fbpx
হোম রাজনীতি

রাজনীতি

আওয়ামী লীগের বিজয় নিশ্চিত: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে নিশ্চিত । গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন । নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণার সময় পরিচালিত এক জনমত জরিপের প্রেক্ষিতে তিনি এ...বিস্তারিত

বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না: তাবিথ আউয়াল

ঢাকা সিটি নির্বাচনে বিএনপির বিজয় কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেছেন, নির্বাচনে বিজয়ী হতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। বুধবার দুপুরে রাজধানীর শাহাজাদপুর বাসস্ট্যান্ডে নির্বাচনী প্রচারে গিয়ে এ কথা বলেন তিনি। তাবিথ আউয়াল বলেন, যেভাবে ভোটারদের সাড়া পাচ্ছি, তাতে করে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী...বিস্তারিত

তাপসের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীন মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পাঁচ পরিকল্পনায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি। তার নির্বাচনী পরিকল্পনার মধ্যে রয়েছে ঐতিহ্যের ঢাকা, সচল ঢাকা, সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা ও উন্নত ঢাকা।...বিস্তারিত

বিএনপি মহাসচিবের কাছে ভোট চাইলেন আতিকুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে ভোট চাইলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাক্ষাৎকালে একে অপরের কুশলাদি বিনিময় করেন। এসময় মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মির্জা ফখরুলকে উদ্দেশ্যে করে বলেন, আপনি তো উত্তরার ৪নং সেক্টরের বাসিন্দা। আপনার ভোট চাই। পরে মির্জা ফখরুল বলেন, আমি তো...বিস্তারিত

আতিকুলের ক্ষমা প্রার্থনা

নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের অনাকাঙ্ক্ষিত সমস্যার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। তার নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে নির্বাচনী দলের সবার পক্ষ থেকে তিনি ক্ষমা চেয়েছেন। এই মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনী প্রচারে শব্দযন্ত্রের ব্যবহার, প্রচার দপ্তরে বিপুল মানুষের জনসমাগমে নাগরিক অসুবিধার সৃষ্টি হচ্ছে। ঢাকার...বিস্তারিত

তাবিথ আউয়ালের ইশতেহার ঘোষণা

অত্যাধুনিক বাসযোগ্য ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।  সোমবার (২৭ জানুয়ারি) সকালে গুলশানে ইমানুয়্যেলস ব্যাংকুয়েট হলে ইশতেহার ঘোষণা করেন তিনি। দূষণমুক্ত, পরিচ্ছন্ন ঢাকা, মশক নিয়ন্ত্রণ, যানজট ব্যবস্থাপনা, গণপরিবহন, সড়ক নিরাপত্তা, অবকাঠামো, স্বাস্থ্যসেবা, নারী শিশু ও প্রতিবন্ধীবান্ধব ঢাকা, নিরাপত্তা ও...বিস্তারিত

ইশরাকেরে বাসায় বৃটিশ হাইকমিশনার

নির্বাচনী প্রচারণায় হামলার পর বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেছেন বৃটিশ হাইকমিশনার রবার্ট ডিকশন। আজ দুপুর পৌনে ৩টার দিকে তিনি ইশরাকের গোপীবাগের বাসায় যান। বৃটিশ হাইকমিশনার  রবার্ট ডিকশন বলেছেন, হামলার বিষয়টি  আমরা শুনেছি। নির্বাচনে হামলা প্রত্যাশিত নয়।আমরা একটি শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই। এর আগে দুপুর ১টার দিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনী প্রচারণায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও...বিস্তারিত

ইশরাকের প্রচারে হামলা,ধাওয়া-পাল্টাধাওয়া

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএসসিসি) বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গণমাধ্যমকর্মীসহ কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুরে রাজধানীর গোপীবাগে নির্বাচনী গণসংযোগ চালাতে গেলে ইশরাকের কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের সমর্থকরা এ হামলা চালায়। এ সময় দুপক্ষের...বিস্তারিত

সিটি নির্বাচনে জামায়াত থাকছে: নজরুল ইসলাম

বিএনপি ও ২০ দলীয় জোট জোরদারভাবে মাঠে নামবে ঢাকার দুই সিটি নির্বাচনে মনোনীত মেয়র ও সমর্থিত কাউন্সিলরদের পক্ষে । গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকের পর সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন । জামায়াত বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের কেন্দ্রীয় নেতারা সিটি নির্বাচনের প্রচারণায় অংশ না নিলেও...বিস্তারিত

লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচনের মাঠে নেই: তাবিথ আউয়াল

নির্বাচনের মাঠের অবস্থা প্রতি মুহূর্তেই বদলে যাচ্ছে এবং বর্তমান পরিস্থিতি ভালো না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি’র মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। মঙ্গলবার বেলা ১১টার দিকে গাবতলী আনন্দনগর তেলের মিল এলাকায় গণসংযোগকালে হামলার যে অভিযোগ তাবিথ করেছিলেন তার প্রতিক্রিয়ায় বুধবার এই মন্তব্য করেন তিনি। প্রচারণার মাঠে আজকের পরিস্থিতি কেমন কিংবা আজও...বিস্তারিত

বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় স্থানীয় এক কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ তাবিথের সমর্থকদের। তারা জানান, মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা সোয়া ১১ঃ৩০ টার দিকে এই এলাকায় গণসংযোগ করছিলেন তাবিথ আউয়াল। এসময় পেছন থেকে হঠাৎ করে...বিস্তারিত

পর্তুগালে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত

পর্তুগালের রাজধানী লিসবনে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। লিসবনের বাংলা মার্কেটখ্যাত মার্টিম মনিজে গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাহেদ (৩৮)। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ও আওয়ামী লীগ কর্মী। স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্ব শত্রুতার জের ধরে পর্তুগাল...বিস্তারিত

আশির দশকে লালদীঘি ময়দানে হত্যা মামলায় ৫ পুলিশের মৃত্যুদণ্ড

এরশাদবিরোধী আন্দোলনের সময় চট্টগ্রামের লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টার ঘটনায় দায়ের করা ‘চট্টগ্রাম গণহত্যা’ মামলার রায় প্রদান করা হয়েছে। রায়ে তৎকালীন ৫ পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিভাগীয় বিশেষ জজের অতিরিক্ত দায়িত্বে থাকা চট্টগ্রামের জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কোতোয়ালী থানার...বিস্তারিত

মুজিববর্ষ নিয়ে ফেসবুক স্টেটাসের অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার

ফেসবুক আইডিতে মুজিববর্ষ ও প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে একটি স্টেটাস দেয়ার অভিযোগে ময়মনসিংহের নান্দাইল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলকে গ্রেফতার করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে উপজেলার পৌর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, নান্দাইল উপজেলা ছাত্রলীগ নেতা তৌফিকুল ইসলাম মামুন (Azizul Islam Piqul) নামে একটি...বিস্তারিত

আতিকুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। গতকাল রবিবার রাতে ইসির নির্বাচন পরিচালনা- ২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান এ নির্দেশ দেন। নির্দেশে বলা হয়েছে, বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের...বিস্তারিত

খালেদা জিয়ার জামিন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ । আজ সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ বিচারপতি স্বাক্ষরিত এই পূর্নাঙ্গ রায় প্রকাশিত হয় । রায়ে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সব ধরণের সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড । তবে অব্যশই তা হতে হবে খালেদা...বিস্তারিত

৩০ তারিখ ভোটকেন্দ্রে আসুন অধিকার ফিরিয়ে আনবো: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সরকার জনগণের সব অধিকার ছিনিয়ে নিয়েছে। ভোটবিহীন এ সরকারের জনগণের কাছে কোনও জবাবদিহিতা না থাকায় দেশ যেমন নষ্ট হয়েছে, তেমনি ঢাকা শহরকেও নষ্ট করে দুনিয়ার সব থেকে দূষিত শহরে পরিণত করেছে। আপনারা শুধু ৩০ জানুয়ারি ভোটকেন্দ্রে আসুন। আমি আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে...বিস্তারিত

বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান আর নেই

ঢাকার ল্যাবএইড হাসপাতালে থাকা বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন । ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৮টা ১৫ মিনিটে আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল মান্নানকে। অবস্থার অবনতি ঘটলে ওই রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মান্নানের বয়স হয়েছিল ৬৬ বছর। তার...বিস্তারিত

ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক চলছে

জাতীয় ঐক্যফ্রন্টের জরুরি বৈঠকে বসেছেন নেতারা। আজ বিকেল পৌনে ৩টায় মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য জানিয়েছন। তিনি বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে বৈঠক শুরু হয়। জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে আ স ম আব্দুর রব, ড. আবদুল মঈন...বিস্তারিত

হিন্দুদের অপমান করেছে সরকার ও নির্বাচন কমিশন: তাবিথ

হিন্দু ধর্মাবলম্বীদের পূজার দিনে পরিকল্পিতভাবে নির্বাচনের দিন নির্ধারণ করে তাদের অপমান করেছে সরকার ও নির্বাচন কমিশন বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আওয়াল। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় নেমে এ কথা বলেন তিনি। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের আহ্বান করে বলেন, ভোট বর্জন না করে তারা যেন ধানের শীষে ভোট দিয়ে এর অন্যায়ের জবাব...বিস্তারিত