হোম বাণিজ্য বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা !
বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা !

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা !

0
0

বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়া যাত্রীদের মধ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

শুক্রবার (১৬ এপ্রিল) দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ায় আগত যাত্রীদের মধ্যে কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ১৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

সরকারের নিরবচ্ছিন্ন কূটনৈতিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ৮ মাস পর বাংলাদেশের নাগরিকদের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় দক্ষিণ কোরিয়া।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুনরায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দক্ষিণ কোরিয়া গমনেচ্ছু বাংলাদেশি নাগরিকরা ঢাকাস্থ দক্ষিণ কোরিয়ার দূতাবাসের মাধ্যমে ভিসার আবেদন শুরু করেন

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *