fbpx

শাহজাদপুরে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে পদযাত্রা ও মানববন্ধন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ। মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১ টায় শাহজাদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পদযাত্রাটি শুরু হয়ে পৌর শহরের দ্বারিয়াপুর, মনিরামপুরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ...বিস্তারিত

দেশে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা

দেশে আবারও বেড়ে চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যু সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৪০৫ জনে। এ ছাড়া নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৪৯৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জন...বিস্তারিত

১৫.৭ মিলিয়ন ডলারে বিক্রি হলো যে নিখুঁত হীরা

বিরল সাদা বর্ণের ১০২ ক্যারেটের একটি নিখুঁত হীরা ১৫.৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। টেলিফোনে এক ব্যক্তি সেই নিখুঁত হীরাটি কিনে নিয়েছেন। তার পরিচয় প্রকাশ করা হয়নি। মহামারি করোনাভাইরাসের কারণে অনলাইনে নিলামটির আয়োজন করে হংকংয়ের সোথবাই। ২০১৮ সালে কানাডার একটি খনিতে এই হীরাটি পাওয়া গিয়েছিল। ২৭১ ক্যারেটের একটি হীরা থেকে কেটে এই ১০২ ক্যারেটের হীরা রূপান্তরিত করা হয়েছে। ওই হীরার...বিস্তারিত

‘ধর্ষণ, হত্যায় জড়িত কাউকেই সরকার কখনো ছাড় দেয়নি’

‘ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। ধর্ষণ, হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে’- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ৬ অক্টোবর মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্পাদকমণ্ডলীর সভায় বক্তব্যে এ কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ...বিস্তারিত

এডিনসন কাভানির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের ১ বছরের চুক্তি

ফ্রি-ট্রান্সফারে থাকা পিএসজি’র সাবেক খেলোয়াড় এডিনসন কাভানির সঙ্গে চুক্তি করেছে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। উরুগুয়ান এই স্ট্রাইকারের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছে ক্লাবটি। গত জুনে পিএসজি’র সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় ৩৩ বছর বয়সী এই ফুটবলারের। বিভিন্ন ক্লাবের জয়ে ৫৫৬টি ম্যাচ খেলে ৩৪১টি গোল করেছেন কাভানি। এর মধ্যে পিএসজি’র হয়ে ৩০১ ম্যাচ...বিস্তারিত

আফগান ক্রিকেটার নাজিব তারাকাই মারা গেছেন 

আফগানিস্তানের জাতীয় দলের ক্রিকেটার নাজিব তারাকাই মারা গেছেন। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার কয়েক দিন আগে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড মঙ্গলবার এক টুইট বার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। টুইটে বলা হয়, ‘এসিবি এবং ক্রিকেট পাগল আফগানরা আজ শোকাহত, জাতীয় দলের আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং দারুণ এক মানুষ নাজিব তারাকাই (২৯) গাড়ি...বিস্তারিত

অভিনেত্রী তানজিন তিশা করোনাভাইরাসে আক্রান্ত

অভিনেত্রী তানজিন তিশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার (৪ অক্টোবর) রাতে তার কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর দুদিন আগে নিজ উদ্যোগে হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। তানজিন তিশা সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, সবাই দোয়া করবেন। আমি এখন ভালো আছি। শরীরে খানিকটা জ্বর, সর্দি ও কাশি আছে। এ ছাড়া খাবারের স্বাদ না...বিস্তারিত

সুশান্তকে সত্যিই খুন করা হয়েছে ! গোপন অডিও রেকর্ডে প্রমাণ…

এবার ভারতীয় এক বেসরকারি সংবাদ সংস্থা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর রহস্য নিয়ে দাবি করে বলছেন, তাদের কাছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স ( AIIMS) এর ফরেনসিক বিভাগের প্রধান ডা. সুধীর গুপ্তর অডিও রেকর্ড রয়েছে, যাতে তিনি নাকি সুশান্তের মৃত্যুর ঘটনাকে ‘খুন’ হিসেবে উল্লেখ করেছেন। গত ২৯ জুন সিবিআইকে সুশান্তের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিল AIIMS।...বিস্তারিত

জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত

বাংলা চলচ্চিত্র জগতের উজ্জ্বলতম নক্ষত্র সৌমিত্র চট্টোপাধ্যায় (৮৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার সকালে তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত তার অবস্থা স্থিতিশীল। গত কয়েকদিন ধরেই প্রবীণ অভিনেতা অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি করোনা পরীক্ষা করা হয় তার। এ দিন সকালে সেই রিপোর্ট পজিটিভ আসে। করোনা পরিস্থিতিতে গত...বিস্তারিত

হঠাৎ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার মন্ত্রীরা এখন চীনে !

২০০৭ সালের সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে কোয়াড সদস্য যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার প্রথম যৌথ সামরিক মহড়া চালায়। ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ২০০৭ সালে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে ‘কোয়াড’ নামে যে সংলাপের সূচনা হয়েছিল, তারই আওতায় এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আজ (মঙ্গলবার) থেকে টোকিওতে দু’দিনের...বিস্তারিত

হবিগঞ্জে গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা !

গাছের সঙ্গে বেঁধে মারপিট করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামে গরু চুরির অভিযোগ তুলে মাসুম মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। উপজেলার নোয়াপাড়া এলাকার বক্কর আলীর ছেলে তিনি। গ্রামবাসীর দাবি, মাসুম গরু চুরি করতে গেলে তাকে গণপিটুনি দেওয়া হয়। অন্যদিকে নিহতের পরিবার...বিস্তারিত

শুটিং দেখতাম বলে আমাকে বের করে দিয়েছিল: ঝন্টু

‘জীবনে অনেক বেশি সিনেমা দেখে দেখে আজ সিনেমা পরিচালক হয়েছি। সিনেমা দেখার কারণেই বড় ভাইয়ের কত মার খেয়েছি। আজ আমার চেষ্টাই আমাকে এই অবস্থানে এনেছে। বাংলাদেশের মানুষ আমাকে চেনে জানে এটাই স্বার্থকতা। আমার জীবনের উত্থান ঘটতো না যদি আমি শ্রদ্ধেয় খান আতাউর রহমান স্যার’র একটা বাক্য না শুনতাম। আমার চলচ্চিত্রে উঠে আসার পেছনে তারঁ অনুপ্রেরণা...বিস্তারিত

ইমরান খান’র বিরুদ্ধে অসন্তোষ তৈরী হচ্ছে: জরিপ

ইমরান খান প্রশাসনের নানা সিদ্ধান্তের বিরুদ্ধে এবার ক্রমশ অসন্তোষ তৈরি হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষের মনে। সম্প্রতি বিশ্বের তৃতীয় বৃহত্তম মার্কেট রিসার্চ কোম্পানির একটি সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সেখানে বলা হয়, দেশের মানুষের উন্নয়নের দিকে নজর না দিয়ে প্রতিবেশী দেশে অশান্তি তৈরির চেষ্টা করে পাকিস্তান। এজন্য নিজেদের দেশে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে তারা। একদিকে...বিস্তারিত

মেয়ের সন্ধান করায় বৃদ্ধকে রড দিয়ে পেটালো বখাটেরা !

মেয়েকে উত্ত্যক্ত এবং ঘর থেকে তুলে নিয়ে কোথায় রেখেছে তা জানতে চাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রাতে মেয়েটির বাবা আনোয়ার আলীকে (৬৫) আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে একই উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁও গ্রামের আংগুর মিয়ার ছেলে শামীম ও তার...বিস্তারিত

২ হাজার ১৭৭ বছরের পুরনো এক সমাধিতে মিললো আইফোন !

পৃথিবীর অন্যান্য অঞ্চল থেকে মিশর সবচেয়ে বেশি কৌতূহলপূর্ণ। বলতে গেলে এর পরতে পরতে রয়েছে নতুন নতুন তথ্য। মিশরীয় গবেষকরা বছরের পর বছর ধরে সেসবেরই সন্ধান করে চলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিশরীয়দের মমি আর বিভিন্ন সমাধিস্থান। এছাড়াও চীন এবং এর আশেপাশে পাওয়া অনেক সমাধি প্রত্নতাত্ত্বিকদের বেশ চিন্তায় ফেলেছেন। সেসব সমাধি বিশ্লেষণ এবং গবেষণায় বড়সড় ধাক্কাও...বিস্তারিত

১৩৭ মিলিয়ন বছর আগে মানুষের তৈরি প্রথম গুহা !

বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে থিওপেট্রা গুহাটি অন্যতম। এটি থেসালির মধ্য গ্রীক অঞ্চলের মেটিওরায় অবস্থিত প্রথম খননকৃত গুহা। বছরের পর বছর ধরে করা প্রত্নতাত্ত্বিকদের গবেষণা থেকে জানা যায়, থিওপেট্রা গুহাতে মানুষের বসবাস শুরু হয় এক লাখ ৩০ হাজার বছর আগে। এই গুহাটি প্রায় ১০০ মিটার পর্যন্ত লম্বা। এর চুনাপাথরের পাহাড়ের পাদদেশে রয়েছে থিওপেট্রা নামক ছোট্ট একটি...বিস্তারিত

আজারবাইজানের সংঘাতে আরও ২১ সেনা কর্মকর্তার প্রাণহানি

টানা অষ্টম দিনের মতো অব্যাহত রয়েছে নাগোরনো-কারাবাখে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘাত। সোমবার বিচ্ছিন্ন ভূখণ্ড নাগোরনো-কারাবাখের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলেছেন, আজারবাইজানের সঙ্গে ভয়াবহ সংঘাতে আরও অন্তত ২১ সেনা কর্মকর্তার প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২২৩ জন নিহত হলেন। আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নাগোরনো-কারাবাখ অঞ্চল সোমবার আবারও আজারি বোমা...বিস্তারিত

তামান্না ভাটিয়া করোনাভাইরাসে আক্রান্ত

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হায়দ্রাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন ‌‘‌বাহুবলী’ খ্যাত এই অভিনেত্রী। কয়েক মাস আগে তার বাবা-মাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। রোববার (৪ অক্টোবর) ভারতীয় গণমাধ্যমগুলো এ তথ্য জানায়। সম্প্রতি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য হায়দ্রাবাদে গিয়েছিলেন তামান্না। সেখানে যাওয়ার পর তার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য...বিস্তারিত

বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু: ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে এসে পৌঁছেছেন ঢাকায় নিযুক্ত নতুন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সদ্য সাবেক ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হলেন এই কূটনীতিক। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে পৌঁছান তিনি। তিনি সাংবাদিকদের বলেন, ভারতের সবচেয়ে নিকটতম প্রতিবেশী দেশ বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এখন...বিস্তারিত

ধর্ষণের ভিডিও সরিয়ে সংরক্ষণ করতে হাইকোর্টের নির্দেশ

নারীকে বিবস্ত্র করে নির্যাতনের যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করা হয়েছে তা অপসারণ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসিকে) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি বিটিআরসি চেয়ারম্যানকে ভিডিওটি পেনড্রাইভ বা সিডিতে সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া এ ঘটনায় করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্যাতিত নারী ও তার পরিবারকে সব ধরনের নিরাপত্তা দিতে নোয়াখালীর পুলিশ সুপারকে নির্দেশ...বিস্তারিত