fbpx

দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই: কৃষিমন্ত্রী

সরকারের কাছে পর্যাপ্ত ধান-চালের মজুত থাকায় দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমনের যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে বেশি ফলন হয়েছে। যুদ্ধের জন্য সারা পৃথিবীতে সমস্যা হলে আমরা তো আলাদা নয়। সেজন্য প্রধানমন্ত্রী সতর্ক করেছেন সজাগ ও সচেতন থাকার জন্য। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয়...বিস্তারিত

ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করলো ইরান

ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে ফের তলব করেছে তেহরান। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নতুন করে লন্ডনের পক্ষ থেকে তেহরানরে ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। গতকাল সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করে ইরানের পক্ষ থেকে প্রতিবাদ জানান। খবর-পার্সটুডের। তিনি ব্রিটিশ রাষ্ট্রদূতকে বলেছেন, কথিত মানবাধিকার...বিস্তারিত

বৃহস্পতিবার বিদ্যুতের নতুন দাম ঘোষণা

বিদ্যুতের পাইকারি পর্যায়ে নতুন দাম ঘোষণা হবে আগামী বৃহস্পতিবার। মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দাম বাড়বে নাকি কমবে সেই প্রসঙ্গে মোহাম্মদ বজলুর রহমান বলেন, ‘দাম বাড়বে না কমবে, সেটা বৃহস্পতিবারই জানা যাবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবেদনের ভিত্তিতে গত ১৮ মে বিদ্যুতের...বিস্তারিত

অর্থনীতিতে যারা নোবেল পেলেন

চলতি বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন তিন মার্কিন নাগরিক। তারা হলেন- বেন এস বারন্যাঙ্কে, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ। বিজয়ীদের নাম ঘোষণা করেন রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সে। ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়। বেন এস বারন্যাঙ্কে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান, সিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ...বিস্তারিত

মেসি সর্বকালের সেরা ফুটবলার

কাতার বিশ্বকাপের আগে চালানো এক জরিপে সর্বকালের সেরা হিসেবে জায়গা করে নিলেন লিওনেল মেসি। যুক্তরাজ্যভিত্তিক ফুটবল বিষয়ক ম্যাগাজিন ‘ফোরফোরটু’ সর্বকালের সেরা ১০০ ফুটবলারের একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে পেলে, ম্যারাডোনাকে টপকে সর্বকালের সেরা হিসেবে শীর্ষে জায়গা করে নিয়েছেন মেসি। সর্বকালের সেরা’ ফুটবলার কে? এই প্রশ্নের উত্তর নিয়ে দ্বিধাবিভক্তি রয়েছে। কেউ বলেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের নাম,...বিস্তারিত

চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ যতক্ষণ সঙ্গে আছে, আমাদের চিন্তার কিছু নেই। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীরে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বে যে অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, তারমধ্যেও দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন,...বিস্তারিত

প্রধানমন্ত্রী চলতি মাসে ১০০টি সেতু উদ্বোধন করবেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, চলতি মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে একযোগে ১০০টি সেতু উদ্বোধন করবেন। সোমবার (১০ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, এটা দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার। এদিকে, নড়াইলে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর...বিস্তারিত

১৭ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে। সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার...বিস্তারিত

মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন দুপুরে

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ (সোমবার) নড়াইলে দেশের প্রথম ছয়লেনের মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর একযোগে উদ্বোধন করবেন। আজ দুপুর ১২টায় তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতু দুটি উদ্বোধন করবেন তিনি। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে ৯৬০ কোটি টাকা ব্যয়ে মধুমতি নদীর উপর ৬৯০ মিটার দীর্ঘ মধুমতি সেতু নির্মিত হয়েছে...বিস্তারিত

শাকিবের সঙ্গে বুবলির বিবাহ বিচ্ছেদ

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলির বিচ্ছেদ আট মাস আগেই হয়েছে, এমন খবর ছড়িয়ে পড়েছে। আগামীতে যে কোনো দিন তারা বিষয়টি নিয়ে জনসমক্ষে আসতে পারেন। শাকিব খান ও বুবলি ঘনিষ্ঠ একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের...বিস্তারিত

নিউজিল্যান্ডের বিপক্ষে হারলো বাংলাদেশ

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে বাংলাদেশ। জবাবে ১৩ বল বাকি রেখেই লক্ষ্যে পৌঁছায় স্বাগতিক দলটি। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল। তাই ফাইনালে উঠতে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ ছিল দুই দলের জন্যই। তাতে জয় পেয়ে এগিয়ে গেল কিউইরা। ব্যাটিং ব্যর্থতায় আরও একটি ম্যাচ হারে বাংলাদেশ। দলের পক্ষে...বিস্তারিত

চট্টগ্রামে জশনে জুলুসের বর্ণাঢ্য শোভাযাত্রা

পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। রোববার সকালে ষোলশহরস্থ আলমগির খানকা থেকে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এই জুলুস বের হয়। এতে নেতৃত্ব দেন আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ। উপস্থিত ছিলেন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ ও আল্লামা কাসেম শাহ। বৃহৎ এই জশনে জুলুসকে গিনেস বুকে অন্তর্ভুক্ত করার জন্য...বিস্তারিত

মহানবী (সা.) ইনসাফ প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত:রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন। তিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছিলেন। তার প্রতিটি কর্মকাণ্ড ইনসাফ প্রতিষ্ঠার এক অসাধারণ উজ্জ্বল দৃষ্টান্ত। রবিবার (৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবিত্র ঈদ-ই...বিস্তারিত

এবার রাশিয়া-ইরানের জোট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কোচ্ছেদ বিশ্বে উন্মোচিত করেছে নতুন মেরুকরণ। এর ওপরে ভিত্তি করে প্রতিষ্ঠা হচ্ছে নতুন অর্থনৈতিক জোট। এতে মূল ভূমিকা রাখছে রাশিয়া-ইরান। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ইরানের ভাইস প্রেসিডেন্ট (প্রথম) মোহাম্মদ মোখবার মস্কোর অর্থনৈতিক সম্মেলনে ‘গ্রিন করিডোর’ নামে একটি নতুন অর্থনৈতিক অঞ্চল চালুর কথা বলেন। মূলত কাস্পিয়ান সাগরে তীরবর্তী অঞ্চলগুলোর স্বার্থের ওপরে...বিস্তারিত

রাত ১২টার পর ইন্টারনেট সেবা বন্ধ: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

শিক্ষার্থীদের রাত জেগে ইন্টারনেটের ব্যবহার থামাতে রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মনে করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তবে যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে...বিস্তারিত

হযরত মহানবীর (সা.) আদর্শ মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রী

হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হযরত মুহাম্মদ (সা.) এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই মুসলমানদের অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে  দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির...বিস্তারিত

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তথা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। সৌদি আরবের মক্কা নগরীতে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ (মতান্তরে ৬৩৩) খ্রিস্টাব্দে একই দিনে তার মৃত্যু হয়। সমগ্র আরব জাহান যখন পৌত্তলিকতা ও অনাচারের অন্ধকারে নিমজ্জিত ছিল, সেই আইয়ামে...বিস্তারিত

আজ বিশ্ব ডাক দিবস

আজ ৯ অক্টোবর (রোববার), বিশ্ব ডাক দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হবে। এ উপলক্ষে ডাক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, পত্রলিখন প্রতিযোগিতা এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ দিবসে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পোস্ট ফর প্ল্যানেট’। বাংলায় যার অর্থ হলো :...বিস্তারিত

যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে নাচা পসিবল না

কয়েক বছর আগেই শাকিব খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি। তবে তাকে এখন শাকিবের নায়িকা রূপে দেখা যায়। এমনকি তাদের প্রেমের গুঞ্জন আছে । যদিও এমন প্রমাণ সাপেক্ষ। পূজার মতো দীঘিও শিশুশিল্পী হিসেবে শাকিবের সিনেমায় অভিনয় করেছেন। তাই নেটিজেনদের ধারণা, হয়তো অচিরেই দীঘিও কিং খানের নায়িকা হবেন। তবে বিষয়টি নিয়ে দীঘি গণমাধ্যমকে বলেন,...বিস্তারিত

বিশ্বে আরোও ২ লাখের বেশি করোনায় আক্রান্ত

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ৬০ হাজার ৪২৯ জনে। এসময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৭ হাজার ২৫১ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৫৪৭...বিস্তারিত