fbpx

আজ কাবা শরিফে নতুন গিলাফ পরানো হচ্ছে

প্রতিবছর ৯ জিলহজ আরাফাতের খুতবার দিন গিলাফ পরিবর্তন করা হলেও এবার দীর্ঘদিনের সেই রেওয়াজ ভেঙে হিজরি বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা মহররম গিলাফ পরানোর দিন ধার্য করেছে সৌদি প্রশাসন। মুসলিমদের পবিত্র দুই মসজিদ মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী কাবায় গিলাফ পরিবর্তন করা হবে আজ। ইতোমধ্যে প্রস্তুত হয়ে গেছে নতুন...বিস্তারিত

মার্কিন সিনেট রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক হিসেবে চিহ্নিত করলেন

মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী কোনো দেশকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে বলে সিনেট এ ঘোষণা দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছে। প্রস্তাবটিতে বলা হয়েছে, চেচনিয়া, জর্জিয়া, সিরিয়া ও ইউক্রেনে রাশিয়ার...বিস্তারিত

পবিত্র আশুরা ৯ আগস্ট পালিত হবে

বাংলাদেশের আকাশে শুক্রবার (২৯ জুলাই) পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ৩১ জুলাই (রোববার) থেকে পবিত্র মহরম মাস গণনা শুরু হবে। সারা দেশে ৯ আগস্ট (মঙ্গলবার) পবিত্র আশুরা পালিত হবে। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন। তিনি জানান, সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয়...বিস্তারিত

পায়েচালিত রিকশা বন্ধ করে দিচ্ছি না: আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শহরের প্রতিটি রাস্তা অটোরিকশায় সয়লাব। একেকটা অটোরিকশাতে ৪টি করে ব্যাটারি থাকে। সারাদিন চালানোর পর এগুলোকে সারারাত ধরে চার্জে রাখা হয়। এগুলো বিদ্যুৎ বিধ্বংসী। এতে প্রচুর বিদ্যুতের অপচয় হচ্ছে। পাশাপাশি অটোরিকশাগুলোতে দুর্ঘটনাও ঘটছে। রাজধানীর গুলশান-২ নগরভবনের হলরুমে পরিষদের ১৫তম করপোরেশন সভার (বাজেট সভা) সভাপতির বক্তব্যে তিনি এসব...বিস্তারিত

আজ বিশ্ব বাঘ দিবস

প্রতিবছর প্রতিমাসের নির্দিষ্ট কিছু দিনে কিছু দিবস পালিত হয়। নির্দিষ্ট দিনে অতীতের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করা বা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা তৈরি করতেই এই সব দিবস পালিত হয়। বিশ্বে পালনীয় সেই সব দিবসগুলো মধ্যে একটি হলো বিশ্ব বাঘ দিবস। সারা বিশ্বে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস পালন করা হয়ে থাকে বাঘের প্রাকৃতিক বাসস্থান রক্ষা করা...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত: কিম জং উন

দক্ষিণ কোরিয়াকে ‘নির্মূল’ করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার সাথে যেকোন সামরিক সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করার জন্য উত্তর কোরিয়া সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। কোরিয়া যুদ্ধ অবসানের ৬৯তম বার্ষিকীতে দেয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন। খবর- পার্সটুডের কিম, প্রায় তিন সপ্তাহের...বিস্তারিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী আনোয়ার হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালটির পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষীরা তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন।...বিস্তারিত

উহানে ১০ লাখ মানুষ লকডাউনে

করোনাভাইরাস প্রথম ধরা পড়া মধ্য চীনের উহানের এক উপশহরের প্রায় ১০ লাখ লোককে লকডাউনে রাখা হয়েছে। চারটি উপসর্গহীন কোভিড সংক্রমণ শনাক্ত হওয়ার পরে জিয়াংজিয়া নামের ওই এলাকার বাসিন্দাদের তিন দিনের জন্য তাদের বাড়ি বা প্রাঙ্গণের ভেতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এক কোটি ২০ লাখ...বিস্তারিত

সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন

হজের পর সৌদি আরবে আরও একজন বাংলাদেশি হাজি মারা গেছেন। সর্বশেষ গত বুধবার (২৭ জুলাই) নওগাঁ জেলার মো. নাজিম উদ্দীন (৬২) জেদ্দায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার পাসপোর্ট নম্বর- EE0749538। শুক্রবার (২৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে। সৌদি আরবে এ নিয়ে মোট মারা গেছেন ২৪ জন বাংলাদেশি হজযাত্রী ও...বিস্তারিত

আগুন নিয়ে না খেলতে বাইডেনকে জিনপিংয়ের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনকলে ‘আগুন নিয়ে না খেলার’ নতুন করে সতর্কবার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফোনকলে দুই ঘণ্টা ধরে কথা হয় দুই শীর্ষ নেতার। ফোনেই তারা তাইওয়ান ইস্যুতে একে অপরকে সতর্কবার্তা দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিংকে বলেছেন যে দ্বীপটির মর্যাদা পরিবর্তনের জন্য যেকোনো একতরফা পদক্ষেপের বিরোধিতা করে তার...বিস্তারিত

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। আগামী ৩০ জুলাই থেকে হারারেতে শুরু হবে সিরিজটি। বাকি দুই ম্যাচ ৩১ জুলাই ও ২ আগস্ট। এর জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই দুই জিম্বাবুইয়ান পেসার টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি। সর্বশেষ...বিস্তারিত

পুলিশ ‘হিরো’ নাম পাল্টানোর নির্দেশ দিয়েছে: হিরো আলম

সোশ্যাল মিডিয়ায় ‘হিরো আলম’ নামে পরিচিত আশরাফুল হোসেন এখন থেকে রবীন্দ্র, নজরুল ও পল্লী গীতি গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন। তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত সম্প্রতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে ভিডিও পোস্ট করেন তিনি। গান গাইতে নিষেধ করে তার ‘ব্যক্তিগত স্বাধীনতায়’...বিস্তারিত

আজ সন্ধ্যায় জানা যাবে আশুরা কবে

১৪৪৪ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখা ও আশুরা নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা আজ শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা সোয়া সাতটায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এখান থেকেই জানা যাবে, আশুরা কবে পালিত হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য অবহিত করা হয়। বাংলাদেশের...বিস্তারিত

হাড্ডাহাড্ডি নির্বাচন হলে,মারামারিটা হয়: সিইসি

নির্বাচন কমিশন রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে যদি সহনশীলতা জাগ্রত করা না যায়, তাহলে সংকট থেকে যাবে। নির্বাচন যখন হাড্ডাহাড্ডি হয়, তখন ভোটের শেষে মারামারিটা হয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৮ জুলাই) রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপের দশমদিনে গণফোরামের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন সিইসি।...বিস্তারিত

মাঙ্কিপক্স ঠেকাতে সমকামিতা বন্ধ করুন:ডব্লিউএইচও

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেই নতুন করে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। ব্রিটেন, পর্তুগাল, স্পেন ও বেলজিয়ামের মতো ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। সমাকামীদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে সমকামিতায় লাগাম টানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বুধবার (২৭ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সংবাদ...বিস্তারিত

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র বহুল প্রতীক্ষিত অভিষেক অনুষ্ঠান আগামীকাল

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী সংবাদকর্মীদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইউএই’র বহুল প্রতীক্ষিত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় শারজাহ ইউয়ান হোটেলের সম্মেলন কক্ষে জমকালো ও বর্ণাঢ্য অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি...বিস্তারিত

আরো তিনটি বিশ্বকাপে রোনালদোকে দেখতে চান কাকা

২০২৬ সালের বিশ্বকাপের আগে তার বয়স ৪১ পেরিয়ে যাবে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো হওয়ায় ভক্ত-সমর্থকদের মনের কোণে আশার আলো, এই তারকা ২০২৬ সালের বিশ্বকাপে খেলবেন। তবে সবাইকে ছাপিয়ে গেলো যেনো ব্রাজিলিয়ান তারকা কাকার আশা। তিনি চান, আরও তিনটি বিশ্বকাপ খেলুক রোনালদো। তবে জোর দিয়ে বলেননি এ কথা। রোনালদোর ফিটনেস ও মানসিক অবস্থার কথা বিবেচনা করেই এ...বিস্তারিত

ইরাকের পার্লামেন্ট বিক্ষোভকারীদের দখলে

ইরাকের বাগদাদের নিরাপদ জোনের নিরাপত্তা ব্যুহ ভেঙে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন শত শত বিক্ষোভকারী। যারা ধর্মগুরু মুক্তাদা আল-সদরের সমর্থক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দেওয়ার জের ধরে তারা বিক্ষোভ করেছেন। আল-সদরের রাজনৈতিক জোট গত অক্টোবরে হওয়া সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়। কিন্তু ভোটের পরে রাজনৈতিক অচলাবস্থার কারণে তারা ক্ষমতায় নেই। খবর বিবিসির। রয়টার্সের খবরে বলা হয়,...বিস্তারিত

আগাম নির্বাচন চাচ্ছেন পাকিস্তান মুসলিম লিগ প্রধান নওয়াজ শরিফ

পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরিফ আগাম নির্বাচন চাচ্ছেন। পাশাপাশি কেন্দ্রিয় সরকার থেকে সরে যাওয়ার ব্যাপারে দলের শীর্ষ নেতাদের সাথে আলোচনা করেছেন। কয়েকটি বিশ্বস্ত সূত্র এই খবর নিশ্চিত করেছে। সূত্র জানায়, নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সহ দলের শীর্ষ নেতাদের সাথে এবং পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) সাথে একাধিকবার এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি পরামর্শ...বিস্তারিত

আজ সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন আজ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২৭ জুলাই ঢাকায় পরমাণু বিজ্ঞানী এমএ ওয়াজেদ মিয়া ও শেখ হাসিনা দম্পতির ঘরে জন্ম নেন তিনি। দেশ স্বাধীন হওয়ার পর ‘জয়’ নাম রাখেন তার নানা শেখ মুজিবুর রহমান। ১৯৭৫...বিস্তারিত