fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

মালয়েশিয়াগামী সকল ফ্লাইট বাতিল

করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত ও ওমানের পর এবার কুয়ালালামপুরেও ফ্লাইট বন্ধ করল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স। মোকাব্বির হোসেন জানান, আজকে মালয়েশিযার কুয়ালালামপুরে বিমানের...বিস্তারিত

করোনা ভাইরাসে ভারতে আরেকজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে ভারতে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা তিন জনে দাঁড়ালো। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৬৪ বছর বয়সী ওই বৃদ্ধ নারী মহারাষ্ট্রে মারা গেছেন। তিনি মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি ছিলেন। এর আগে ভারতে করোনায় ৬৮ বছর বয়সী নারী ও আরেক ৭৬ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু হয়। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১২৫।...বিস্তারিত

দেশে আরও ২ জন করোনায় আক্রান্ত

দেশে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত। এ নিয়ে বাংলাদেশে ১০ জনের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কোভিড-১৯ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার...বিস্তারিত

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০

দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও দুজন বেড়েছে। রাজধানীর মহাখালীতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন। এর আগে সোমবার নতুন করে তিন জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের কথা জানায় আইইডিসিআর। গতকাল পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা...বিস্তারিত

এবার করোনায় মোনাকোর রাজ্যমন্ত্রী আক্রান্ত

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোনাকোর রাজ্যমন্ত্রী সার্জ টেল । সম্প্রতি সার্জ টেল তার স্বাস্থ্য পরীক্ষা করান। সোমবার (১৬ মার্চ) পরীক্ষার রিপোর্টে করোনা ভাইরাস ধরা পরে। পরে তা গণমাধ্যমে বিষয়টি আসলে রাজ্যজুড়ে আকঙ্ক বিরাজ করে । তবে তার দেহে করোনার উপস্থিতি প্রাথমিক পর্যায়েই আছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বলে হয়, গত কয়েকদিন...বিস্তারিত

ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যু

করোনা ভাইরাসে ইতালিতে আরও ৩৪৯ জনের মৃত্যু । ২৪ ঘণ্টায় ৩৪৯ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণের মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮। জানা যায়, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮২০। এদিকে ইতালির সব শহরের প্রবেশদ্বারে সেনা মোতায়েন...বিস্তারিত

করোনার প্রভাবে মালয়েশিয়ায় মসজিদে নামাজ বন্ধ

আরাফাত রহমান, কুয়ালালামপুর মালয়েশিয়ায় ৬৮৩ জন করোনায় আক্রান্ত। স্থগিত করা হয়েছে মসজিদে নামাজ। করোনা ভাইরাস যাতে আরও বেশি ছড়িয়ে পড়তে না পারে সে জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটিতে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের জামাত ও জুমার নামাজ স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার স্থানীয়...বিস্তারিত

করোনার প্রভাব তাজমহলেও

বিশ্বের অন্যতম আকর্ষণীয় স্থাপনা ভারতের তাজমহল আজ থেকে দর্শকদের জন্য বন্ধ থাকবে। দেশটির পর্যটন মন্ত্রী সোমবার এ তথ্য জানিয়েছে। এরই মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল (১.৩ বিলিয়ন মানুষ) দেশ ভারত জুড়ে সিনেমা হল, বেশির ভাগ স্কুল এবং বিনোদনের সুবিধাগুলো বন্ধ হয়ে গেছে।  সোমবার এক জরুরি বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ মহামারির প্রভাবে আর্থিক ক্ষতির পরিমাণ...বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনীর বর্ণাঢ্য র‌্যালি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সকালে সিগন্যাল গেইট থেকে ঢাকা সেনানিবাসের সব অফিসার, জেসিও ও অন্যান্য পদবীর সেনাসদস্য এবং অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। জাতির পিতার আত্মার মাগফেরাত কামনা করে সেনানিবাসসমূহের মসজিদে মিলান ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এর আগে, সূর্যোদয়ের সাথে সাথে...বিস্তারিত

প্রচলিত ওষুধে করোনা নিরাময় সম্ভব !

বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা দাবি করেছেন, প্রচলতি ওষুধের মাধ্যমেই করোনা ভাইরাস নিরাময় সম্ভব। দলটির দাবি, ক্লোরোকুইন এবং লোপিনাভার নামক ওষুধ করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এই ওষুধ দুটি যথাক্রমে ম্যালেরিয়া এবং এইচআইভি চিকিত্সায় ব্যবহৃত হয়ে থাকে। গবেষণার...বিস্তারিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে পরিবারের সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্থানটি...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগস্ট পর্যন্ত দেশটিতে ভাইরাসের প্রকোপ থাকবে বলেও জানান তিনি। এ ভাইরাসে দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। মোট আক্রান্তের সংখ্যা চার হাজার একশ’ ছাড়িয়েছে। মারা গেছেন অন্তত ৭৪ জন। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে করোনা ভাইরাস। আক্রান্তের দিক দিয়ে ওয়াশিংটন...বিস্তারিত

আরবে ৪ সপ্তাহের জন্য নামাজ বন্ধ

সংযুক্ত আরব আমিরাত করোনা আতঙ্কে চার সপ্তাহের জন্য মসজিদে নামাজ আদায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে । শুধু মসজিদ নয় সোমবার (১৬ মার্চ) থেকে দেশটিতে সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই প্রার্থনা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দুর্যোগ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটির ধর্মীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে। আর এ...বিস্তারিত

মৃতের সংখ্যা ৭ হাজার ১৬৪ জন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ১৬৪ জন দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ৫৫০ জন। বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি ভাইরাস। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, সোমবার (১৬ মার্চ) চীনে আরো ১৩ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ২২৬ জন। করোনায়...বিস্তারিত

অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আজ

আজ থেকে একশো বছর আগে, এই দিনে সৃষ্টি হয়েছিল ইতিহাসের। জন্ম হয়েছিল এক স্ফূলিঙ্গের, যা ক্রমশ বিকশিত হয়েছে অগ্নিপুরুষ রুপে। যার বজ্রকণ্ঠের বিনিময়ে জাতি জেগেছিল বাংলাদেশ স্বাধীন করার প্রত্যয়ে। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালি জাতির মুক্তিসংগ্রামের অগ্রনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আজ। এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্ম গ্রহণ করেন এই হাজার বছরের শ্রেষ্ঠ...বিস্তারিত

করোনার কারণে সকল সিনেমা হল বন্ধ ঘোষণা

করোনা পরিস্থিতি বিবেচনায় দেশের সব সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। সংগঠনটির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন এমন তথ্য নিশ্চিত করেছেন। মিয়া আলাউদ্দিন বলেন, কিছুক্ষণ পর আমরা এফডিসিতে প্রযোজক সমিতির সঙ্গে মিটিয়ে বসতে যাচ্ছি। মিটিংয়ের পর আমরা এফডিসিতে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় আনুষ্ঠানিকভাবে সিনেমা হল বন্ধের ঘোষণা দেব। মিয়া আলাউদ্দিন জানিয়েছেন, কমপক্ষে...বিস্তারিত

করোনায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হাশেমের মৃত্যু

ইরানের ধর্মীয় পরিষদের প্রবীণ সদস্য আয়াতুল্লাহ হাশেম বাথায়ী গোলপায়েগানি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। করোনায় এ নিয়ে দেশটিতে বিশিষ্ট ১২ রাজনীতিবিদের মৃত্যু হলো। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুর দুইদিন আগে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ‘ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি’র...বিস্তারিত

শিশুদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রীর চিঠি

মুজিববর্ষ উপলক্ষে কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে চিঠি লিখেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে তিনি শিশুদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানান। তাদের বাবা-মায়ের প্রতি সালাম ও ভাইবোনদের প্রতি স্নেহ পৌঁছে দিতে অনুরোধ করেছেন। একইসাথে পাড়া-প্রতিবেশীদের প্রতিও শুভেচ্ছা জানাতে অনুরোধ করেছেন। চিঠির শেষদিকে শিশুদের প্রতি মন দিয়ে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবা করার...বিস্তারিত

কুড়িগ্রামে নতুন ডিসি রেজাউল করিম

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনায় সুলতানা পারভীনকে প্রত্যাহারের পর নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম। একই ঘটনায় প্রত্যাহার করা হয় মোবাইল কোর্ট পরিচালনাকারী সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এস এম রাহাতুল ইসলামকে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক...বিস্তারিত

অবশেষে কুড়িগ্রামে ডিসিসহ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার

কুড়িগ্রামে সাংবাদিক আরিফকে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রাম জেলা প্রশাসনের তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে । প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব কে এম আল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়। অভিযুক্ত ওই তিন কর্মকর্তা হলেন, বিতর্কিত সিনিয়র সহকারী কমিশনার নাজিম উদ্দিন, সহকারী কমিশনার...বিস্তারিত