হোম অনুসন্ধান শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক
শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক

10
0

ক্যাসিনো সম্রাট যুবলীগ নেতা জি কে শামীমের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে জানা গেছে, তাঁর ব্যাংক হিসাবে ৩০০ কোটি টাকা আছে ।

বিভিন্ন সূত্র জানায়, গতকাল রোববার সকালে জি কে শামীমের হিসাব থেকে টাকা উত্তোলনের জন্য কয়েকটি ব্যাংকে বড় বড় অঙ্কের চেক  জমা পড়ে। এরপর ব্যাংকগুলো থেকে বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করে পরামর্শ চাওয়া হয়। বাংলাদেশ ব্যাংক দুপুরের মধ্যেই নির্দেশনা জারি করে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জি কে শামীম, তাঁর স্ত্রী ও মা-বাবার নামে থাকা সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করতে হবে। এ-সংক্রান্ত সব তথ্য পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার র‍্যাব সদস্যরা জি কে শামীমের ব্যক্তিগত কার্যালয়ে হানা দিয়ে তাঁকে ও তাঁর সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করেন। এরপর সেখান থেকে ১ কোটি ৮০ লাখ টাকা, ১৬৫ কোটি টাকার স্থায়ী আমানতের (এফডিআর) কাগজপত্র (তাঁর মায়ের নামে ১৪০ কোটি), ৯ হাজার ইউএস ডলার, ৭৫২ সিঙ্গাপুরি ডলার, একটি আগ্নেয়াস্ত্র এবং মদের বোতল জব্দ করে র‍্যাব।

বর্তমানে অস্ত্র ও মাদক মামলায় জি কে শামীম ১০ দিনের রিমান্ডে আছেন।

(10)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *