fbpx

প্যারাগুয়েকে উড়িয়ে দিয়ে শীর্ষে ব্রাজিল

কাতার বিশ্বকাপের আগে অসাধারণ ফুটবল উপহার দিচ্ছে বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার ব্রাজিলের বেলো হরিজন্তেতে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় (সকাল) প্যারাগুয়ের বিপক্ষে গোল উৎসবে মেতে ছিল স্বাগতিকরা। আর্জেন্টিনার জয়ের দিনে প্যারাগুয়েকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ব্রাজিল। ম্যাচে নান্দনিক তিনটি গোল করেন রাফিয়ান, ফিলিপে কৌতিনিয়ো ও আন্তোনি।...বিস্তারিত

তুরস্কে কোরআনের হাফেজ তৈরিতে ব্যাপক সাফল্য

তুরস্কে ২০২১ সালে প্রায় ১২ হাজার শিশু-কিশোর কোরআনের হাফেজ হয়েছে। দেশটির সাধারণ মাদরাসা ও অন্তত ৯০ হাজার মসজিদের ইমাম ও খতিবদের দ্বারা পরিচালিত মাদরাসায় পড়ে তারা হিফজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্সি অব রিলিজিয়ার্স অ্যাফেয়ার্সের শিক্ষা-সেবা প্রকল্পের প্রধান কাদির দিজ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ওই প্রতিবেদনে জানানো...বিস্তারিত

সিনহা হত্যা মামলার রায় নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা বিচার বিভাগ নিয়ে অহেতুক সংশয় প্রকাশ করেন, তারা এ রায়ের মাধ্যমে অনেক প্রশ্নের জবাব পেয়ে যাবেন। তিনি মঙ্গলবার সকালে রাজধানীর সেতু বিভাগে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন। সিনহা হত্যা মামলার রায় প্রসঙ্গে...বিস্তারিত

বিএনপি চিঠি দিয়েছে, লবিস্ট নিয়োগ করেনি: মির্জা ফখরুল

আন্দোলন-সংগ্রামের অংশ হিসেবে দেশের মানবাধিকার পরিস্থিতি জানিয়ে উন্নয়ন সহযোগীদের চিঠি দিয়েছে বিএনপি, কোনো লবিস্ট নিয়োগ করেনি— এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, মানুষের ভোটের অধিকার হরনের জন্য সরকারি বাহিনী ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক...বিস্তারিত

সর্বস্তরের মানুষের ঐক্য প্রয়োজন: নুর

দেশ চরম সংকটে পড়েছে উল্লেখ করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, এই সংকট থেকে উত্তরণের জন্য সর্বস্তরের মানুষের একটা ঐক্য প্রয়োজন। তিনি বলেন, বর্তমানে দেশ সংকটের মুখে পড়েছে।‌ এটা অস্বীকার করার উপায় নাই ৷ চরম সংকটে পড়েছে দেশ। এই সংকট থেকে উত্তরণের জন্য মুক্তিযুদ্ধের মত আবারও সর্বস্তরের মানুষের একটা ঐক্যের প্রয়োজন। মঙ্গলবার...বিস্তারিত

পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে জুনের মধ্যেই : সেতু মন্ত্রী

চলতি বছরের জুন মাসের মধ্যেই পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের। তিনি জানান: এরই মাঝে সেতুর মূল কাজ হয়েছে শতকরা ৯৬ ভাগ, আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯০ দশমিক ৫০ ভাগ। ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সেতু বিভাগের...বিস্তারিত

ইউটিউব ব্যবসায়ীরা আমাদের সম্মান শেষ করে দিচ্ছেন: মুনমুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে এখন আলোচনার শিরোনামে ‘নিষিদ্ধ নারী’ খ্যাত চিত্রনায়িকা মুনমুন।  ভোট পেতে মুনমুনকে দুই হাজার টাকা দিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী জায়েদ খান, এমন অভিযোগ পরাজিত প্রার্থী নিপুণ। এ বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।  যেখানে দেখা গেছে, এফডিসিতে মুনমুনের হাত ধরে আছেন জায়েদ, আর নিজের ভ্যানিটিব্যাগে কিছু একটা...বিস্তারিত

বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সেজন্য তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরে যাবেন। আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে তিনি এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় ফিরবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, আজ সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে...বিস্তারিত

ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে বরখাস্ত ওসি প্রদীপ ও এসআই লিয়াকতকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে।  কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল সোমবার এ রায় ঘোষণা করেন। এতে এপিবিএন’র তিন সদস্যসহ ৭জনকে খালাস দেওয়া হয়েছে। যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে ৬জনকে। এর আগে ২টার দিকে এই...বিস্তারিত

ইসলামবিদ্বেষ দূর করতে যে পদক্ষেপ কানাডার

ইসলামভীতি দূর করতে বিশেষ প্রতিনিধি নিয়োগের ঘোষণা দিয়েছে কানাডার সরকার। দেশটি থেকে ইসলামবিদ্বেষ ও ভীতি দূর করতে এ পদক্ষেপ নিয়েছে জাস্টিন ট্রুডোর সরকার।খবর আনাদোলুর। কানাডার কুইবেকে ২০১৭ সালে স্থানীয় মসজিদে ভয়াবহ হামলার ৫ বছর পর দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। মসজিদে ওই সন্ত্রাসী হামলায় ৫ মুসল্লি নিহত এবং আহত হয়েছিলেন কমপক্ষে ১৯ জন। কানাডার মতো...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন কাতারের আমির

কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের যাচ্ছেন। কাতারের আমির প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশ কাতার যুক্তরাষ্ট্রের পরাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এক স্বতন্ত্র অবস্থানে রয়েছে। বাইডেনের সঙ্গে কাতারের আমিরের বৈঠকের অন্যতম শীর্ষ এজেন্ডা বিশ্ব এনার্জি সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখা।...বিস্তারিত

জামায়াতকে বাদ দিয়ে ‘বৃহত্তর ঐক্য’ গড়তে তৎপর বিএনপি

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে শিগগিরই আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এজন্য ‘বৃহত্তর ঐক্য’ গড়তে বিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে বসছে দলটি। শিগগিরই দলগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করবে। তবে এতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে আমন্ত্রণ না জানানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার রাতে জাতীয় স্থায়ী কমিটির...বিস্তারিত

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি বরখাস্ত ওসি প্রদীপের ফাঁসিসহ সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আদালত প্রাঙ্গণে অব্স্থান নিয়েছেন নির্যাতিত শত শত পরিবারের সদস্যরা। এ সময় তারা ‘খুনি প্রদীপের ফাঁসি চাই, ফাঁসি চাই’, ‘মেজর সিনহার খুনি প্রদীপের ফাঁসি চাই’, ‘২০০ মানুষ হত্যাকারীর প্রদীপের ফাঁসি চাই ‘ইত্যাদি বলে স্লোগান...বিস্তারিত

মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন পরীমনির

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ ও মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার পরীমণির আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। ফৌজদারি কার্যবিধির ৫৬১ক ধারা অনুযায়ী আবেদনটি করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন...বিস্তারিত

বিদেশে পালাতে গিয়ে র‌্যাবের হাতে ধরা আসল সোহাগ, কারাবন্দি নকল সোহাগ

প্রায় এক যুগ আগে আলোচিত একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন করাদণ্ডপ্রাপ্ত হন সোহাগ। গ্রেফতার হয়ে কারাবন্দি হন। পরে জামিন নিয়ে মুক্তি পেয়ে পলাতক হয়ে যান। নিজেকে রক্ষা করতে টাকার বিনিময়ে একজনকে সোহাগ বানিয়ে আদালতে আত্মসমর্পণ এবং জামিন আবেদন করান। কিন্তু জামিন আবেদন নামঞ্জুর করে আদালত ‘নকল সোহাগ’কে জেলহাজতে পাঠিয়ে দেন। তবে শেষরক্ষা হয়নি আসল সোহাগের।...বিস্তারিত

অবিবাহিত অন্তঃসত্ত্বা নারীকে আশ্রয় দিল তালেবান

নিজ দেশ নিউজিল্যান্ডে প্রত্যাখাত হয়ে তালেবানের কাছে সাহায্যপ্রার্থী হয়েছেন এক নারী সাংবাদিক। চার্লট বেলিস নামে এই নারী এখন আফগানিস্তানে অবস্থান করছেন।  নিউজিল্যান্ড হেরাল্ড সংবাদমাধ্যমে এক কলামে এই নারী সাংবাদিক লিখেছেন, তার দেশ তাকে ফিরতে দেয়নি। পরে তিনি তালেবানের সাহায্যপ্রার্থী হন। বর্তমান তিনি আফগানিস্তানে অবস্থান করেছেন। মতামতধর্মী কলামে নারী সাংবাদিক চার্লট বেলিস লেখেন, এটা নির্মম পরিহাস যে, এক...বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। সেই ছুটি শেষ হতে আর মাত্র সাত দিন বাকি। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে কী সিদ্ধান্ত আসবে, সে নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবকরা। এ বিষয়ে রোববার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস (বিসিপিএস)...বিস্তারিত

করোনায় একজনের মৃত্যুতে শোকে জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী

করোনা ভাইরাস মোকাবেলায় অনেকটা সফল ভুটান। দেশটিতে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা চার জনে দাঁড়িয়েছে। চতুর্থ জনের মৃত্যু হওয়াতেই গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।   লোটে শেরিং বলেন, মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিলো। এই সপ্তাহে করোনায় মৃত্যু একটি ‘তিক্ত...বিস্তারিত

ভোটের দিন নিপুণকে দুই গালে চুমু খেতে বলেছিলেন পীরজাদা হারুন

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বেশ উত্তাল এফডিসি। সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। আজ (৩০ জানুয়ারি) নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কথা বলছেন কাঞ্চন-নিপুণ পরিষদ। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনের বিরুদ্ধে অভিযোগ এনে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘ভোটের দিন সকালে নির্বাচন কমিশনার পীরজাদা হারুন আমার...বিস্তারিত

ফলাফলে অসন্তোষ, পুনরায় ভোট গণনা চেয়ে আপিল নিপুণের

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই ফলে অসন্তোষ প্রকাশ করে পুনরায় ভোট গণনা চেয়ে আপিল করেছেন এই চিত্রনায়িকা। আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান জানান,পাঁচ হাজার টাকা জমা দিয়ে নিপুণ আক্তার আপিল বিভাগের কাছে আবেদন করেছেন। বিকেল ৫টার দিকে...বিস্তারিত