fbpx

বিচারক বদলির ঘটনা নজিরবিহীন: শফিক আহমেদ

পিরোজপুরের জেলা জজ আব্দুল মান্নাকে বদলির ঘটনাকে নজিরবিহীন বললেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর এই সদস্য বলেন, জামিন খারিজের পর বিচারক বদলি, ৪ ঘণ্টার পর নতুন বিচারকের আদালতে জামিনের ঘটনা দেশে এই প্রথম। তিনি আরো বলেন,সুপ্রিম কোর্টের পরামর্শকক্রমে আইনমন্ত্রণালয় বিচারককে বদলি বা প্রত্যাহার করা হয়ে থাকে। আইনমন্ত্রণালয় হয়তো সেটা করেছেন। এখানে আইনের...বিস্তারিত

মুজিববর্ষ অনুষ্ঠানে মোদি আসবেন: কাদের

ভারত আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। আর তাকে বাদ দিয়ে মুজিববর্ষের কথা ভাবা যায় না। কারণ তারা আমাদের স্বাধীনতার মিত্রপক্ষ। তাদের বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণতা পাবে না। বুধবার সকালে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেলা...বিস্তারিত

‘সনদ ছাড়া চার দেশের যাত্রী বাংলাদেশে ঢুকতে পারবে না’

করোনা মুক্তির সনদ ছাড়া ইতালিসহ চার দেশের যাত্রীরা বাংলাদেশে ঢুকতে পারবেন না বলে জানিয়েছে আইইডিসিআর। বুধবার দুপুরে সংস্থাটির নিয়মিত সংবাদ সম্মেলনে পরিচালক আরও জানান, যাতায়াতের দিক থেকে এখন উচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ অবস্থায় প্রতিদিনই পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে আইইডিসিআর। বুধবার সংস্থাটি জানায়, যাত্রী যাতায়াতের দিক থেকে এখন...বিস্তারিত

সরকার বিচারবিভাগ নিয়ন্ত্রণ করছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিরোজপুরের সাবেক এমপির দুর্নীতির মামলায় জামিন আদেশ নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আবারও প্রমাণ করেছে সরকার উলঙ্গভাবে বিচারবিভাগ নিয়ন্ত্রণ করছে। বুধবার সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিতে গিয়ে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় তিনি মোদীর বাংলাদেশ সফর প্রসঙ্গে বলেন, মোদী এর...বিস্তারিত

করোনার আতঙ্কে তামিমদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

করোনা ভাইরাস আতঙ্কে তামিম ইকবালদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা। অনলাইন সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে, ভাইরাসটি নিয়ে দুঃশ্চিন্তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানেও পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করাচিতে শনাক্ত করা হয়েছে দু’জনকে। এপ্রিলে করাচিতে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশে দলের। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের বরাত দিয়ে ক্রিকবাজ বলছে, করোনা প্রসঙ্গে...বিস্তারিত

করোনায় আতঙ্কে ৫৪ হাজার বন্দিকে মুক্তি দিলো ইরান

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিভিন্ন কারাগারে বন্দি ৫৪ হাজারেরও বেশি কয়েদিকে সাময়িক সময়ের জন্য মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইলি বলেছেন, যে কয়েদিদের দেহে কভিড-১৯ এর উপস্থিতি পাওয়া যাবে না, কেবল তাদেরই জামিন দেয়া হবে। করোনা ভাইরাস আতঙ্কে কারাগারের ৫৪ হাজারের বেশি বন্দিকে সাময়িকভাবে মুক্তি দিয়েছে ইরান সরকার। মূলত...বিস্তারিত

চেঞ্জ টিভিকে নিয়ে কুদ্দুস বয়াতির ব্যতিক্রমী গান

বাংলাদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতি, যার সঙ্গীত সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এবং ভাইরাল। সম্প্রতি আব্দুল কুদ্দুস বয়াতি দেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভিকে নিয়ে একটি গান করেন । গানের মধ্যে চেঞ্জ টিভিকে তিনি বলেন, চেঞ্জ টিভির কথা আমি কি বলিব ভাই ,এত সন্দর অনুষ্ঠান তারা দেখায় তাই ,এমন সুন্দর ভালোবাসা আমি...বিস্তারিত

পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহতের আরও দুই মেয়েসহ তিনজন আহত হয়। আজ বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মিরওয়ারিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের শিশু...বিস্তারিত

স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন শাবনূর

স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। গেল ২৬ জানুয়ারি স্বামী অনিকের সঙ্গে বিচ্ছেদ করেন শারমীন নাহিদ নূপুর ওরফে শাবনূর। নিজের সই করা নোটিশটি অ্যাডভোকেট কাওসার আহমেদের মাধ্যমে স্বামীকে পাঠিয়েছেন তিনি। নোটিশে অনিকের সঙ্গে ‘বনিবনা হয় না’ বলে উল্লেখ করা হয়েছে। নোটিশে মাদকাসক্ত হয়ে স্ত্রী শাবিনূরকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। সাত বছর আগে অনিক মাহমুদ...বিস্তারিত

করোনার প্রভাব: ইরানে ছাড়া পাচ্ছেন ৫৪ হাজার কারাবন্দি

ইরানে সরকারবিরোধীদের দাবি: ‘করোনায় মৃতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে’ ইরানে করোনা ভাইরাস ঠেকাতে অস্থায়ী ভাবে ৫৪ হাজার কারাবন্দিকে ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকার। ইরানের সরকারের পক্ষ থেকে মঙ্গলবার এমনটি জানানো হয়েছে। ইরানের বিচার বিষয়ক মুখপাত্র গোলাম হোসেন ইসমাঈলি বলেন, কারাবন্দিদের মুক্তি দেয়ার আগে করোনা ভাইরাস পরীক্ষা করা হবে । যারা করোনায় আক্রান্ত নন তাদেরকেই ছেড়ে দেয়া...বিস্তারিত

বিত্তশালী আওয়ামী লীগ নেতাদের তালিকা হয়েছে

বিত্তশালী আওয়ামী লীগ নেতাদের তালিকা করা হয়েছে। বিগত কয়েক বছরে দলের অসংখ্য নেতাকর্মী হয়েছেন অঢেল সম্পত্তির মালিক। অথচ তাদের বৈধ আয়ের উৎস বলতে তেমন কিছু নেই। রাজধানীসহ সারাদেশের এমন নেতাদের বিত্ত-বৈভবের বিবরণসংবলিত একটি গোপন প্রতিবেদন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে সম্প্রতি দেওয়া হয়েছে। জানা গেছে, এই প্রতিবেদন দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই...বিস্তারিত

ইদলিবে ভয়াবহ যুদ্ধ চলছে

সিরিয়ার আসাদ সরকারের যুদ্ধবিমান এল-৩৯ ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটি ভূপাতিত করা অপারেশন স্প্রিং শিল্ডের একটি অংশ। মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় অপারেশন স্প্রিং শিল্ডের আওতায় ৩২৭ সিরিয়ান সেনাকে হত্যা করা হয়েছে। এ ছাড়া একটি যুদ্ধবিমান, একটি ড্রোন, ছয়টি ট্যাংক, পাঁচটি রকেট লাঞ্চার এবং ২টি বিমান বিধ্বংসী...বিস্তারিত

‘বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ’

করোনা ভাইরাস মোকাবেলায় দেশের স্বার্থে প্রবাসীদের দেশে আসা এবং বিশেষ প্রয়োজন ছাড়া কাউকে বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনা ও ডেঙ্গু মোকাবেলায় করণীয় নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভাশেষে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক একথা বলেন। মন্ত্রী জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনটি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি জেলা ও...বিস্তারিত

করোনা থেকে রক্ষা পেতে বেশি বেশি দোয়া পাঠ করুন

চীনসহ সারা বিশ্বে করোনাভাইরাস এক মহা আতঙ্কের নাম। ইতোমধ্যে চীনসহ বিশ্বের অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এশিয়ার পর ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মহামারি আকার ধারণ করেছে এই ভাইরাস। মরণঘাতি এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ৩১১৬ জনেরও বেশি মানুষ মারা গেছে। মহামারি আকার ধারণ করা এই করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে বেশি বেশি করে একটি দোয়া...বিস্তারিত

‘সিরিয়ার ইদলিবে অভিযান চালাবে তুরস্ক’

সিরিয়ার ইদলিব নিয়ে তুরস্ক-রাশিয়ার আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন মস্কোর পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার তিনি বলেন,সিরিয়ার ইদলিব নিয়ে উত্তেজনা কমাতে মস্কোয় সমঝোতায় পৌঁছায় এবং দু’দেশের আলোচনা (রাশিয়া-তুরস্ক) ব্যর্থ হয়েছে। সংবাদ সম্মেলনে ল্যাভরভ বলেন,সিরিয়ার সরকারি বাহিনী ইদলিবে আক্রমণাত্বক পদক্ষেপ নিচ্ছে  |জঙ্গিরা ইদলিবে সিরিয়ান ও রাশিয়ান ওপর হামলা চালাচ্ছে। এদিকে আলোচনা ব্যর্থ হবার পর তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান...বিস্তারিত

খাগড়াছড়িতে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৩

খাগড়াছড়িতে বিজিবি ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে, অন্তত ৩ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, মাটিরাঙ্গা উপজেলার বিরোধপূর্ণ একটি জমিতে স্থানীয় কয়েকজন সকালে গাছ কাটতে গেলে বাধা দেন বিজিবির সদস্যরা। এ নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে একপর্যায়ে বিজিবির সাথে সংঘর্ষে জড়ায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলে মারা যান আহম্মদ আলী ও বিজিবি সদস্য মো. শাওন। ঘটনার সময় রঞ্জু বেগম...বিস্তারিত

তামিম ইকবালের সেঞ্চুরি

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজ তামিম ইকবালের দিন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে আক্রমণাত্বকভাবে খেলছেন দেশসেরা ওপেনার। নিজের চিরচেনা স্বভাবসূলভ ব্যাটিংয়ে খেলছেন দেশসেরা এই ওপেনার। সেই সাথে জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে ইনিংসের ৩৬ ওভারে শেষ বলে দুই রান নিয়ে ক্যারিয়ারে দ্বাদশ সেঞ্চুরি পূর্ণ করেন তামিম। সেই সঙ্গে দেশের হয়ে ওয়ানডে ক্রিকেট সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন এই...বিস্তারিত

করোনা আক্রান্তদের সেবায় ৩৩ দিন,মারা গেলেন ডাক্তার

চীনের লিঙ্গফেং টাউন ক্লিনিকে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধের দায়িত্বে ছিলেন একটি মেডিকেল কর্মীদের দল। সেই দলের উপ-নেতার দায়িত্বে ছিলেন ৩২ বছর বয়সী ডাক্তার ডা. ঝং। ৩৩ দিন টানা চিকিৎসা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডা. ঝাং। এই চিকিৎসকের মৃত্যুতে শোকবিহ্বল তার সঙ্গীরাও। ঝাং নিজে পরীক্ষা করার জন্য ঘরে ঘরে যেতেন। হুবেই প্রদেশ...বিস্তারিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেবেন মোদী

বিশ্বে ক্ষমতাশালী রাষ্ট্রপ্রধানদের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক বেশি সরব। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টি তিনি অনেক গর্বের সঙ্গেই তুলে ধরেন সবার কাছে। প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করে থাকেন তিনি। ২ মার্চ টুইট করে মোদী জানান, তার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্ট আগামি রোববার বন্ধ...বিস্তারিত

ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন শ্রিংলা

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও পূজা অর্চনা করেছেন। সকালে ঢাকেশ্বরী মন্দিরে তাঁকে স্বাগত জানান জাতীয় পূজা উদযাপন ও মহানগর পূজা উদযাপন কমিটির নেতারা। ভারতের পররাষ্ট্র সচিব এসময় মন্দিরের পাশে চলমান উন্নয়ন কাজের খোঁজ খবর নেন। পুরনো এ মন্দিরে আসতে পেরে তিনি অনেক আনন্দিত বলে মন্তব্য করেন হর্ষবর্ধন শ্রিংলা। এ সফরে সচিবের...বিস্তারিত