁছেছেন। ১৯৮৮ সালে রংপুর সদরের সাতগাড়া নামক স্থানে জন্ম...বিস্তারিত

কাশ্মীর নিয়ে পাকিস্তানের বক্তব্যের কড়া জবাব দিল ভারত

সুইজারল্যান্ডের জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে পাকিস্তানের বক্তব্যের কড়া জবাব দিল ভারত। ভারতের পক্ষে বিজয় ঠাকুর সিংহ পাকিস্তানের বক্তব্যকে ‘আপত্তিকর’ বলে জানিয়ে তাদের আনা অভিযোগকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করলেন। পাশাপাশি তিনি জানিয়ে দিলেন জম্মু ও কাশ্মীর ইস্যু একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, বৈষম্য ঘোচাতে (জম্মু ও কাশ্মীরে) এটি একটি সংসদীয় সিদ্ধান্ত। পাকিস্তানের নাম না...বিস্তারিত

নারীর সঙ্গে নারীর বিয়ে অপরাধ নয় এই গ্রামে

পূর্ব আফ্রিকার একটি বনাঞ্চল বিশেষ স্থান তানজানিয়া। আফ্রিকার বনাঞ্চলের একটি বড় অংশই রয়েছে তানজানিয়াতে। দোদোমা হল তানজানিয়ার রাজধানী। এই দেশেই ‘সমকাম’ আসলে একটি আদিম রীতি। নারীর সঙ্গে নারীর বিয়ে এখানে একেবারেই অপরাধ নয়। তানজানিয়ার প্রত্যন্ত গ্রামে একজন নারী তার পছন্দের অন্য একটি নারীকে বিয়ে করতে পারেন। গ্রাম সমকামের বিয়েকে সামাজিক স্বীকৃতি দেয়। মানুষের কাছে সমকামের...বিস্তারিত

আসাম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু হয়েছে: ফখরুল

স্বাধীনতার পর কোনো বাংলাদেশি ভারতে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আসাম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্ত শুরু হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটি আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। ‘নতজানু’ পররাষ্ট্র নীতির কারণে রোহিঙ্গা...বিস্তারিত