fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা

সংবাদ ২৪ ঘন্টা

করোনা আক্রান্ত ও মৃত্যুতে নতুন রেকর্ড ভারতে

করোনার দ্বিতীয় ঢেউয়ে নাকাল ভারত। সংক্রমণের সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে গত কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশটি। এবার মৃত্যুও ছাড়িয়ে গেল আগের যেকোনো হিসাবকে। তিন দিন ধরেই ভারতের দৈনিক করোনা সংক্রমণ দুই লাখ ছাড়িয়ে যাচ্ছে। শনিবার সকালের দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার...বিস্তারিত

এবি ডি ভিলিয়ার্স ফিরছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে

বহুদিন ধরেই দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে এবি ডি ভিলিয়ার্সের ফেরার গুঞ্জন চলছে। তবে এ বিষয়ে ভিলিয়ার্স নিজে কখনো কিছু বলেননি। এবার প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার ইঙ্গিত দিয়েছেন, চলতি বছর টি-২০ বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ডি ভিলিয়ার্সের প্রত্যাবর্তন হতে পারে। বাউচার জানিয়েছেন, তিনি এরই মধ্যে বিষয়টি নিয়ে ডি ভিলিয়ার্সের সঙ্গে কথা বলা শুরু করেছেন। সম্প্রতি...বিস্তারিত

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে ধানমন্ডি-৩২ এ প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহমদ...বিস্তারিত

চিত্রনায়িকা কবরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা...বিস্তারিত

বাবর আজমকে নিয়ে বিশ্বরেকর্ডের আশা ইনজামামের !

গত বুধবার বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। সেই দিনই অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে অনেকটা একাই হারিয়ে দিয়েছেন পাকিস্তানের তরুণ এই অধিনায়ক। আইসিসির তিন সংস্করণেই ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আছেন তিনি সেরা দশে। ওয়ানডেতে গত বুধবার প্রথমবারের মতো ওঠেন শীর্ষে। ২০১৮ সালে টি-টোয়েন্টিতে চূড়ায় ওঠার পর দুই...বিস্তারিত

মেয়ে সেজে ছেলেকে বিয়ে !

বন্ধ্যাত্ব নারীদের সন্তান হওয়ার ঝাড়ফুঁক দিয়ে থাকেন কবিরাজ আলতাফ আলী। এর মধ্যেই এক ছেলেকে ভালো লাগে তার। একপর্যায়ে নারী সেজে সেই ছেলেকে বিয়ে করেন ৩৫ বছর বয়সী এই ভণ্ড কবিরাজ। অদ্ভুত এই  ঘটনাটি ঘটেছে বুধবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ফালু চাঁনের মাজারপাড় এলাকায়। ভণ্ড কবিরাজ আলতাফের বাড়ি জেলার ঘাটাইল উপজেলার জামুরিয়া গ্রামে। স্থানীয়রা জানায়,...বিস্তারিত

দেশে আবারও করোনায় মৃত্যুর রেকর্ড !

২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ১শ ৮২ জনে। শুক্রবার (১৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৪১৭...বিস্তারিত

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা !

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। শুক্রবার (১৬ এপ্রিল) দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশি নাগরিকদের...বিস্তারিত

সাংবাদিককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগে তোলপাড় !

দৈনিক জনকণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহীনকে গত রাতে জেলার কুলাঘাট থেকে আটক করেন বিজিবি। আটকের পর শারিরীকভাবে লাঞ্ছিত করে ১ বোতল ফেন্সিডিল দিয়ে মাদক মামলা দেয়ার অভিযোগ উঠে বিজিবি’র বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠেছে। এছাড়াও এমন চাঞ্চল্যকর বিষয় নিয়ে গোটা জেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।...বিস্তারিত

খালেদা জিয়ার চিকিৎসা হবে নিজ বাসায় !

খালেদা জিয়ার সিটি স্ক্যানের (হাই রেজ্যুলেশন সিটি স্ক্যান) পূর্ণাঙ্গ প্রতিবেদন পেয়েছে তাঁর চিকিৎসক দল। ১৬ এপ্রিল প্রথম প্রহরে এভার কেয়ার হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন আসার পর মধ্যরাতেই ভার্চুয়াল পর্যালোচনা করেন চিকিৎসকেরা। পরে খালেদা জিয়ার জন্য সর্বসম্মতিক্রমে নতুন একটি ওষুধ যুক্ত করা হয়। বর্তমান শারীরিক অবস্থায় তাকে বাসায় রেখেই চিকিৎসা চলবে। খালেদা জিয়ার চিকিৎসক টিমের অন্যতম...বিস্তারিত

যুক্তরাষ্ট্রে ৮ জনকে হত্যা; বন্দুকধারীর আত্মহত্যা !

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিস অঙ্গরাজ্যে কুরিয়ার সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। চলতি বছর ৪ মাসে বন্দুক হামলায় প্রাণ গেছে ১৮৭ জনের। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতের এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড...বিস্তারিত

লাইফ সাপোর্টে কবরী

অভিনেত্রী সারাহ বেগম কবরী করোনায় আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে আছেন। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদ বলেন  তাঁর ফুসফুসের অবস্থা ভালো নয় । কবরীর ছেলে শাকের চিশতী এক ভিডিও বার্তায় বলেন, ‘মায়ের অক্সিজেন ওঠানামা করছে। তার লক্ষণ ভালো নয়, তিনি প্রাণপণ লড়ছেন। আমরা আশাবাদী, তিনি সুস্থ্ হয়ে আবার আমাদের মাঝে ফিরবেন।’ পরিবারের পক্ষ...বিস্তারিত

এবার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের কটাক্ষ

বাংলাদেশের সীমান্ত এলাকার গরিব মানুষ এখনও খেতে পাচ্ছে না। সে কারণেই তারা ভারতে অনুপ্রবেশ করছে। বাংলাদেশকে কটাক্ষ করে ভারতের বিজেপি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন তার জবাব দেন। তিনি বলেছেন, ভারতের ৫০ শতাংশের মানুষের ভালো কোনও বাথরুম নেই। আর আমাদের ৯০ শতাংশ লোকই ভালো বাথরুম ব্যবহার করেন। আরও বলেন, বাংলাদেশ...বিস্তারিত

পাকিস্তানে পত্রিকার সম্পাদককে গুলি করে হত্যা !

গত ১০ এপ্রিল পাকিস্তানের কারাক জেলায়  ওয়াসিম আলম নামের এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। পাকিস্তানভিত্তিক সংবাদপত্র ডন জানিয়েছে, ‘নিহতের মা এফআইআরে সন্দেহভাজন হিসেবে কারও নাম উল্লেখ করেননি। ওই সাংবাদিক স্থানীয় সংবাদপত্র সাদা-ই-লওয়াঘিরের যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছিলেন। আলম মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তাকে বাটানি খেল সরকারি বিদ্যালয়ের কাছে গুলি...বিস্তারিত

না খেয়ে দিন পার করছে প্রবাসী পরিবার !

অভাব অনটনে দিন পার করছে মালয়েশিয়া প্রবাসী গাজীপুরের মৃত লিয়াকতের পরিবার। পরিবারের একমাত্র আয় রোজগারের সম্বল প্রবাসী লিয়াকত আলী মারা যাওয়ার পর স্ত্রী ২ সন্তান নিয়ে তাদের খেয়ে না খেয়ে দিন যাচ্ছে। পরিবারের দাবি, সরকার যদি তাদের একটু সহযোগিতা করে তাদের বাংলাদেশের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে যে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেয়ার কথা...বিস্তারিত

‘দারাজ’ নাম ব্যবহার করে নিখুঁত প্রতারণা !

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে ঘুম থেকে উঠে মুঠোফোনে কিছু সংবাদে চোখ বুলিয়ে নিচ্ছিলেন সংবাদকর্মী তৌফিকুর (ছদ্মনাম)। হঠাৎ গুগলের এক বিজ্ঞাপনে চাপ লাগে তার। খুলে নতুন একটি ওয়েবপেইজ। যেখানে বলা হয়, আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন ও বাংলাদেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ বাংলাদেশ’ একটি ক্যাম্পেইন চালাচ্ছে। বিজয়ীকে দেওয়া হবে ‘আইফোন ১২’। দারাজের লোগো দেখে বিজ্ঞাপনের পরবর্তী...বিস্তারিত

৫ দিনের রিমান্ডে হেফাজতের ৩ নেতা !

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা মঞ্জুরুল ইসলাম। বৃহস্পতিবার সকালে আসামিদের আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা। এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের...বিস্তারিত

পরিকল্পিত তাণ্ডব চালিয়েছে হেফাজত: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন। বলেন, জনগণের জন্যই শেখ হাসিনার প্রতিটি কর্মসূচি। সরকার নয়, বিএনপিই জনগণকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে...বিস্তারিত

মুভমেন্ট পাসের জন্য ১৬ কোটি আবেদন জমা !

লকডাউনে ঘরের বাইরে বের হতে মুভমেন্ট পাস পেতে প্রায় ১৬ কোটি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিন লাখ ১৬ হাজার ৮০১টি পাস ইস্যু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে এক অনুষ্ঠানে মুভমেন্ট পাস অ্যাপের উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। বুধবার ( ১৪ এপ্রিল) থেকে ২১ এপ্রিল...বিস্তারিত

রোজা রেখেই ব্যাট হাতে ইতিহাস গড়লেন পাকিস্তানি ক্রিকেটার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ জুটির নতুন ইতিহাস গড়েছেন মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম। প্রোটিয়াদের বিপক্ষে তাদের উদ্বোধনী জুটিতে এসেছে ১৯৭ রান। সফরকারী পাকিস্তান সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জিতেছে। ২০৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাবর আজমরা। ১২২ রানের...বিস্তারিত