fbpx

করোনার মধ্যে ইমরুল কায়েসের বাবার মৃত্যু

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসের বাবা বানি আমিন বিশ্বাস প্রায় এক মাস মৃত্যুর সাথে লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি জমালেন। গত ২৩ মার্চ নিজ শহর মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। গুরুতর আহত অবস্থায় প্রথমে মেহেরপুর এরপর কুষ্টিয়া ও সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা হয় বানি আমিন বিশ্বাসকে। জানা যায়, দূর্ঘটনায় মাথা,...বিস্তারিত

২৪ ঘন্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু সংখ্যা কিছুটা কমেছে

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি অনেকটা কমেছে। আশার কথা, ২৪ ঘণ্টায় ৫ হাজারের মতো মৃত্যু রেকর্ড করেছে। গেলো সপ্তাহজুড়ে এ সংখ্যা ছিলো গড়ে ৭ হাজারের বেশি। বিশ্বের প্রথম দেশ হিসেবে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন দেড় হাজারেরও বেশি; নতুনভাবে সাড়ে ২৫ হাজার মানুষের শরীরে মিলেছে ভাইরাসটির উপস্থিতি।...বিস্তারিত

পুলিশ সেজে কানাডায় বন্দুকধারীর হামলায় নিহত ১৭

কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে পুলিশের পোশাক পরে অতর্কিতে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির এক নারী পুলিশ কর্মকর্তাও আছেন। কানাডিয়ান পুলিশ রবিবার এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ ঘণ্টা ধরে তাণ্ডব চালায় ওই বন্দুকধারী। দেশটির পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা ওই হামলাকারী নোভা...বিস্তারিত

জেলার পর উপজেলাগুলোতেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

বাংলাদেশের প্রায় ৫০ টি জেলায় করোনা ভাইরাসের থাবা পড়েছে। এখন ধীরে ধীরে তা ছড়িয়ে উপজেলাগুলোতেও ছড়িয়ে পড়ছে। দেশের বেশ কয়েকটি উপজেলায় ইতিমধ্যে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি তাহছিন নূরী খোকন জানিয়েছেন, বেলকুচি উপজেলার গোপরেখী গ্রামে নারায়ণগঞ্জ ফেরত রজব আলী (৬২) নামের ১ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) রাতে সিভিল সার্জন...বিস্তারিত

বাংলাদেশে আটকে পড়া ৬১ ট্রাক চালককে ফেরত নিচ্ছে না ভারত !

ভারতের ৬১ জন ট্রাক চালককে গত ১৫ দিনেও ফিরিয়ে নেয়নি সে দেশের ইমিগ্রেশন পুলিশ। লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে পণ্য খালাস করে দেশে ফেরার কথা ছিল তাদের। ওইসব ট্রাকচালক এখন অনেকটাই ‘অবরুদ্ধ’ অবস্থায় দিন কাটাচ্ছেন বুড়িমারী স্থলবন্দরে। জানা যায়, স্থলবন্দর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি জানিয়েছেন। ঢাকা জানিয়েছে দিল্লিকে। আর দিল্লি জানিয়েছে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে।...বিস্তারিত

এএসপি-ওসির প্রত্যাহারাদেশ বাতিল চায় ইশা ছাত্রআন্দোলন

দেশের প্রয়াত ইসলামী আলোচক মাওলানা জুবায়ের আহমাদ আনসারী’র জানাজায় লকডাউনের মাঝেও অসংখ্য মানুষ বিভিন্ন স্থান থেকে যোগদান করেছে। করোনায় উদ্ভুত পরিস্থিতিতে এমন বিশাল জমায়েত যদিও কোনভাবেই কাঙ্ক্ষিত ছিল না | কিন্তু এমন জনসমুদ্র স্থানীয় প্রশাসনের পক্ষে নিয়ন্ত্রণ করা ছিল প্রায় অসম্ভব। যা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্যরা ব্যক্ত করেছেন। আজ ১৯ এপ্রিল ২০২০ইং রবিবার এক যুক্ত বিবৃতিতে...বিস্তারিত

সাতদিনেই আযহারীর ৭১ লাখ টাকার তহবিল গঠন

মহামারী করোনায় খেটে খাওয়া দরিদ্র মানুষদের সাহায্যের জন্য তহবিল গঠন করেছিলেন আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আযহারী। শুক্রবার (১০ এপ্রিল) তার ফেসবুক পেজে ফান্ড গঠনের বিষয়টি নিজেই নিশ্চিত করেন তিনি। রোববার (১৯ এপ্রিল) তিনি তার পেজে জানিয়েছেন মাত্র সাতদিনে সর্বমোট একাত্তর লাখ পঁচিশ হাজার আটশত একাশি (৭১,২৫,৮৮১) টাকা অনুদান এসেছে। আযহারীর ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে...বিস্তারিত

করোনার ভ্যাকসিন কখনই মিলবে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য যেখানে পুরো বিশ্ব মুখিয়ে আছে সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বললেন, কার্যকরি কোনো প্রতিষেধক কখনই মিলবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক শীর্ষ কর্মকর্তা বলছেন, এসব চেষ্টাতে কোনো লাভ হবে না। অদূর ভবিষ্যতে করোনার কার্যকরি কোনো প্রতিষেধক তৈরি হওয়ার নিশ্চয়তা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ডেভিড নাবারো একটি সংবাদ মাধ্যমকে...বিস্তারিত

কক্সবাজারে ৪ জনের করোনা পজেটিভ শনাক্ত

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৭৩ জনের সংগৃহীত করোনার স্যাম্পলের মধ্য থেকে ৬৩ জনের ফলাফল পাওয়া গেছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় প্রাপ্ত ফলাফলে ৪ জনের করোনা ‘পজিটিভ’ ধরা পড়েছে। সেখানে ৩ জন মহেশখালীর এবং ১ জন টেকনাফের। টেকনাফের পজেটিভ তিনি পান ব্যবসায়ী বলে জানা গেছে। পরীক্ষার ফলাফল পাওয়া ৬৩ জনের মধ্যে শুধু মহেশখালীর রয়েছে...বিস্তারিত

ত্রাণের দাবিতে মহাসড়ক অবরোধ; ত্রাণে স্বজন প্রীতির অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী বাজার এলাকায় বগুড়া – নগরবাড়ী মহাসড়ক অবরোধ করে ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকার শত শত তাঁত শ্রমিক। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় প্রায় আট শতাধিক লোক মহাসড়কে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে ত্রাণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আড়াই ঘন্টা স্থায়ী অবরোধের ফলে রাস্তার দু’পাশে বেশকিছু পণ্যবাহী গাড়ী...বিস্তারিত

চাল চুরির সংবাদ প্রকাশের জেরে দুই পোর্টাল সম্পাদকের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকার ও বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি থানায় বালিয়াডাঙ্গি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ‘চাল চুরির সংবাদ প্রকাশের জেরে’ মামলাটি (মামলা নম্বর ১২) দায়ের করেন। মামলায় শাওন আমিন ও রহিম...বিস্তারিত

ইতালির পরেই বাংলাদেশে করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে

ইতালিতে ২ হাজার কোভিড-১৯ সংক্রমণ হয়েছে ৩২তম দিনে আর বাংলাদেশে হয়েছে ৪০তম দিনে। এরপর স্পেনে ২ হাজার রোগী শনাক্ত হয়েছিল ৪১তম দিনে। ফ্রান্সে ও যুক্তরাজ্যে হয়েছিলো ৪৮ দিনে। এতে দেখা যায় বাংলাদেশে সংক্রমণের হার বেশি হচ্ছে। খবর বিবিসি বাংলা। এদিকে আজ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। শনাক্ত হয়েছে...বিস্তারিত

দেশে বেড়েই চলছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৭ জন। শনাক্ত হয়েছে ৩১২ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৫৬ জন, মোট মারা গেছেন ৯১ জন। সুস্থ হয়েছেন আরও ৯ জন। রোববার (১৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরে করোনা সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন...বিস্তারিত

এই পরামর্শগুলো জেনে রাখুন

চেঞ্জ টিভি’র জন্য মেডিসিন বিশেষজ্ঞ ডা. তাহসিন সালাম এই করোনাকালে কিভাবে সুস্থ থাকবেন তার কিছু পরামর্শ দিয়েছেন। পরামর্শগুলো খুবই দরকারি। যারা করোনার কারণে গৃহবন্দি আছেন, তারা এগুলো মেনে চলতে পারেন । ভিডিওটি দেখতে পারেন চেঞ্জ টিভি’র ইউটিউব চ্যানেলের লিংকে গিয়ে… Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content...বিস্তারিত

লকডাউনের জন্য মামলার মুখে পড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

কঠোর লকডাউনের জন্য এবার মামলার মুখে পড়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। নিউজিল্যান্ডের লকডাউন জেলখানার মতো বন্দি দাবি করে দেশটির দুই নাগরিক এই মামলা করেছেন। দ্য নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তারা প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নকে হিটলার এবং লকডাউনকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন। করোনা মোকাবিলায় কঠোর লকডাউন দিয়ে প্রধানমন্ত্রী তাদের অধিকার লঙ্ঘন করছেন বলেও দাবি...বিস্তারিত

আফ্রিকার জেল থেকে ৪৪টি মরদেহ উদ্ধার

আফ্রিকার দেশ চাদের একটি জেল থেকে ৪৪ কয়েদির মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা বোকো হারাম জঙ্গি গোষ্ঠির সন্দেহভাজন সদস্য ছিল বলে জানা গেছে। সম্প্রতি তাদেরকে একটি অভিযানের মাধ্যমে আটক করে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার চাদের প্রধান বিচারপতির পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। টেলিভিশনে দেয়া সংবাদ সম্মেলনে চাদের প্রধান বিচারপতি ইউসুফ টম বলেন, বৃহস্পতিবার ৪৪ কয়েদির মরদেহ...বিস্তারিত

যুক্তরাজ্য থেকে ঢাকায় ফিরবেন বাংলাদেশি নাগরিকরা

বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ও পরবর্তী রবিবার চারটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ফিরবেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ৮৫০ সিটের বিমানে করে এসব যাত্রী আসবেন। প্রতিটি ফ্লাইটের টিকিটের দাম পড়বে ৬০০ পাউন্ড করে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের দেশে ভ্রমণে আসাদের বাড়ি...বিস্তারিত

দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ রোববার সকালে ষষ্ঠ খারাপ অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল ৮টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ১৪৫। একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সাধারণ নগরবাসী বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় চীনের শেনইয়াং ও সৌদি আরবের...বিস্তারিত

লকডাউন আলাদা করে দিয়েছে মা-ছেলেকে

লকডাউন আলাদা করে দিয়েছে মা-ছেলেকে। একমাস হতে চলল, ৬ বছরের শিশু পুত্রকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন মা। হয়ে পড়ছেন অসুস্থও। মাকে ছাড়া শিশুটিকেও সামলানো দায় বাবার পক্ষে। লকডাউনের শুরুর আগে ৬ বছর বয়সী শিশু অঙ্কিতের চিকিৎসার জন্য কোলকাতা থেকে ভেলোর যান বাবা সমর বিশ্বাস। লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েছেন তারা। সুন্দরবনের বাসন্তী ব্লকের...বিস্তারিত

মাস্ক না পরায় ছেলেকে হত্যা করে থানায় আত্মসমর্পন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাস্ক না পরায় নিজের ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করেছেন এক ব্যক্তি। খুনের পর ওই ব্যক্তি থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের শ্যামপুকুরে। নিহত যুবকের নাম শীর্ষেন্দুর (৪৫)। এ ঘটনায় তার বাবা বংশীধর মল্লিককে আটক করেছে পুলিশ। পুলিশের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বংশীধর মল্লিকের ছেলে শারীরিক প্রতিবন্ধী এবং...বিস্তারিত