fbpx

ইরানি নারীরা স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগ পাবেন

আগামী মাসে তেহরানে ইরানি নারীরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো জানিয়েছেন, আগামী মাসে তেহরানে ইরানি নারীরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। এ ব্যাপারে ইরান ফুটবলের বিশ্ব সংস্থাকে ‘আশ্বস্ত’ করেছে। এক নারী ফুটবলামোদীর আত্মহত্যার প্রেক্ষাপটে এই অগ্রগতি ঘটল। স্টেডিয়ামে পুরুষের বেশ ধরে খেলা দেখার চেষ্টার...বিস্তারিত

আ.লীগ নেতার বাসায় কোটি টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পেল র‌্যাব

রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার হোল্ডার এনামুল হক ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। তবে তাদের দুজনের কাউকে পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ১০টার পর তাদের বাসায় র‌্যাবের দল একটি তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল।...বিস্তারিত

বহু কারণেই আমার নোবেল পুরস্কার জেতা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বহু কারণেই আমার নোবেল পুরস্কার জেতা উচিত, যদি তারা (আয়োজকরা) এটি নিরপেক্ষভাবে দেয়। কিন্তু এটি যথাযথভাবে দেওয়া হয় না। সোমবার নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। কাশ্মির সংকট নিরসনে সহায়তা করতে পারলে এর জন্য নোবেল পুরস্কার পেতে পারেন। সংবাদ সম্মেলনে আগত...বিস্তারিত

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল মিসর, আটক ৫০০

মিসরে সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয়া প্রায় ৫শ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গত কয়েকদিন ধরেই সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিসর। দেশটির মানবাধিকার সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার রাতে রাজধানী কায়রো, আলেকজান্দ্রিয়া এবং বেশ কিছু শহরে বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীরা। অপরদিকে শনিবার সন্ধ্যায় বন্দর নগরী সুয়েজে বিক্ষোভ শুরু হয়। তবে এসব...বিস্তারিত

ভ্যাকসিন হিরো পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার দিয়েছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশন (জিএভিআই)। সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ‘ইমিউনাইজেশনের ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের স্বীকৃতি’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে এ পুরস্কার দেয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন এবং ইমিউনাইজেশনের (জিএভিআই) বোর্ড...বিস্তারিত

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কক্সবাজার পৌরসভা ও মহেশখালী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার পৌরসভা। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মহেশখালী উপজেলা প্রমিলা দল। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে বালকদের ফাইনালে মুখোমুখি হয় কক্সবাজার পৌরসভা বনাম কুতুবদিয়া উপজেলা। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে কুতুবদিয়াকে ১-০ গোলে হারায় কক্সবাজার...বিস্তারিত

বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ দেবে ফেসবুক

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুক বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি নিয়োগ দেবে। এছাড়া বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন মেনে চলতে ফেসবুক সম্মত হয়েছে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সোমবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে ফেসবুকের উচ্চ পর্যায়ের ৮ সদস্যের প্রতিনিধিদলের সমন্বয় বৈঠক হয়। উল্লেখ্য, দেশে ও বিদেশে এখন যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম...বিস্তারিত

৬ মাসে আমিরাত প্রবাসীদের রেমিট্যান্স ৮০.৯৬ বিলিয়ন ডলার

সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ২০১৯ সালের প্রথমার্ধে সংযুক্ত আরব আমিরাত থেকে নিজ দেশে প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ছিল ৮০.৯৬ বিলিয়ন। এর মধ্যে মোট ৩৩.০৪৬ বিলিয়ন টাকা মানি এক্সচেঞ্জ সংস্থাগুলির মাধ্যমে এবং বাকিগুলি দেশে পরিচালিত ব্যাংকগুলির মাধ্যমে স্বস্ব দেশের প্রবাসিরা নিজ দেশে প্রেরণ করেছেন। প্রতিবারের মত অভিবাসীদের বৈদেশিক মুদ্রা উপার্জনের শীর্ষে সর্বোচ্চ...বিস্তারিত

‘বাংলাদেশের দক্ষ জনশক্তিরা শুধু সম্পদ নয়, তারা রেমিটেন্স যোদ্ধাও’

রিয়াদে আজ বিভিন্ন জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের দক্ষ, আধাদক্ষ জনশক্তি নিয়োগের বিষয়ে আয়োজিত “Bangladesh-A Hub for Affordable & Quality Human Resources” শীর্ষক এক সেমিনারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশের দক্ষ জনশক্তিরা শুধু সম্পদ নয়, তারা রেমিটেন্স যোদ্ধাও বটে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং কর্তৃক আয়োজিত এ সেমিনারে আরো...বিস্তারিত

ভোটার তালিকায় রোহিঙ্গা; ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টায় নির্বাচন কমিশনের ১৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী জড়িত এবং  তাঁদের বেশির ভাগই বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত। আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। প্রায় দুই ঘণ্টা ধরে ভোটার তথ্যে সার্ভারের প্রেজেন্টেশন তুলে ধরে এনআইডির মহাপরিচালক...বিস্তারিত

ঢাকার তেজগাঁওয়ে ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ

সোমবার বিকেল ৫টার দিকে পুলিশের তেজগাঁও জোনের ডিসি আনিসুর রহমানের নেতৃত্বে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ফুয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানে ডিএমপির ম্যাজিস্ট্রেটও রয়েছেন। এখনো অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে রবিবার মতিঝিলে একসঙ্গে চার ক্লাবে অভিযান চালায় পুলিশ। ক্লাবগুলো হলো- মোহামেডান, আরামবাগ ক্রীড়া সংঘ, দিলকুশা স্পোর্টিং ও...বিস্তারিত

শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

ক্যাসিনো সম্রাট যুবলীগ নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে । বিভিন্ন সূত্র জানায়, গতকাল রোববার সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য কয়েকটি ব্যাংকে বড় বড় অঙ্কের চেক  জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়।...বিস্তারিত

ঢাবিতে ছাত্রদলকে পেটাল ছাত্রলীগ, আহত ২০

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন প্রায় ২০ জন। হাকিম চত্বর, দোয়েল চত্বর ও টিএসসিতে দফায় দফায় এই হামলার সময় দায়িত্বপালনরত তিন সাংবাদিকও আক্রান্ত হয়েছেন। আহতদের কয়েকজন হলেন- ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ন সাধারণ সম্পাদক শাহনেওয়াজ, জিয়াউর রহমান হলের সদস্য কামরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম সোহেল, সূর্যসেন...বিস্তারিত

এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত

জনপ্রিয় সংগীতশিল্পী এন্ড্রু কিশোর ক্যান্সারে আক্রান্ত হয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে।সিঙ্গাপুরে তাঁর পাশে আছেন আরেক কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ। গণমাধ্যমকে তিনি জানান, শনিবার এন্ড্রু কিশোরের ক্যান্সারের চিকিৎসা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। তখন তাঁর কিডনি ও হরমোনজনিত সমস্যা ছিল। এ কারণে তার ওজন...বিস্তারিত

কিছু রাজনৈতিক নেতাকে মাসে ২৫ কোটি টাকা দিতেন জি কে শামীম

কিছু রাজনৈতিক নেতা নিয়মিত টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকার ভাগ পেতেন যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমের নিকট থেকে। বেশক’জন রাজনৈতিক নেতাকে প্রতি মাসে ২৫ কোটি টাকা দিতেন  জি কে শামীম। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এমন তথ্যই জানিয়েছেন শামীম। তিনি বলেছেন, নেপথ্যে থেকে কিছু রাজনৈতিক নেতা নিয়মিত তাঁর টেন্ডারবাজি ও চাঁদাবাজির টাকার ভাগ পেতেন। কার...বিস্তারিত

মার্কিন সামরিক বাহিনীকে উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকার হুমকি দিল ইরান

সম্প্রতি সৌদি তেলক্ষেত্রে হামলার ঘটনায় সৌদি আরব ও আবুধাবিতে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোষণার প্রেক্ষিতে  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি মার্কিন সামরিক বাহিনীকে উপসাগরীয় অঞ্চলের বাইরে থাকার হুমকি দিয়েছেন। ১৯৮০-৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে রুহানি বলেন, বিদেশি সৈন্যরা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাব্যবস্থা হুমকির মুখে ফেলে দিয়েছে। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন অতীতে...বিস্তারিত

এক ডজন ক্যাসিনো সম্রাটকে খুঁজছে গোয়েন্দা পুলিশ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অন্তত এক ডজন যুবলীগ নেতাকে খুঁজছে গোয়েন্দা পুলিশ। ক্যাসিনো, মাদক আর টেন্ডারবাজী করে এসব নেতা হঠাৎ অঢেল সম্পদের মালিক হয়েছেন। চেঞ্জ টিভির অনুসন্ধানে জানা যায়, কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক জি কে শামীম ও ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক (বহিষ্কৃত) খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। সেই তথ্যের...বিস্তারিত

ঢাকার পর চট্টগ্রামের ছয়টি ক্লাবে অভিযান!

মাদক ও অনিয়মের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ঢাকার পর চট্টগ্রামের ছয়টি ক্লাবে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এর মধ্যে তিনটিতে জুয়ার আসর বসতো বলে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী ক্লাবে অভিযান চালায় র‌্যাব। আর...বিস্তারিত

আর্ট ফর ড্রিম: জীবনের জয়গানের নান্দনিক উদ্যোগ

পথ শিশুর থাকার জায়গা নয়, পরিবারই হোক নিরাপদ আবাস, এমন আশাবাদ দিয়েই শেষ হলো সুবিধাবঞ্চিত পথশিশুদের অংশগ্রহণে তিন দিনব্যাপী শিল্প প্রদর্শনী আর্ট ফর ড্রিম। রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে স্বেচ্ছাসেবী সামাজিক ও দাতব্য সংস্থা লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) ও শিল্প সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান গ্যালারী কারিকরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই দাতব্য শিল্পায়োজন। যেতে হবে বহুদূর,...বিস্তারিত

এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ দেশে ক্যাসিনো আইনসঙ্গত ব্যবসা নয়, আইনের বাইরে কোনও ব্যবসা আমরা কাউকে করতে দেবো না। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনোতে ব্যবসা বাংলাদেশে অবৈধ। যেটা অবৈধ...বিস্তারিত