হোম বিনোদন বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরী
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরী

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরী

0
0

মিডিয়াতে অনেক দিন ধরেই শোনা যাচ্ছিলো ঢালিউড সুপারস্টার শাকিবখান ও চিত্রনায়িকা পূজা চেরীর প্রেম ও বিয়ের গুঞ্জন। এর মধ্যেই আরেক নায়িকা শবনম বুবলি শাকিবের সঙ্গে তার বিয়ের খবর ও সন্তানের ছবি প্রকাশ করেন। তবে শাকিব-পূজার বিয়ে বা প্রেমের খবর কতটা সথ্য সে প্রসঙ্গে তারা কেউ মুখ না খুললেও মঙ্গলবার (১১ অক্টোবর) নিজের ভ্যারিফাইড ফেইসবুক প্রোফাইলে এ ব্যাপাওে একটি স্ট্যাটাস দিয়েছেন পূজা চেরী।

সেখানে পূজা লিখেছেন, ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সু-অভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছেন এতে করে জীবনের শেষদিন পর্যন্ত এই কাজটাই করে যেতে চেয়েছি। চলার পথে ভালোর পাশাপাশি কিছু খারাপ মানুষ আমাকে বাঁধা দেয়ার চেষ্টা করছে। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমার চলার পথ থামিয়ে দেয়ার চেষ্টা করছে। কিন্তু এসবে পাত্তা না দিয়ে আমি সবসময় কাজে মনোযোগী হয়েছি।

কিন্তু কদিন ধরে খেয়াল করছি আরেকজনের ব্যক্তিগত জীবনে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যে গুঞ্জন সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের ব্যক্তিগত আইডি-পেইজ থেকে পোস্ট কিংবা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে আমাকে টানা হচ্ছে। শুরু থেকে বিষয়টিকে আমি এড়িয়ে গিয়েছি। কারণ, এসবের সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক নেই, যতটুকু আছে শিল্পী হিসেবে শুধুই প্রফেশনাল সম্পর্ক। কিন্তু আমাকে যারা ভালোবাসেন তাদের মনে কোনো নেতিবাচক ধারণার তৈরি হোক, এটা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগতভাবেও এই বিষয়টি আমি ভীষণ বিরক্ত।

আমার মনে হয়েছে, এসব বন্ধ হওয়া দরকার। যারা আমাকে নিয়ে মিথ্যে গুঞ্জন ছড়াচ্ছেন তাদের কয়েকজন আবার দায়িত্বশীল পদে থেকেও এই কাজটি করছেন! কোনো রকম সত্য-মিথ্যা যাচাই-বাছাই ছাড়াই এবং আমার স্টেটমেন্ট ছাড়া আমার নাম জড়িয়ে যদি আগামীতে মিথ্যে গুঞ্জন রটানো হয়, আমি স্পষ্ট করে জানাচ্ছি – দেশের প্রচলিত আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিয়ে বাধ্য হব, কারণ আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সবার আশীর্বাদ কামনা করি, সবার মঙ্গল ও শুভবুদ্ধির উদয় হোক।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *