fbpx

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ

ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দিশ রাজনীতিবিদ আব্দুল লফিত রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল। পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দ বারহাম সালেহ’র স্থলাভিষিক্ত হবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পার্লামেন্টে দুই দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি...বিস্তারিত

লঙ্কানদের হারিয়ে শিরোপা ভারতের

নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে শিরোপা জিতে নিল ভারত। এ নিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে আট আসরের সাতবারই শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে, শ্রীলঙ্কার গল্পটা কেবলই আক্ষেপের। শিরোপার কাছাকাছি গিয়ে স্বপ্নভঙ্গের। এই ভারতের কাছেই পাঁচবার শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে লঙ্কানদের। শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে হারমানপ্রীত কাউরের...বিস্তারিত

বিশ্ব ইজতেমা শুরু ১৩ জানুয়ারি

২০২৩ সালে সংক্ষিপ্ত আকারে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ১৩-১৫ জানুয়ারি (মাওলানা জোবায়ের পক্ষের লোকজন) ও দ্বিতীয় পর্বে ২০ থেকে ২২ জানুয়ারি (ওয়াসেক পক্ষের লোকজন) বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান...বিস্তারিত

আজ বিশ্ব দৃষ্টি দিবস

আজ ১৩ অক্টোবর, বিশ্ব দৃষ্টি দিবস। বিশ্বজুড়ে দৃষ্টি সম্পর্কে সচেতনতার জন্য প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারকে দৃষ্টি দিবস হিসেবে পালন করা হয়। আজকের দিবস পালনের উদ্দেশ্য চোখের বিকলতা ও অন্ধত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। চোখের যত্ন নেয়ার জন্য জনসচেতনতা তৈরিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করছেন চক্ষু...বিস্তারিত

দাবি আদায় না হলে ফের আন্দোলন: রনি

রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির প্রতিবাদে আন্দোলন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি বলেছেন, আমি সন্তুষ্ট নই। আমি তাদের বলবো, যে কথা আমাকে বারবার বলছেন, এটা জনগণকে বলে দেন। আমি আর কিছুদিন অপেক্ষা করবো। যদি দাবি বাস্তবায়ন করে তাহলে ভালো। না হলে এক নভেম্বর থেকে আবারও আন্দোলনে নামবো। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী ও রেলের...বিস্তারিত

পুলিশের তালিকা তৈরি করুন: আমির খসরু

পুলিশের ‘অতি উৎসাহী’ সদস্যের তালিকা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এসময় তিনি পুলিশকে আবারও বাংলাদেশের সংবিধান পড়ে নেয়ার অনুরোধ করেন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে নগরীর নাসিমন ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়ে বুধবারের গণসমাবেশ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে...বিস্তারিত

২২ সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান

নিজের ফেসবুক পেইজ ‘পূর্নিয়ার খোঁজ’ এ পোস্ট করা এক ভিডিও-তে গণমাধ্যমকর্মী আতিকুর রহমান খান পূর্নিয়া জানিয়েছেন, ব্যাংকক থেকে ফেরার পর ২২ সেপ্টেম্বর পূজা চেরিকে বিয়ে করেছেন শাকিব খান। ভিডিওতে তিনি বলেন, শাকিব-পূজা চেরির বিয়ের এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশি চলচ্চিত্র সংশ্লিষ্ট দায়িত্বশীল একাধিক সোর্স। তাদের মধ্যে প্রথম এ তথ্য প্রকাশ করেন যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চলচ্চিত্রের...বিস্তারিত

ইউক্রেনকে মুছে ফেলতে পারবে না রাশিয়া: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, রাশিয়া বিশ্ব মানচিত্র থেকে ইউক্রেনের নাম মুছে ফেলতে পারবে না। বুধবার (১২ অক্টোবর) জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের পরই এ কথা বলেন তিনি। ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার বিপক্ষে নিন্দা প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের ১১তম জরুরি বিশেষ সেশনে রেজুলেশনটি...বিস্তারিত

ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেওয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে স্ত্রী ইসরাত জাহানের মামলায় বুধবার (১২ অক্টোবর) এ আদেশ দেয়া হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ আদেশ দেন। মামলায় এদিন আল আমিন আদালতে...বিস্তারিত

আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: ওবায়দুল কাদের

আগুন নিয়ে খেললে তার পরিণতি শুভ হবে না। বুধবার (১২ অক্টোবর) রাজধানীর সেতু ভবনে মতবিনিময়কালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে কোন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানায় আমরা। তবে আন্দোলনের নামে...বিস্তারিত

এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রানী এলিজাবেথের শেষকৃত্যে গিয়ে আমি সবার মুখে শুনেছি, আগামী বছর দুর্ভিক্ষ হতে পারে। তাই যে যা পারেন উৎপাদন করেন। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে। এ ক্ষেত্রে আমরা সহযোগিতার ব্যবস্থা করেছি। বুধবার (১২ অক্টোবর) ১৪২৫ ও ১৪২৬ বঙ্গাব্দের বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা...বিস্তারিত

আরও ৩ বছরের কারাদণ্ড সু চিকে

ঘুষ নেয়ার দায়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন জান্তা আদালত। বুধবার (১২ অক্টোবর) সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে স্ব গৃহে অন্তরীণ এই নেত্রীকে এ আদেশ দেয়া হয়। খবর এনডিটিভির। ৭৭ বছর বয়সী শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের এই রাজনীতিক বরাবরই সামরিক শাসনের বিরোধিতাকারী একজন ব্যক্তিত্ব। গত বছরের শুরুর দিকে সামরিক...বিস্তারিত

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরী

মিডিয়াতে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো ঢালিউড সুপারস্টার শাকিবখান ও চিত্রনায়িকা পূজা চেরীর প্রেম ও বিয়ের গুঞ্জন। এর মধ্যেই আরেক নায়িকা শবনম বুবলি শাকিবের সঙ্গে তার বিয়ের খবর ও সন্তানের ছবি প্রকাশ করেন। তবে শাকিব-পূজার বিয়ে বা প্রেমের খবর কতটা সথ্য সে প্রসঙ্গে তারা কেউ মুখ না খুললেও মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভ্যারিফাইড ফেইসবুক প্রোফাইলে...বিস্তারিত

ডব্লিউএইচও’র স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য নির্বাচিত অধ্যাপক স্বপ্নীল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংস্থাটির রিজিওনাল কার্যালয় থেকে একটি চিঠির মাধ্যমে অধ্যাপক স্বপ্নীলের এই নিয়োগের বিষয়টি নিশ্চিত...বিস্তারিত

১৯ জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানীসহ দেশের ১৯ জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (১২ অক্টোবর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী,...বিস্তারিত

চরমোনাই পীরের ব্যাংক হিসাব তলব

চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের ব্যাংক হিসাব তলব করেছে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বিএফআইইউ থেকে ব্যাংকগুলোতে তার অ্যাকাউন্টের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার ৫ কর্মদিবসের মধ্যে অ্যাকাউন্টে লেনদেনসহ যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে। তবে বিএফআইইউর চিঠিতে অ্যাকাউন্টের তথ্য চাওয়ার কারণ উল্লেখ...বিস্তারিত

বেগম জিয়াকে কারাগারে পাঠাতে হবে: তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, এক দেশে দুই আইন চলে না। তাই বেগম জিয়াকে আবারও কারাগারে পাঠাতে হবে। তিনি বলেন, একটি কুচক্রী মহল মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। এ দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর বংশালে থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।...বিস্তারিত

টি-২০ সিরিজ থেকে বাংলাদেশের বিদায়

বাঁচা-মরার ম্যাচে বিশাল টার্গেট তাড়ায় শুরু পেলেও ইনিংস লম্বা করতে পারলো না বাংলাদেশ। বড় হার মেনে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। বুধবার (১২ অক্টোবর) ক্রাইস্টচার্চে সিরিজের পঞ্চম ম্যাচে ৪৮ রানে হেরেছে টাইগাররা। টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিল তারা। ব্যাট করার জন্য দারুণ উইকেটে স্বাগতিকরা ৫ উইকেটে ২০৮ রান জমা করা স্কোরবোর্ডে।...বিস্তারিত

ওয়াসা এমডির বেতন-ভাতার হিসাব দাখিল করতে হবে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন-ভাতার হিসাব দাখিল করতে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। মঙ্গলবার (১১ অক্টোবর) এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি এম ইনায়েতুর রহিম। ফলে তাকসিমকে বেতন-ভাতার হিসাব জমা দিতেই হবে। এর আগে গত ১৭ আগস্ট ঢাকা ওয়াসার এমডি হিসেবে তাকসিম এ খানকে গত...বিস্তারিত

বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৬৫ যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ৬৫ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে মোট ২২ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়। দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন,...বিস্তারিত