fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তির কথা বললেন প্রধানমন্ত্রী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত না হলে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক আর্থিক সহায়তা-ভাতা অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন তিনি। বলেন, মুখে বললেই হবে না দুর্নীতিকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। যদি না দিতে পারে তাহলে অভিযোগকারীদের বিরুদ্ধে শাস্তি হবে। তিনি আরও...বিস্তারিত

মাত্র ৮১ টি পোয়া মাছ ৩৯ লাখ টাকায় বিক্রি

মাত্র ৮১ টি সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হয়েছে ৩৯ লাখ টাকায়। যার প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি। বুধবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা কুতুবদিয়া চ্যানেলে মাছগুলো ধরা পড়ে। ভাগ্যবান ব্যক্তির নাম জামাল উদ্দিন বহদ্দার। তিনি জানান, মঙ্গলবার রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুতুবদিয়া চ্যানেলে জাল বসায়। সকালে জাল তুলতে গিয়ে দেখেন, জাল...বিস্তারিত

সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে নিহত ৩, নিখোঁজ ৯

সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সাগরে বাণিজ্যিক জাহাজের ধাক্কায় ভেঙ্গে গিয়ে এফবি মিন সন্ধানী নামের একটি ফিশিং ট্রলার ২৪ জন জেলেসহ ডুবে গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে গভীর সমুদ্রে টহলরত থাকা নৌবাহিনীর জাহাজ সমুদ্র জয় তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয়দের সহযোগিতায় ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করে। খবর পেয়ে নৌবাহিনীর...বিস্তারিত

কক্সবাজারে ইজতেমা শুরু, মুসল্লিদের ঢল

কক্সবাজারে তিনদিন ব্যাপী জেলা ইজতেমা ৭ নভেম্বর (বৃহস্পতিবার) ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উবাগানের মাঠে শুরু হয়েছে। তিনদিন ব্যাপী ইজতেমার প্রথম দিনেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মাঠ। হাজারো মুসল্লির কণ্ঠে ধ্বনিত হচ্ছে আল্লাহু আকবর। শুক্রবার আরো বিপুল সংখ্যক মুসল্লির সমাগম ঘঠবে বলে আশা করছেন আয়োজকরা। শনিবার দুপুরের আগে...বিস্তারিত

বাড্ডায় বন্দুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত

রাজধানীর বাড্ডায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত ও আহত দুইজন। পরিচয় জানা না গেলেও ডাকাত দলের সদস্য বলে পুলিশের দাবি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মশিউর রহমান বলছেন, বুধবার রাত ২টার দিকে বাড্ডার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে গোলাগুলির ওই ঘটনা ঘটে।  কয়েকদিন আগে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের পোশাক পরা কয়েকজন ডাকাতকে ধরা হয়।...বিস্তারিত

আজ ৭ নভেম্বর, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’

আজ ঐতিহাসিক ৭ নভেম্বর। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। যাকে বলা হয় ঘটনাবহুল ৭ নভেম্বর। সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের মাঝে ক্যান্টনমেন্টে বন্দি তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ওই দিন মুক্ত হন। বেশ কিছুু সামরিক কর্মকর্তাকে হত্যা করা হয়। যদিও এই দিনটিকে আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা...বিস্তারিত

খোকার মরদেহ ঢাকায়, সমাহিত হবেন জুরাইন কবরস্থানে

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার মরদেহ আজ সকাল ৮ টার পরে ঢাকায় এসে পৌঁছেছে। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে মরদেহ ঢাকায় এসে পৌঁছায় বলে জানা যায়। বিমানবন্দরে সাদেক হোসেন খোকার মরদেহ আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস লাশ গ্রহন করেন। এছাড়াও উচ্চ পদস্থ নেতা ও...বিস্তারিত

জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল আর নেই

জাতীয়তাবাদী সমাজতান্ত্রীক দল (জাসদ) নেতা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের বেঙ্গালুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এই ত্যাগী নেতা। তিনি বোয়ালখালি উপজেলা জাসদের সভাপতি এবং চট্টগ্রাম ৮ আসন থেকে তিনবার...বিস্তারিত

তথ্যমন্ত্রীর কাছ থেকে ১লক্ষ টাকা পেলেন অরণ্য পলাশ

সম্প্রতি ‘গন্তব্য’ নামে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম নিয়ে একটি ছবি নির্মান করতে গিয়ে নির্মাতা অরণ্য পলাশ নিঃস্ব হয়ে একটি হোটেলে কাজ করলে সেটি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজ সেই অরণ্য পলাশকে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ ১লক্ষ টাকা সহযোগিতা করেছেন তথ্য মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে। সে সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ...বিস্তারিত

চট্টগ্রাম প্রেসক্লাবে পুলিশের বাঁধা অতিক্রম করে মানববন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম জেলা। বুধবার (৬ নভেম্বর) বিকেল ৪ টায় জাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে উপাচার্যের ইশারায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মী সহ আন্দোলনরত সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত...বিস্তারিত

জাবিতে সন্ত্রাসী হামলা ও উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট নগর শাখা। মঙ্গলবার সন্ধ্যায় জাবিতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে আন্দোলনরত সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর চেরাগি পাহাড় মোড় থেকে শুরু হয়ে প্রেসক্লাব প্রাঙ্গণ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরবর্তীতে...বিস্তারিত

ভিসির পদত্যাগের দাবিতে ভিপি নুরের বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ থেকে জাবি ভিসি ফারজানা ইসলামের অপসারণ ও হামলাকারীদের বিচার দাবি করেন তারা। মঙ্গলবার বিকাল ও সন্ধ্যায় পৃথকভাবে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দাবিতে বুধবার ১২টায় ক্যাম্পাসে ফের বিক্ষোভের ঘোষণা দিয়েছেন তারা। সন্ধ্যায় রাজু ভাস্কর্যের...বিস্তারিত

ছন্দের যাদুকর রেজাউল করিম কাওসারীর চির বিদায়

সিরাজগঞ্জের উল্লাপাড়ার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় বক্তা আলহাজ্ব মাওলানা রেজাউল করিম কাওসারী মারা গেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হযেছিল ৫৫ বছর। মঙ্গলবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১ টায় তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাছ চাপরী জামে মসজিদের ইসলামী জলসায় বয়ানের শেষ পর্যায়ে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে...বিস্তারিত

সিরিজ জয়ে ভালো করতে চান মাহমুদউল্লাহ রিয়াদের দল

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচে বাড়তি উৎসাহ। আর তাই দ্বিতীয় ম্যাচেও সেরা খেলার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বলেন, ‘গত কিছুদিন বাংলাদেশের ক্রিকেটে যা হয়েছে, সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ হবে। বাংলাদেশ ক্রিকেট দলের জন্যও দারুণ হবে।’ আরও বলেন, ‘তাদের বোলিং আক্রমণ খুবই ভার্সেটাইল। তাদের বোলিং...বিস্তারিত

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক উম্মে কুলসুম

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উম্মে কুলসুম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বুধবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় কৃষকলীগের দশম জাতীয় সম্মেলনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হলো কৃষক লীগের জাতীয় সম্মেলন। আজ বেলা ১১টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে...বিস্তারিত

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা করেছেন আবরারের বাবা

সম্প্রতি ঢাকা রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী নাইমুল আবরারকে অবহেলাজনিত হত্যার অভিযোগে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ কিশোর আলো অনুষ্ঠানের আয়োজক কমিটিকে আসামি করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন নিহত আবরারের বাবা মজিবুর রহমান। উল্লেখ্য, এর আগে আবরারের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক...বিস্তারিত

‘এরা কি ভিসি না ওসি?’

‘এরা কি ভিসি না ওসি?’ এমন মন্তব্য করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা ঘটনার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে মান্না এসব কথা বলেন। তিনি বলেন, ‘এই রকম ঘটনা আজকাল প্রায় প্রতিদিন...বিস্তারিত

প্রধানমন্ত্রীর জন্য থাকছে ৫০ পদের খাবারের মেন্যু

ভারত – বাংলাদেশের সাথে চলতি খেলায় আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জীকে। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ম্যাচটিতে প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। অল্প সময়ের জন্য হলেও শেখ হাসিনার জন্য আয়োজন করা হয়েছে রাজকীয় ভোজ। জানা গেছে...বিস্তারিত

গরুর দুধে সোনার ভাগ থাকে, তাই দুধের রং হলুদ হয়: বিজেপি নেতা

গোচোনা ছাড়িয়ে এবার গোসোনা নিয়ে মেতে উঠেছে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। গরুর দুধে ‘সোনা’র হদিস দিলেন বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বর্ধমান শহরের টাউন হলে ‘ঘোষ এবং গাভী কল্যাণ সমিতি’র সভায় সোমবার তিনি দাবি করেন, গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধের রং হলুদ হয়। তার ব্যাখ্যা, দেশি গরুর কুঁজের মধ্যে স্বর্ণনাড়ি...বিস্তারিত

বাংলাদেশের শ্রমিক নেবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বন্ধ শ্রমবাজার চালুর বিষয়ে একমত হয়েছে উভয় দেশ। চলতি বছরের ডিসেম্বরেই দেশটিতে কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ। এর অংশ হিসেবে চলতি মাসে ঢাকায় আসছে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল। ১৯ বা ২০ নভেম্বর প্রতিনিধি দলটি ঢাকা সফরে আসতে পারে। বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রবাসী...বিস্তারিত