ইশরাকেরে বাসায় বৃটিশ হাইকমিশনার
11
0
নির্বাচনী প্রচারণায় হামলার পর বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকশন। আজ দুপুর পৌনে ৩টার দিকে তিনি ইশরাকের গোপীবাগের বাসায় যান।
বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকশন বলেছেন, হামলার বিষয়টি আমরা শুনেছি। নির্বাচনে হামলা প্রত্যাশিত নয়।আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।
এর আগে দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রোববার দুপুরে রাজধানীর গোপীবাগে এ সংঘর্ষ শুরু হয়। বেশ কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
(11)