fbpx

সম্পাদকের চেয়ারে বসে মিটিং করা নিয়ে যা বললেন নিপুণ

কে বসবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে— তার চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত। এর আগে সাধারণ সম্পাদকের ওই চেয়ারে বসতে পারবেন না জায়েদ খান বা নিপুণ আক্তারের কেউ-ই। কিন্তু এরমধ্যেই শনিবার সেই চেয়ারে বসে অফিস করেছেন চিত্রনায়িকা নিপুণ, যার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সমিতির সহ-সাধারণ সম্পাদক নায়ক সাইমন সাদিকের ফেসবুক থেকেই ছবিগুলো...বিস্তারিত

ইতিহাস বিকৃতির জনক বিএনপি: ওবায়দুল কাদের

বিএনপি এ দেশের ইতিহাস বিকৃতির জনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তারাই ইতিহাসের ফুটনোট জিয়াউর রহমানকে ইতিহাসের নায়ক বানানোর ব্যর্থ চেষ্টা করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি নেতাদের উদ্দেশে এসব কথা বলেন। তিনি দুঃখ করে বলেন, যার নেতৃত্বে বাঙালি জাতির হাজার বছরের আরাধ্য যে...বিস্তারিত

ইউক্রেনে যুদ্ধ বন্ধে পুতিনকে ‘চাপ’ এরদোগানের

ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  রোববার পুতিনকে টেলিফোন করে এরদোগান যুদ্ধ বন্ধে ‘চাপ’ সৃষ্টি করেন।  খবর মিডল ইস্ট আইয়ের। এরদোগান পুতিনকে বলেন, এই অঞ্চলে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধবিরতি এবং মানবিক পরিস্থিতির উন্নয়ন খুবই প্রয়োজন। ফোনালাপের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক...বিস্তারিত

জেলেনস্কির সঙ্গে পুতিন বৈঠকে বসবেন কি না, জানাল রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বার বার বলে আসছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান। পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান। ] তবে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, এ মূহুর্তে জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো বৈঠক হওয়া সম্ভব নয়। কারণ তারা এখন যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে এটি তার বিপরীত হবে। রুশ পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের নায়িকাকে নিয়ে নতুন সিনেমায় শাকিব খান

ঢাকাই সিনেমার পোস্টারবয় শাকিব খান গত ছয় মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। আজ এ নায়কের জন্মদিন। আর এদিনই পিলে চমকানো খবর দিলেন শাকিব। জানা গেল, যুক্তরাষ্ট্রের এক অভিনেত্রীকে নিয়ে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন ঢালিউড কিং খান। সিনেমার নাম দেওয়া হয়েছে ‘রাজকুমার’। শাকিবের বিপরীতে কে এই যুক্তরাষ্ট্রের নায়িকা তা জানা যাবে সিনেমার মহরত অনুষ্ঠানে। সোমবার...বিস্তারিত

যুক্তরাষ্ট্র বিনা দোষে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে: প্রধানমন্ত্রী

র‌্যাব ও সংস্থাটির সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তরাষ্ট্র বিনা দোষে বাংলাদেশের এই বাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার র‍্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। র‍্যাব সদরদপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞাকে বর্ণনা করেছে ‘অত্যন্ত...বিস্তারিত

‘পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে?’

ইউক্রেনে হামলা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ক্ষমতায় থাকতে পারেন না’—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে রুশ সরকার।  ক্রেমলিন বলেছে— প্রেসিডেন্ট কে থাকবেন, কে থাকবেন না সে সিদ্ধান্ত নেবে রাশিয়ার জনগণ।  খবর বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভির। বাইডেনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাইডেন...বিস্তারিত

নতুন মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য রিয়াজ

নির্বাচিত সদস্য চিত্রনায়িকা রোজিনা পদ ছেড়ে দেওয়ায় সুযোগটি পেয়েছেন রিয়াজ। রোজিনার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। ২৬ মার্চ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির মিটিংয়ে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রিয়াজকে নেওয়া হয়েছে। কমিটির সহসাধারণ সম্পাদক চিত্রনায়ক সাইমন সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১০ ফেব্রুয়ারি শিল্পী সমিতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছিলেন রোজিনা। পরবর্তী সময়ে এটি তুলে নেওয়ার ঘোষণা দিলেও সেটি...বিস্তারিত

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা জায়েদ খানের

সংসদ নির্বাচনে অংশ নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়ক জায়েদ খান।  এ বিষয়ে সম্প্রতি জায়েদ খানের এক ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। তবে ভিডিওটি কবের তা নিশ্চিত করা যায়নি। ভিডিওতে এ নায়ককে বলতে শোনা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের অধীনে তিনি রাজনীতি করতে ইচ্ছুক, তা জাতীয় সংসদসহ যেকোনো পর্যায়ে হোক। দলের প্রয়োজনে কাজ করতে...বিস্তারিত

আ.লীগ নেতা টিপু ও শিক্ষার্থী হত্যায় ‘শ্যুটার’ গ্রেপ্তার

রাজধানীর শাহজাহানপুরে আ.লীগ নেতা টিপু ও শিক্ষার্থী হত্যায় এক শ্যুটারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছামাত্র দুর্বৃত্তরা টিপুর ওপর হামলা করে। তাকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে টিপু ও রিকশা আরোহী সামিয়া আফনান প্রীতি (২২)...বিস্তারিত

সদরঘাটে লঞ্চে আগুন

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে অ্যাডভাঞ্চ-৯ লঞ্চে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। রোববার সকাল ১০টা ৫২ মিনিটে আগুন লাগে। যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার। লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে এসে সকালে সদরঘাটে পৌঁছায়। এ...বিস্তারিত

দ্রুত ক্ষমতা হস্তান্তর না করলে পরিণতি ভয়াবহ হবে: মির্জা ফখরুল

দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে সরকারের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা শেখ হাসিনার কানে এ কথা পৌঁছে দিতে চাই-আপনার অবৈধ সরকারের দিন শেষ, পদত্যাগ করুন। দ্রুত নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে পালানোরও পথ খুঁজে পাবেন না। সব স্বৈরাচারী, ফ্যাসিবাদীর যে...বিস্তারিত

এবি পার্টির স্বাধীনতা দিবসের আলোচনা সভা ও পতাকা মিছিল—

গণতন্ত্র, মানবাধিকার ও অবাধ নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার। আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র উদ্যোগে ৪৫ বিজয় নগরস্থ বিজয় একাত্তর চত্বরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে “স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও আমাদের অধিকারের সংগ্রাম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবি পার্টির আহবায়ক ও সাবেক সচিব এ.এফ.এম. সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং এবি যুব...বিস্তারিত

টিপু হত্যার রহস্য দ্রুত উদঘাটন করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলি করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার রহস্য দ্রুত উদঘাটন করা হবে। শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আসাদুজ্জামান খান বলেন, টিপু হত্যাকাণ্ডের তদন্ত চলছে। এ হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত, নাটের গুরু কারা সবকিছু দেশবাসীর সামনে...বিস্তারিত

পুতিনের এক ধমকে রুশ প্রতিরক্ষামন্ত্রীর হার্ট অ্যাটাক!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ধমক খেয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর হার্ট অ্যাটাক হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো। এক ফেসবুক স্ট্যাটসে এমনটি দাবি করেন তিনি। গত ১১-২৩ মার্চ পর্যন্ত প্রকাশ্যে ছিলেন না রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ২৪ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রকাশিত একটি ভিডিওতে খুব অল্প সময়ের জন্য দেখা যায় তাকে। সের্গেই...বিস্তারিত

বিএনপিকে নির্মূলের ষড়যন্ত্র করছে সরকার: মির্জা ফখরুল

সরকার বিএনপিকে নির্মূল করে দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সারা বিশ্বে আমরা চিহ্নিত হয়েছি মানবাধিকার লঙ্ঘনকারী একটা দেশ হিসেবে। সরকার এখন রাজনীতি তথা বিএনপিকে নির্মূল করে দেওয়ার ষড়যন্ত্র করছে।’ রাজধানীর গুলশানে শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি...বিস্তারিত

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

৫১তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল ৫টা ৫০ মিনিটের দিকে স্মৃতিসৌধের বেদিতে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মরণে কয়েক মিনিট...বিস্তারিত

‘দ্য কাশ্মির ফাইলস’ নিয়ে যা বললেন কেজরিওয়াল

বলিউড ছবি ‘দ্য কাশ্মির ফাইলস’ মুক্তির পর থেকে এর বিরুদ্ধে অনেকেই সমালোচনা করছেন। ছবিটি নিয়ে ভারতের রাজনীতির মাঠও উত্তপ্ত। সম্প্রতি এ ছবি দেখতে নিষেধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ছবিটিতে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। চুপ থাকেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরব হয়েছেন। বক্স অফিসে ভারতের...বিস্তারিত

৩০ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে আজ ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে গোল করেছেন নিকোলাস গঞ্জালেস, আনহেল দি মারিয়া আর লিওনেল মেসি। এই জয়ের মাধ্যমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল আলবিসেলেস্তিরা। আজকের ম্যাচে মেসিকে মূল স্ট্রাইকার হিসেবে খেলালেন স্কালোনি। পেছনে তিন আক্রমণাত্মক মিডফিল্ডার আর উইঙ্গারের ভূমিকায় ছিলেন লাৎসিওর হোয়াকিন কোরেয়া, ব্রাইটনের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার...বিস্তারিত

আফগানিস্তানে আকস্মিক সফরে চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক আকস্মিক সফরে বৃহস্পতিবার আফগানিস্তানের রাজধানী কাবুল পৌঁছেছেন। এ সফরের আগে দুই পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। খবর গ্লোবাল টাইমসের। এর আগে গত সোম ও মঙ্গলবার তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। আগামী ৩০ ও ৩১ মার্চ আফগানিস্তান বিষয়ে...বিস্তারিত