fbpx

বিশ্ব কচ্ছপ দিবস আজ

আজ ২৩ মে, বিশ্ব কচ্ছপ দিবস। ২২ বছরে পা দিল বিশ্ব কচ্ছপ দিবস। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জীব কচ্ছপ সম্পর্কে মানুষকে অবগত করতে এবং প্রকৃতির অন্যান্য জীবের পাশাপাশি এই জীবের প্রতি সম্মান দেখানো ও এর সম্পর্কে জ্ঞান বৃদ্ধির জন্য এই দিবসটি পালিত হয়ে থাকে। মূলত জীববৈচিত্র্য বজায় রাখার গুরুত্ব ও এদের সংখ্যা কমে যাওয়ার কারণেই ২০০০...বিস্তারিত

বিজেপি ক্ষমতায় আসার পর নামাজ বন্ধ হয়েছে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাস্তায় দাঁড়িয়ে ঈদ ও জুমার নামাজ আদায় বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর প্রকাশ করেছে এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রবিবার বক্তব্য দেওয়ার সময় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিরও বর্ণনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, উত্তর প্রদেশে রাম নবমী উপলক্ষে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ হয়নি। যোগী আদিত্যনাথ বলেন,...বিস্তারিত

শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন শিক্ষক

শিক্ষকের বেত্রাঘাতে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এক শিক্ষার্থী। রবিবার (২২ মে) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থী সাইদুল হক (১৫) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির (কারিগরি) ছাত্র। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জররি বিভাগ থেকে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন। এ ঘটনায় আহত শিক্ষার্থী...বিস্তারিত

ধাক্কা কাটাতে লড়ছেন মুশফিক-লিটন

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সোমবার (২৩ মে) ৬.৫ ওভারে দলীয় ২৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ছন্দে থাকা লিটন দাসকে নিয়ে প্রতিরোধ গড়েন মুশফিকুর রহিম। প্রথম ঘণ্টার বিপর্যয় সামলে দ্বিতীয় ঘণ্টায় ভালো শুরু পেয়েছেন তারা দুজন। দেখে শুনে বেশ ঠাণ্ডা মাথায় ব্যাট চালিয়ে রানের চাকা সচল রাখেন লিটন-মুশফিক। এই রিপোর্ট...বিস্তারিত

নিপুণ-জায়েদের আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে ঘিরে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য ছিল। এ সময় আপিল বিষয়ে নতুন সিদ্ধান্ত দেন বিচারকরা। আদালতে নিপুণের পক্ষে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। জায়েদ খানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও...বিস্তারিত

বেলজিয়ামে মাঙ্কিপক্সের জন্য ৩ সপ্তাহ কোয়ারেন্টিন

টানা দুই বছরেরও বেশি সময় ধরে চলা করোনাভাইরাস মহামারি এখনও শেষ হয়নি। আর এর মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে আরেক সংক্রামক ভাইরাস মাঙ্কিপক্স। এখন পর্যন্ত বিশ্বের ১৫ দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।  রোববার ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ মোকাবিলায় ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন বিধি জারি করেছে বেলজিয়াম। খবর দ্য পলিটিকোর। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, যারা এই ভাইরাসে সংক্রমিত হবে,...বিস্তারিত

ফিলিপাইনে ফেরি ডুবে ৭ জনের মৃত্যু

ফিলিপাইনে একটি ফেরিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে অনেকে লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি। এদের মধ্যে কমপক্ষে ৭ জন পানিতে ডুবে মারা গেছেন। এছাড়া ১২০ জনকে উদ্ধার করেছেন কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা। খবর আরব নিউজের। সোমবার ভোরে ফেরিতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফেরিটিতে ১৩৪ যাত্রী ছিল। কোস্টগার্ডের মুখপাত্র আমান্ডো বালিলো জানান, এখন পর্যন্ত আরও সাতজন...বিস্তারিত

ফিলিস্তিনিদের প্রতি বিরল সম্মান দেখাল ভেনিজুয়েলা

ফিলিস্তিনি ভূখণ্ড ও জাতির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব পাস করেছে ভেনিজুয়েলার জাতীয় সংসদ। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ভেনিজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানু। মে মাসের ১৫ তারিখ ফিলিস্তিনে ‘নাকবা’ বা ‘বিপর্যয়’ দিবস হিসেবে পরিচিত। ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি শোকাবহ দিন। খবর পার্সটুডের। সেদিন থেকেই ফিলিস্তিনিদের জীবনে...বিস্তারিত

ক্ষমতায় গেলে যা যা করবে বিএনপি, জানালেন ফখরুল

আগামীতে ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টসহ সব ধরনের নিবর্তনমূলক আইন ও অধ্যাদেশ বাতিলের ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বিএনপির আয়োজিত গণমাধ্যম সংক্রান্ত এক মতবিনিময় সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন প্রতিশ্রুতি দেন। ফখরুল বলেন, বর্তমান সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাস্টসহ যে চারটি আইন করেছে- তা গণমাধ্যমের স্বাধীনতার...বিস্তারিত

মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন জিএম কাদের

নিয়মিত মেডিকেল চেকআপের (স্বাস্থ্য পরীক্ষা) জন্য আগামী মঙ্গলবার (২৪ মে) সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। জিএম কাদেরের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ২৪ মে বাংলাদেশ সময় দুপুর ১টা ২০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর এসকিউ-৪৪৯ বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...বিস্তারিত

‘ভাদাইমা’খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

টাঙ্গাইলের জনপ্রিয় কৌতুক অভিনেতা ‘ভাদাইমা’খ্যাত আহসান আলী  আর নেই। রোববার (২২ মে) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার ও লিভারের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের রামপাল গ্রামের বাসিন্দা ছিলেন। আহসান আলীর মৃত্যুর...বিস্তারিত

ওমান সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি আগামীকাল সোমবার ওমান সফরে যাচ্ছেন। দেশটির সুলতান বিন তারিক আল সাঈদের আমন্ত্রণে তিনি এ রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। খবর আল-আরাবিয়ার। ওমান সফরকালে প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ প্রতিনিধিদল ওমানের সঙ্গে ইরানের বাণিজ্যিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয় নিয়ে কাজ করবে। ওমানের আল-আলম প্রাসাদে দেশটির সুলতানের সঙ্গে...বিস্তারিত

মাঙ্কিপক্সের লক্ষণ

মাঙ্কিপক্স খুবই সংক্রামক। দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন আতঙ্ক মাঙ্কিপক্স রোগ। বিভিন্ন দেশে বিপুল পরিমাণে বাড়ছে মাঙ্কিপক্স। জেনে নিন মাঙ্কিপক্সের লক্ষণগুলো কি কি? মাঙ্কিপক্সের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, ঘেমে যাওয়া, পিঠে ব্যথা, মাংসপেশির টান ও অবসাদ। জ্বর কমলে শরীরে দেখা দেয় ফুসকুড়ি। অধিকাংশ ঘটনায় শুরুতে মুখে ফুসকুড়ি দেখা দেয়। পরে অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে; বিশেষ...বিস্তারিত

চলমান আইপিএলের প্লে-অফ সূচি

চলমান আইপিএলের গ্রুপ পর্বের আজ শেষ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ৮টায় সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে পাঞ্জাব কিংস। তবে তার আগেই চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের চার দল। গুজরাট টাইটান্স, লখনউ সুপার জয়ান্ট ও রাজস্থান রয়্যালসের পর গতকাল চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ১৪ ম্যাচে সর্বোচ্চ ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাট...বিস্তারিত

হাজি সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২২ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক শহিদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে দুপুর ২টায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন হাজি সেলিম। এর অনেক আগেই গাড়িতে করে আদালতপাড়ায় আসেন তিনি।...বিস্তারিত

কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন নায়করাজ রাজ্জাক’ সম্মাননা পেলেন

নায়করাজ রাজ্জাক সম্মাননা পেয়েছেন ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চন। শনিবার (২১ মে) কলকাতার একটি পাঁচতারা হোটেলে প্রদান করা হয় ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) সম্মাননা। যেখানে নায়করাজ রাজ্জাক নামাঙ্কিত আজীবন সম্মাননা পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। ক্যারিয়ারে প্রায় সাড়ে তিনশ’ সিনেমায় অভিনয় ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের স্বীকৃতি স্বরূপ তার হাতে এ...বিস্তারিত

আদালতে হাজী সেলিমের আত্মসমর্পণ

দুদকের মামলায় কারাদণ্ডাদেশ মাথায় নিয়ে ঢাকার জজ আদালতে আত্মসমর্পণ করেছেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। আজ বেলা ৩টার পর ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। জামিনের আবেদনও করেছেন তিনি। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গত ২৫ এপ্রিল হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট। এরপর তাকে ৩০...বিস্তারিত

বুঝে-শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে: প্রধানমন্ত্রী

প্রকল্প নেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের একেক এলাকার বৈশিষ্ট্য একেক রকম। সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভা এটি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশটাকে চিনতে হবে,...বিস্তারিত

‘জেলেনস্কির’ সঙ্গে লুকিয়ে প্রেম করছেন পুতিনকন্যা!

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছোট মেয়ে ক্যাটেরিনা টিখোনোভার নাকি জেলেনস্কির সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন! বেশ কয়েকবার তারা একসঙ্গে দেখাও করেছেন। আর এ নিয়ে ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। তবে এই জেলেনস্কি ইউক্রেন প্রেসিডেন্ট নন, তিনি হলেন একজন নৃত্যশিল্পী, যার নাম ইগর জেলেনস্কি। কাকতালীয়ভাবে দুজনের নামই জেলেনস্কি। আর এই খবর ফাঁস হতেই তুমুল আলোচনা শুরু হয়েছে...বিস্তারিত

ইরানি তেল বিশ্ববাজারকে স্থিতিশীল করবে: কাতার

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ইরানের তেল বিশ্ববাজারে আসতে শুরু করলে আন্তর্জাতিক তেলের বাজার স্থিতিশীল হবে এবং তেলের দাম কমে আসবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি গত সপ্তাহে ইরান সফর করে যাওয়ার পর শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিলেন। খবর রয়টার্সের। আব্দুর রহমান আলে সানি বলেন, ইরানের অতিরিক্ত...বিস্তারিত