fbpx

করোনা প্রতিরোধে ভিয়েতনামের কীর্তিগাঁথা

করোনার বিস্তার রোধে ভিয়েতনাম সুনাম কুড়িয়েছে। লকডাউনের নীতিতে ভিয়েতনাম সময়ের কাজ যথাসময়ে করেছে। করোনা আক্রান্ত সব দেশের শাসকরাই লকডাউন করেছেন, কিন্তু বড্ড দেরি করে।  ভিয়েতনাম শুরু থেকে যে পদক্ষেপ নিয়েছে, তার ফল পেয়েছে অসাধারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ ৭ এপ্রিল মঙ্গলবার দেওয়া তথ্যমতে, ভিয়েতনামে করোনাভাইরাসে কোনো ব্যক্তি এখন পর্যন্ত মারা যায়নি। যেখানে...বিস্তারিত

করোনার মধ্যে সরকারি চালসহ ঘাদানিক নেতা আটক

ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস পুরো বিশ্বের মানুষকে আজ ঘরবন্দী করে ফেলেছে। কেড়ে নিচ্ছে হাজার হাজার প্রাণ, আক্রান্ত লাখে লাখ। ঘরে থাকা অসহায় মানুষের জন্য এই ভাইরাস চরম বেদনার কারণ হয়ে দাড়িয়েছে। একদিকে যেমন জীবন বাঁচানোর তাগিদে ঘরবন্দী হয়ে থাকা , অন্যদিকে অসহায় মানুষের দুমুঠো খাবার যোগানের পথও বন্ধ। এমনি এক মুহুর্তে বাংলাদেশের সাধারণ মানুষের...বিস্তারিত

করোনা আক্রান্ত রোগী থাকায় বস্তি লকডাউন

রাজধানীর শের-ই-বাংলা নগরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যাওয়ায় বুধবার একটি বস্তি লকডাউন করে দেয়া হয়েছে। শের-ই-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির আজ করোনা শনাক্ত হয়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী। বস্তিটিতে প্রায় ৩০০ থেকে ৩৫০ পরিবার রয়েছে। তাদের বিকেল ৫টার দিকে...বিস্তারিত

করোনা দ্বিতীয় দফায় মহামারী আকার ধারণ করেতে পারে: শি জিনপিং

করোনা ভাইরাস আবারও দ্বিতীয় দফায় মহামারী আকার ধারণ করেতে পারে চীনে, এমনটাই আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শি জিনপিং সতর্ক করে দ্বিতীয় দফায় ছড়াতে পারে করোনা ভাইরাস বলে জানিয়েছেন। বুধবার কমিউনিস্ট পার্টির শীর্ষ নীতি নির্ধারক পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকে তিনি এ বিষয়ে আলোচনা করেন। এতে শি জিনপিং আরও বলেন, করোনা ভাইরাসের কারণে...বিস্তারিত

কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ

রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়িতে কালোবাজারে বিক্রির সময় ন্যায্যমূল্যের ৯০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শাহিন আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেন্ডাবাড়ি সড়কে একটি ট্রাক্টরে অভিযান চালিয়ে ৯০ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় ট্রাক্টর চালক ইসমাইল, হেলপার রিয়াদ এবং শ্রমিক জাহাঙ্গীরকে আটক করা...বিস্তারিত

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বিছানায় বসতে পারছেন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনকি হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি। দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন এবং তার চিকিৎসকদের সাথে কথাবার্তা বলতে পারছেন। প্রায় দুই সপ্তাহ আগে করোনা...বিস্তারিত

ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি সেনা নিহত

করোনা পরিস্থিতির মাঝেই ইয়েমেনের সেনাবাহিনী এবং তার মিত্রদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি নেতৃত্বাধীন জোটের কয়েক ডজন সেনা নিহত হয়েছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আবদ মানসুর হাদির অনুগত সশস্ত্র ব্যক্তিরাও নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনের আবিয়ান প্রদেশের ঘাঁটির ওপর  ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি...বিস্তারিত

মাওলানা সাদ’র খোঁজ পেয়েছে পুলিশ,কোয়ারেন্টাইন শেষে গ্রেফতার

দিল্লির ‘নিজামুদ্দিন মারকাজ’ মসজিদে সরকারি নির্দেশ অমান্য করে তাবলিগ জামায়েত অনুষ্ঠিত করে করোনা ছড়ানোর অভিযোগে মামলা হয়েছে তাবলীগ জামাতের শীর্ষ নেতা মাওলানা সাদ কান্দলভি ও নিজামুদ্দিন মারকাজ কর্তৃপক্ষের বিরুদ্ধে । এ ঘটনার পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল। অবশেষে তার খোঁজ পেয়েছে পুলিশ। আপাতত তিনি কোয়ারেন্টাইনে থাকায় গ্রেফতার করা হচ্ছে না তাকে। তবে কোয়ারেন্টাইন...বিস্তারিত

বঙ্গবন্ধু খুনি আব্দুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন

আত্মস্বীকৃত বঙ্গবন্ধু খুনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। বুধবার কারা কর্তৃপক্ষের মাধ্যমে এ আবেদন করেন তিনি। আবেদনের কপি কাল বঙ্গভবনে পৌঁছে দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, দুপুরে বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছে। বর্তমানে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কনডেম সেলে রাখা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর...বিস্তারিত

ঢাকার কোথায় কতজন করোনায় আক্রান্ত

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ঢাকায় এখন পর্যন্ত নভেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২২ জন।   এর মধ্যে ঢাকা বাসাবো ৯ জন, ধানমন্ডি ৯ জন , ওয়ারি ৯ জন, মোহাম্মদপুর ৬ জন, লালবাগ ৫, জিগাতলা ৩, সোয়ারি ঘাট ৩,  যাত্রাবাড়ি ৫, পুরানা পল্টন ২, বসুন্ধরা ৩, উত্তরা ৫, গুলশান ৬, সেন্ট্রাল রোড ১, বসিলা ১, গ্রিন রোড...বিস্তারিত

২৩ দিনের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত

ভারতের তেলেঙ্গানার মেহবুবনগরে ২৩ দিনের শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাবলিগ জামাতে যোগদানকারীর সংস্পর্শে আসায় শিশুটি আক্রান্ত হয়েছে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। একইভাবে ও জেলায় মোট ১০ জন পজিটিভ হয়েছেন। সাবেক আরবিআই প্রধান জানান, কয়েকদিন আগেই তাবলিগ জামাতের জমায়েত থেকে যোগদানকারীর সংস্পর্শে আসায় ওই একই জেলায় সংক্রমিত হয়েছেন তিন জন। এরপরে গোটা এলাকায় জীবাণুনাশক স্প্রে...বিস্তারিত

‘সারাদেশে নমুনা সংগ্রহের পর প্রকৃত চিত্র ভয়াবহ হবে’

আপনি সুস্থ আছেন জেনে ধরে নেবেন আপনার করোনা সংক্রমণের কোনো সম্ভাবনা নেই ? না একেবারে ভুল ধারণা । আপনারও হতে পারে করোনা ভাইরাস। কারণ আপনার পাশের একজন সুস্থ মানুষ আক্রান্ত কিনা তা বোঝার কোনো উপায় নেই। কারণ এটার লক্ষণ কয়েকদিন পরে বোঝা যায় জন্যে প্রথম দিকে পাশের জনকে সুস্থ দেখে স্বাভাবিক মেলামেশাই  নিজের আক্রান্তের ঝুঁকি...বিস্তারিত

ত্রাণ চাইতে গিয়ে মার খেল অসহায় নারী

রাজশাহীর চারঘাটে সাহায্য চাইতে গিয়ে মেম্বারের লোকজনের প্রহারের শিকার হলেন রেজিয়া বেগম নামের এক নারী। বর্তমানে তিনি আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে কাতরাচ্ছেন। ৭ এপ্রিল সকালে উপজেলার চারঘাট ইউনিয়নের চাদপুর কাকরামারী ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত অবস্থায় রেজিয়া বেগম (৪৫) নামের ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে...বিস্তারিত

ভারতে করোনায় একদিনে ৩৫ জনের মৃত্যু

পাশের দেশ ভারতে করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৩৫ জনের। এক দিনেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যায় সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যানুযায়ী দেশটিতে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা পাঁচ হাজারের কোঠা অতিক্রম করে পাঁচ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে বলে এনডিটিভি জানিয়েছে। করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৪ এপ্রিল...বিস্তারিত

আজও ৩ জনের মৃত্যু; আক্রান্ত ৫৪ জন, তরুণদের সংখ্যাই বেশি

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩ জন মারা গেছেন। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ জন। আজ বুধবার দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। পরিসংখ্যানে দেখা গেছে ৫৪ জনের মধ্যে যুবকরাই বেশি আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হননি। এদিকে গত...বিস্তারিত

রমজানে তারাবি ঘরে পড়ার আহ্বান,ঈদের নামাজও বাতিল

বিশ্ব জুড়ে মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ভাইরাসটিতে সারাবিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩০ হাজার ১৪১ জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ১২১ জন মানুষের। আর সুস্থ হয়েছেন ৩ লাখ ১১ হাজার ১৩০ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২১...বিস্তারিত

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের ফাঁসির পরোয়ানা জারি

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসির পরোয়ানা জারি করেছেন আদালত। আজ  ঢাকা জেলা ও দায়রা জজ এম হেলাল উদ্দিন চৌধুরী তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তার ফাঁসির পরোয়ানা ইস্যু করেন। এর আগে তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর বিচারক...বিস্তারিত

করোনায় সিগারেট বিক্রির নির্দেশনা প্রত্যাহারের দাবি

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে করোনা মোকাবিলায় সিগারেট বিক্রির ওপর সাময়িক নিষেধাজ্ঞা চেয়েছে বাংলাদেশ ক্যানসার সোসাইটি, বিসিসিপি, এসিডি, ইপসা, এইড ফাউন্ডেশন, বাংলাদেশ তামাকবিরোধী জোট, বিএনটিটিপি, বিটা, গ্রাম বাংলা উন্নয়ন কমিটি, নাটাব, প্রত্যাশা, টিসিআরসি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশনসহ বেশ কয়েকটি তামাকবিরোধী সংগঠন। বাংলাদেশে বহুজাতিক তামাক কোম্পানিকে সিগারেট উৎপাদন, বিপণন ও তামাক পাতা ক্রয় অব্যাহত রাখার সুযোগ দিয়ে শিল্প...বিস্তারিত

করোনা ভাইরাসে একজনও মারা যায়নি যে দেশে

ভিয়েতনামে করোনা ভাইরাসে কোনো ব্যক্তি এখন পর্যন্ত মারা যায়নি। যেখানে এর প্রতিবেশী চীনসহ এশিয়ার দেশগুলোয় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু চিকিৎসক, সাধারণ মানুষ ও সরকারগুলো ভাবিয়ে তুলেছে, সেখানে ভিয়েতনাম কী করে করোনা সংক্রমণ প্রতিরোধ করে রেখেছে এবং আক্রান্ত রোগীদের মৃত্যু শূন্যের কোঠায় ধরে রেখেছে, সেটাই আশ্চর্যের! বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ মঙ্গলবারের...বিস্তারিত

এবার যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

করোনা ভাইরাসে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র। অবহেলা কারণে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটি। দিন দিন অবস্থার আরও অবনতি হচ্ছে। ক্রমাগত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান জানানো আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও মারা গেছেন ১ হাজার ৯৭০ জন, যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু।...বিস্তারিত