fbpx

যুক্তরাষ্ট্রে কোচ হচ্ছেন আফতাব?

২২ গজের মাঠকে তুলনামূলক বেশি আগেই বিদায় জানিয়েছেন আফতাব আহমেদ। তবে ক্রিকেটকে বিদায় জানাননি জাতীয় দলের সাবেক ব্যাটার। কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।  এ পেশায় তার পারফরম্যান্সও দারুণ।  কোচের কাজটা আফতাব উপভোগ করে যাচ্ছেন। আর তারই সুফল পেলেন এবার।  তাকে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে কোচিং করাবেন। যুক্তরাষ্ট্রের কাউন্টি ক্লাবের একটি দলের হেড কোচ হিসেবে...বিস্তারিত

একসঙ্গে অন্তঃসত্ত্বা একই হাসপাতালের একই বিভাগের ১০ নার্স!

শুনতে অবাক লাগলেও, এটাই হয়েছে আমেরিকার লিবার্টি হাসপাতালে। সেখানে একসঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন, একই বিভাগে কর্মরত ১১ জন। যাঁদের মধ্য়ে ১০ জন নার্স এবং একজন চিকিৎসক রয়েছেন। তবে এটা প্রথম নয়, এই নিয়ে গত পাঁচ বছরে তৃতীয়বার এই ধরনের ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। জানা গিয়েছে, হবু মায়েরা প্রত্যেকেই জুলাই থেকে নভেম্বরের মধ্য়ে সন্তান প্রসব করবেন। হাসপাতাল...বিস্তারিত

আরব আমিরাতের প্রেসিডেন্ট আর নেই

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এবং আবুধাবির শাসক শেখ খলিফা বিন জায়েদ আলে নাহিয়ান শুক্রবার (১৩ মে) মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এই তথ্য জানিয়েছে।  এক বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতি বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে আরব আমিরাতের জনগণ, আরব এবং ইসলামিক জাতি...বিস্তারিত

রাশিয়া ইউক্রেন ত্যাগ না করা পর্যন্ত নিষেধাজ্ঞা বজায় রাখুন: যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তখনই প্রত্যাহার করা উচিত, যখন সব সেনা ইউক্রেন ছেড়ে চলে যাবে। জার্মানিতে জি৭ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে তিনি এসব কথা বলেন। লিজ ট্রাস আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই এমন একটি পরাজয়ের মুখোমুখি হতে হবে, যা আরও আগ্রাসন রোধ করবে। তিনি বলেন, পুতিন বিশ্বমঞ্চে নিজেকে...বিস্তারিত

বাংলাদেশি বংশোদ্ভূত আকি রহমানের এভারেস্ট জয়

পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আখলাকুর রহমান ওরফে আকি রহমান।  পবিত্র রমজান মাসে ৪১ বছর বয়সি আকি এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন। আখলাকুর রহমান আকিই প্রথম ব্রিটিশ মুসলিম হিসেবে এভারেস্ট জয়ের অধিকারী। আকি রহমানের খালাতো ভাই শামীনুর রহমান সিলেট থেকে টেলিফোনে যুগান্তরকে জানান, শুক্রবার সকালে আকি রহমান এভারেস্টের...বিস্তারিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমলে সচিবালয় ঘেরাও: নূর

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না কমলে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। শুক্রবার (১৩ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যুব অধিকার পরিষদ এ সমাবেশের আয়োজন করে।...বিস্তারিত

পুতিনের প্রশংসা করলেই শাস্তি!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসা করতে বারণ। করলেই বিপদ! এমনটিই ঘটবে ফ্রেঞ্চ ওপেনে।  টেনিসের এই বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক রোলাঁ গারোঁ কর্তৃপক্ষ এমন হুশিয়ারি দিয়েছে। রোলাঁ গারোঁর একজন পরিচালক নারী টেনিসের সাবেক এক নম্বর তারকা অ্যামেলি মরেসমো জানিয়েছেন, কোনো খেলোয়াড় যদি পুতিনের মতাবলম্বী হন, পুতিনকে সমর্থন করেন, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তিনি জকোভিচ বা রাফায়েল...বিস্তারিত

আ.লীগ করে যারা কোটি টাকা পাচার করে তাদের চিহ্নিত করুন: কাদের

আওয়ামী লীগ করে যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, তাদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অবৈধ অর্থ পাচারকারীদের কোনোভাবেই দলে রাখা যাবে না। তিনি বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপি নেতাদের উদ্দেশে...বিস্তারিত

এবার গ্রেফতার বিয়ের দাবিতে অবস্থান নেয়া সেই তরুণী

বরগুনায় এসে প্রেমিকের বাড়িতে অবস্থান করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন মৌ। জিম্মি করে রেখেছেন একটি পরিবারকে। উপায় না পেয়ে ১১ দিন পর ছেলের বাবা এসে আশ্বাস দেন মৌকে তার পুত্রবধূ করবেন। তবে তিনি শর্ত জুড়ে দেন সাথে। তার ছেলের সাথে বিয়ে হতে হলে পূর্বের বিয়ের তালাকনামা নিয়ে আসতে হবে। মেয়ের পরিবারকে এখানে আসতে হবে এবং পারিবারিকভাবে...বিস্তারিত

সাকিব করোনা নেগেটিভ; খেলতে পারেন প্রথম টেস্টে

করোনাভাইরাস ‘পজিটিভ’ হওয়ার তিন দিনের মাথায় ‘নেগেটিভ’ এসেছে সাকিব আল হাসানের করোনা পরীক্ষার রিপোর্ট। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। করোনা নেগেটিভ আসায় সাকিব আজই জাতীয় দলের অনুশীলনে যোগ দেবেন। এর মাধ্যমে আগামী ১৫ মে থেকে শুরু হতে যাওয়া চট্টগ্রাম টেস্টেও তার খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠল। শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষে গত মঙ্গলবার সকালে সাকিব যুক্তরাষ্ট্র থেকে...বিস্তারিত

সিলিং ফ্যান পড়ে কপাল ফাটল মুরাদের

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে নিজ বাড়িতে মাথায় সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে আলোচিত-সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির। বৃহস্পতিবার (১২ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু জাহিম নাইম। তিনি বলেন, রাতে তার নির্বাচনী এলাকার দৌলপুরের বাড়ির একটি কক্ষে এক বৃদ্ধকে চিকিৎসার পরামর্শ দিচ্ছিলেন তিনি।...বিস্তারিত

আবার রাজনীতিতে ফিরবেন সম্রাট

জামিনে মুক্তির পরও হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) আছেন তিনি। তার চিকিৎসা চলছে বিশেষ মেডিকেল বোর্ডের অধীনে। সম্রাটের অনুসারীদের দাবি, তাদের নেতা শারীরিক সুস্থতা ও দলের উপর মহলের সবুজ সংকেত মিললেই রাজনীতির মাঠে পুরোপুরি সক্রিয় হবেন। তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের...বিস্তারিত

ধর্ম ব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে: জয়

ধর্ম ব্যবসায়ীদের প্রতি জিরো টলারেন্স দেখাতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়। তিনি বলেন, পদ্মা সেতু কিংবা বঙ্গবন্ধু স্যাটেলাইটই হোক এমন যে কোনো সফলতা নিয়েই কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিরোধিতা করবে। যুদ্ধাপরাধীদের প্রেতাত্মারা যাতে অন্ধকার অধ্যায় ফিরিয়ে আনতে না পারে, সে জন্য আমাদের সতর্ক থাকতে হবে।...বিস্তারিত

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন রনিল বিক্রমাসিংহে: ডেইলি মিরর

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন দেশটির ইউএনপি দলের নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে তিনি শপথ নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর কে হতে যাচ্ছেন লংকার প্রধানমন্ত্রী? এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। রনিল বিক্রমাসিংহের নামই শোনা যাচ্ছিল। জানা গেছে, শপথগ্রহণ করে তিনি কলম্বোর...বিস্তারিত

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হলে একযোগে ঝাঁপিয়ে পড়া হবে: মির্জা আব্বাস

দলের নেতাকর্মীদের ওপর হামলা হলে একযোগে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী বলেছিলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হবে না। এ কথার পরই খন্দকার মোশাররফের বাড়িতে হামলা করা হলো, রেদোয়ানের গাড়িতে হামলা হলো। এতে বোঝা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ প্রধানমন্ত্রীর কথা শোনেন না।  বৃহস্পতিবার...বিস্তারিত

আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে: গয়েশ্বর

বিএনপি অন্যতম জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফের বাড়িতে হামলাকে পরিকল্পিত মহড়া উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র বলেছেন, ‘হামলা হলে পাল্টা হামলা, আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে। এ দায়িত্ব পালনে যারা বাধা দেবে, তাদের মোকাবিলা করব। আর ছাড় দেওয়ার সময় নেই। মুখ বুঝে পিঠে লাঠির বাড়ি খাওয়ার সময় নেই।’ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে...বিস্তারিত

অলি আহমদের এলডিপি থেকে শতাধিক নেতার পদত্যাগ

কর্নেল (অব.) ড. অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে শতাধিক নেতা পদত্যাগ করেছেন। দলটির সহসভাপতি ড. আবু জাফর সিদ্দিকী ও যুগ্ম মহাসচিব তমিজউদদীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদত্যাগকারী নেতাদের মধ্যে রয়েছেন সহসভাপতি ড. আবু জাফর সিদ্দিকী, উপদেষ্টা পুষ্টিবিদ ফরিদ আমিন, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু,...বিস্তারিত

রাশিয়ার বাজার থেকে বেরিয়ে যাচ্ছে সিমেন্স

জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানি সিমেন্স বলছে, ইউক্রেনের যুদ্ধের ফলে রাশিয়ার বাজার থেকে বেরিয়ে যাবে। বৃহস্পতিবার সিমেন্স কোম্পানি এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের। সিমেন্স কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের যুদ্ধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগ দিচ্ছে এ জার্মান ম্যানুফ্যাকচারিং কোম্পানিটি। জনগণকে সমর্থন ও মানবিক সহায়তা প্রদানের দিকে মনোনিবেশ করছে তারা। কর্তৃপক্ষ আরও বলেছে, ইতোমধ্যে শিল্প কার্যক্রম এবং সব...বিস্তারিত

ইউক্রেনের জাপোরিঝিয়ায় রাশিয়ার ভারি গোলাবর্ষণ, নিহত ১

ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের কোমিশুভাখা গ্রামে ভারি গোলাবর্ষণ চলছে। এর ফলে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৬০টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে বলে ইন্টারফ্যাক্স এক রিপোর্টে জানিয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। বুধবার জাপোরিঝিজিয়া রিজিওনাল মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের (জেটওভিএ) তথ্যমতে, দিনভর কোমিশুভাখায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। জোভা বলেছে, জাপোরিঝিয়া শহর ওরেখভ টানা তিন দিন ধরে...বিস্তারিত

‘ইউক্রেনে ৭৮৮ ক্ষেপণাত্র ছুড়েছে রাশিয়া’

রাশিয়া-বেলারুশের ভূখণ্ড থেকে ইউক্রেনের লক্ষ্যবস্তুতে ৭৮৮টি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর আলেক্সি গ্রোমভ বলেন, রুশ বাহিনীর প্রধান লক্ষ্যগুলো ছিল ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে পরিবহণ অবকাঠামো। কিন্তু তারা বারবার সামাজিক গুরুত্বপূর্ণ অবকাঠামোর অন্য বস্তুগুলোতে হামলা চালিয়েছে। প্রসঙ্গত চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের শুরুতে...বিস্তারিত