fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

ভারত জুড়ে অবরোধের ডাক কৃষকদের

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘ভারত বন্ধের’ ডাক দিয়েছে দেশটির কৃষক ইউনিয়নগুলো। মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অবরোধ চলেছিল। এই সময়ে বন্ধ থাকবে পরিবহন সেবা, অফিস ও দোকানপাট। এছাড়া কৃষকেরা মহাসড়ক ও টোল প্লাজা অবরোধ করবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনে কৃষকদের সাথে দেশটির ১১...বিস্তারিত

ভাস্কর্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন মর্মে প্রচারের নির্দেশ হাইকোর্টের

ভাস্কর্য, ম্যুরাল, প্রতিকৃতি, স্ট্যাচু ধর্মের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ায় সে বিষয়ে সচেতনতা গড়তে ইসলামি ফাউন্ডেশন ও বায়তুল মোকাররম মসজিদের খতিবকে গণমাধ্যমে প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননায় দায়ীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি জেবিএম হাসান ও...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আরও ৩২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯০৬ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ২০২ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন করোনা রোগী। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

রাশিয়ার ধাওয়া খেয়ে মার্কিন ও ফরাসি বিমান পালালো !

বাল্টিক সাগরের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমানের ধাওয়া খেয়ে পালিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একাধিক গোয়েন্দা বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাল্টিক সাগরের আকাশে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দু’টি জঙ্গিবিমান ও একটি মার্কিন জ্বালানী সরবরাহকারী বিমানকে শনাক্ত করে সেগুলোকে ধাওয়া দিয়েছে রাশিয়ার সুখোই এস-৩০ যুদ্ধবিমানটি। রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক জানিয়েছে, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সোমবার বাল্টিক...বিস্তারিত

আজ থেকে যুক্তরাজ্যে করোনার ফাইজার টিকা প্রয়োগ শুরু

যুক্তরাজ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে আজ। এর আগে বুধবার ফাইজারের টিকা অনুমোদন দেয় দেশটি। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী, বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা এই টিকা পাবেন। ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ জানায়, ঝুঁকিপূর্ণ এসব ব্যক্তিকে টিকা দেয়ার এ দায়িত্ব পালন করবে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। এদিকে ফাইজারের করোনার টিকা সংরক্ষণের জন্য মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজ তৈরি...বিস্তারিত

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮১১০ জনের মৃত্যু

বিশ্বজুড়ে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পাঁচ লাখ ২৭ হাজার মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ৮ হাজার ১১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ ৫০ হাজার ২৭১ জন। আক্রান্ত হয়েছেন ৬...বিস্তারিত

বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ৫০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ৫০ মিলিয়ন ডলার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এডিবি জানিয়েছে, এ ঋণ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পিকেএসএফ ৭৭টি সহযোগী সংস্থার মাধ্যমে ৩৯ হাজার ৫৮০টি মাইক্রোএন্টারপ্রাইজের মধ্যে এ ঋণ বিতরণ...বিস্তারিত

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৫ লাখের বেশি

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত পাওয়া তথ্য মোতাবেক ১৫ লাখ ৫০ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯৯৫ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৫৭৫ জন। মঙ্গলবার সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা...বিস্তারিত

টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে ৫ জনের মৃত্যু

টাঙ্গাইলের সদরে ভোরের আলো ফুটতেই দুই ট্রাকের সংঘর্ষে নিভে গেল ৫ জনের প্রাণ প্রদীপ। এ সময় আহত হয়েছেন অন্তত ৩ জন। মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জুলফিকার। অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের...বিস্তারিত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৮৭৪ জনে। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো দুই হাজার ১৯৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জন করোনা রোগী। সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের...বিস্তারিত

এক বছরের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ হবে : ওবায়দুল কাদের

দেশের মানুষের স্বপ্নের পদ্মাসেতুর অবকাঠামো পুরোপুরি দৃশ্যমান হতে আর মাত্র একটি স্প্যান বাকি। তবে যান চলাচলের উপযোগী হতে আরো এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, আগামী ১০ মাস থেকে এক বছরের মধ্যে পদ্মাসেতুর কাজ শেষ...বিস্তারিত

হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৮

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। সোমবার বিকেলে সাতাইহাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম, মেয়ে মারিয়া আক্তার, আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম, সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া, একই গ্রামের লিজা...বিস্তারিত

এবার আকাশপথে হবে হৃতিকের অ্যাকশন

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। চলতি মহামারির কারণেই শুটিং থেকে বিরত ছিলেন তিনি। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আবারো শুটিং শুরু করছেন এই অ্যাকশন হিরো। ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’ এর পর ফের জুটি বাঁধছেন হৃতিক রোশন ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। এই নির্মাতার পরিচালনায় আবারো অ্যাকশনে নামছেন নায়ক।...বিস্তারিত

বঙ্গবন্ধুর সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ

দেশের বিভিন্ন জেলা উপজেলায় স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি সাহেদ নুর উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এক আইনজীবীর করা সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির সময় আদালত এ আদেশ দিয়েছেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের...বিস্তারিত

নেপালকে আবারও রাজতন্ত্র ও ‘হিন্দু রাষ্ট্র’ ঘোষণার দাবিতে বিক্ষোভ

নেপালে শুরু হয়েছে গণতন্ত্র বাদ দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। গত শনিবার রাজপরিবারের সমর্থকরা রাজধানী কাঠমাণ্ডুতে বিশাল এক বিক্ষোভ করেন। বলা হচ্ছে, গণতন্ত্রের যাত্রা শুরুর পর রাজতন্ত্রের পক্ষে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ নেপালে। ধর্মনিরপেক্ষ পরিচয় বাদ দিয়ে নেপালকে আবারও হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা। কয়েকদিন ধরেই বিভিন্ন শহরে ছোটখাটো কর্মসূচি পালন করছিলো রাজতন্ত্রের সমর্থকরা। শনিবার রাজধানী কাঠমাণ্ডুতে...বিস্তারিত

পান-সুপারি বিক্রি করছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী !

বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চরিত্রের সঙ্গে সহজেই মিশে যান তিনি। সোমবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতে পার্কে সিগারেট এবং পান-সুপারি বিক্রেতা হিসেবে দেখা গেছে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে টাকা গুনছেন। ক্যাপশনে লিখেছেন, পান সুপারি। প্রকাশের পর...বিস্তারিত

এই সপ্তাহের শেষেই নামতে পারে হাড় কাঁপানো শীত !

অগ্রহায়ণ শেষ হচ্ছে, কিন্তু হাড় কাঁপানো শীতের দেখা নেই এখনো। তা না হোক, গরম কাপড়ে জবুথবু হয়ে চলার মতো শীতও তো নেই। তবে শীতের তীব্রতা বাড়বে এ সপ্তাহেই। আবহাওয়া অধিদফতর বলছে, সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রা। বাড়তে পারে শীতের তীব্রতা। তবে আজ সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা...বিস্তারিত

আগামী ৫ থেকে ৭ জানুয়ারি জেলা প্রশাসক সম্মেলন

করোনা মহামারির কারণে আগামী ৫ থেকে ৭ জানুয়ারি চলতি বছরের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, চলতি বছরের ডিসি সম্মেলন আগামী ৫, ৬ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ডিসিরা আগের মতোই ঢাকায় আসবেন। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এটা...বিস্তারিত

শিক্ষামন্ত্রী দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত

করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার রাতে কোভিড-১৯ পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে শনিবার শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মীরা মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যান।...বিস্তারিত

মহামারি মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারির প্রকোপ কমিয়ে আনতে আগামীতে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন। মহামারি মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট (পিটিএ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা মহামারি আমাদের চোখ খুলে...বিস্তারিত