fbpx

মুন্সীগঞ্জে চাচী-ভাতিজার মৃত্যু,পরিবারের শঙ্কা করোনা ভাইরাসে তাদের মৃত্যু

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া সংলগ্ন জসলদিয়া গ্রামের মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে জ্বরে চাচী- ভাতিজার মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে জ্বরের লক্ষণ দেখে পরিবারের শঙ্কা ‘করোনা ভাইরাসে’ তাদের মৃত্যু হয়েছে। তবে ইউএনও বলেছেন, করোনা ভাইরাসের মত লক্ষণ নয়। রবিবার দিবাগত রাত ২টায় লৌহজংয়ের জসলদিয়া গ্রামের মীর সোহেলের ছেলে মীর আব্দুর রহমান (৩) হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে মাত্র এক...বিস্তারিত

রাজধানীতে গাড়িচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

রাজধানীতে ওয়াসার গাড়িচাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় চালকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) সকালে পুরান ঢাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাজিলে ঝড়-ভূমিধসে নিহত ৫৩

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো...বিস্তারিত

আসছে তরুণ নির্মাতা বাহাদুর হীমুর ‘বুলেট অফ লাভ’

আসছে ১৪ ফেব্রুয়ারিকে সামনে রেখে কাজী বাহাদুর হীমুর ‘বুলেট অফ লাভ।’  এক ভিন্ন ধরণের ভালোবাসার গল্প নিয়ে শেষ হলো তরুণ নির্মাতা বাহাদুর হীমু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বুলেট অফ লাভ।’ সত্যিকার অর্থে ভালোবাসা এমন এক অনুভূতি বা সম্পর্ক যা কোনো কিছুর সামনে কখনো মাথা নত করে না । এমনকি বুলেটের সামনেও নয় । সকল বাঁধা বিপত্তি উপেক্ষা...বিস্তারিত

তাবিথ আউয়ালের ইশতেহার ঘোষণা

অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।  সোমবার (২৭ জানুয়ারি) সকালে গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে ইশতেহার ঘোষণা করেন তিনি। দূষণমুক্ত, পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা, নিরাপত্তা ও...বিস্তারিত

ফের ইরাকে মার্কিন দূতাবাসের সামনে রকেট হামলা

 চালানো হয়েছে। স্থানীয় সময় সন্ধ্যায় পাঁচটি রকেট হামলা হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল রবিবার বাগদাদের গ্রিন জোনে এসব রকেট আঘাত হেনেছে। এএফপি সাংবাদিকরা টাইগ্রিস নদীর পশ্চিম তীর থেকে উঁচু গলার আওয়াজ শুনতে পেয়েছেন, যেখানে মার্কিন দূতাবাস এবং বেশিরভাগ বিদেশি কূটনৈতিক মিশন অবস্থিত। চলতি মাসেই ইরাকের রাজধানী...বিস্তারিত

ভালো মানুষ হতে নৈতিক শিক্ষার দরকার

সিরাজগঞ্জ শাহজাদপুরে ঐতিহ্যবাহী বাঘাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে । ২৬ জানুয়ারি রবিবার বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস । বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য রফিকুল ইসলাম শিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল ইসলাম, উপজেলা...বিস্তারিত

করোনা ভাইরাস: যা জানা প্রয়োজন

করোনা ভাইরাস প্রতিরোধের উপায় কি? আমরা এখন জানি যে, ভাইরাসটি নিজে থেকে ধ্বংস হবে না। শুধুমাত্র চীনের কর্তৃপক্ষে নেয়া পদক্ষেপই এই মহামারীর অবসান ঘটাতে পারে। ভাইরাস প্রতিরোধক করতে কোন ভ্যাকসিন বা টিকা এখনো আবিষ্কৃত হয়নি। এই রোগ থেকে রক্ষার একমাত্র উপায় হলো অন্যদের মধ্যে ভাইরাসের সংক্রমণ হতে না দেয়া। যা করতে হবে: ১. মানুষজনের চলাচল...বিস্তারিত

চীনে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের ইউহান প্রদেশে আটকে থাকা বাংলাদেশিসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরতে চাইবেন তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইতোমধ্যে বিষয়টি নিয়ে চীনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। স্ট্যাটাসে শাহরিয়ার আলম বলেন,...বিস্তারিত

‘সিটি নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে বাধা নেই’

আসন্ন ঢাকার দুই সিটি নির্বাচনে ভোটের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি বলেন,সাংবাদিকদের গাড়ির স্টিকার দিতে কোনো সমস্যা নেই। রবিবার বিষয়টি নিশ্চিত করে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মোহা. ইসরাইল হোসেন দুই রিটার্নিং কর্মকর্তা, বিভাগী কমিশনার, ঢাকা মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ...বিস্তারিত

করোনা ভাইরাস: অবরুদ্ধ চীনারা, মৃত বেড়ে ৮০

চীনে নতুন করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় দুই হাজার মানুষ আক্রান্ত হয়েছে। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই ভাইরাসে দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ ৪৪ জন।...বিস্তারিত

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ইরাকের অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দেশটির দুইটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি। সূত্র দুইটির কাছ থেকে তিনটি ও পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলার দুইটি পৃথক তথ্য পাওয়া গেলেও এর সঠিক সংখ্যা জানা যায়নি। পাশাপাশি এই হামলায় কারো আহত হওয়ার খবরও পাওয়া যায়নি। ইরাকের টাইগ্রিস নদীর কাছে পশ্চিমাংশে যেখানে অধিকাংশ বিদেশি...বিস্তারিত

বাংলাদেশ-চীন যাতায়াত স্থগিত হতে পারে

করোনাভাইরাসে কাঁপছে চীন। আতঙ্কে আছে বিশ্ববাসী। এই ভাইরাস বিষয়ে বাংলদেশও সতর্ক অবস্থান নিয়েছে। বিমানবন্দরে নেয়া হয়েছে কড়া সতর্কতা। স্ক্যানিং ছাড়া চীন থেকে আগত কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এই অবস্থায় বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীর বাংলাদেশ-চীন যাতায়াত সাময়িকভাবে স্থগিত রাখার উদ্যোগ নিতে স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। রোববার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে...বিস্তারিত

আমি কোনও নির্দিষ্ট ধর্মের ওপর বিশ্বাসী নই: শাহরুখ

হিন্দু-মুসলিম বিতর্ক নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শনিবার রেমো ডি’সুজার সঙ্গে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স প্লাস’-এ গিয়ে শাহরুখ খান ধর্ম নিয়ে ব্যক্তিগত মতামত দেন। ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ও ধর্ম নিয়ে চলছে নানা বিভেদ। আর এই উত্তাল সময়ে ধর্মের বিশেষ ভাবনা শেয়ার করলেন বলিউড বাদশা শাহরুখ খান। রিয়ালিটি শো ডান্স প্লাস...বিস্তারিত

নতুন আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জামালপুর এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেনটি জামালপুর জংশন থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব হয়ে ঢাকায় যাতায়াত করবে। নতুন এ রেলপথটির নাম ঢাকা-জামালপুর-ঢাকা ভায়া বঙ্গবন্ধু সেতু পূর্ব। রোববার সকালে এ উপলক্ষে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ...বিস্তারিত

ইশরাকেরে বাসায় বৃটিশ হাইকমিশনার

নির্বাচনী প্রচারণায় হামলার পর বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকশন। আজ দুপুর পৌনে ৩টার দিকে তিনি ইশরাকের গোপীবাগের বাসায় যান। বৃটিশ হাইকমিশনার  রবার্ট ডিকশন বলেছেন, হামলার বিষয়টি  আমরা শুনেছি। নির্বাচনে হামলা প্রত্যাশিত নয়।আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। এর আগে দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও...বিস্তারিত

খাবার রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

ক্রীড়ামোদি হিসেবে বরাবরই জনপ্রিয় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ করে জাতীয় ক্রিকেট দলের প্রতি তার মায়া-মমতা ও ভালোবাসার মাত্রাটা যেন একটু বেশিই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজাদের সঙ্গে তার সখ্যতার প্রমাণ মেলে প্রায়ই। যার সবশেষ নজির দেখা গেলো আজ (রোববার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়েছেন সাকিব আল হাসানের...বিস্তারিত

ইশরাকের প্রচারে হামলা,ধাওয়া-পাল্টাধাওয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা এ হামলা চালায়। এ সময় দুপক্ষের...বিস্তারিত

চীনে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে ফেরার আকুতি

চীনে মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণে চীনে এখন পর্যন্ত ৫৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় দেড় হাজার মানুষ। এছাড়া ১৬ টি শহর তালাবদ্ধ করে দিয়েছে চীন প্রশাসন। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বহু বাংলাদেশি শিক্ষার্থী লেখাপড়া করছেন। তারাও করোনাভাইরাস আতঙ্কে ভুগছেন। হুবেই প্রদেশের যে উহান শহর থেকে করোনাভাইরাসের...বিস্তারিত

শরিয়ত বয়াতির ফাঁসি চেয়ে মানববন্ধন

ইসলাম এবং আলেমদের নিয়ে কটুক্তির অভিযোগে  শরিয়ত বয়াতির ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে ধামরাই এলাকার সাধারণ মানুষেরা । গতকাল দুপুরে ধামরাই জয়পুরা বাসষ্ট্যান্ড ঢাকা আরিচা মহাসড়কে সর্বস্তরের জনগন ও আলেমদের উদ্যেগে বয়াতি শরিয়ত সরকার কর্তৃক ইসলাম ধর্মের নামে কটুক্তি, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা এবং আলেম ওলামাদের প্রতি বিষাদগার বক্তব্যের অভিযোগে ফাঁসি চেয়ে মানববন্ধন করেন । মানববন্ধনে ধামরাইয়ের...বিস্তারিত