fbpx
হোম রাজনীতি

রাজনীতি

কক্সবাজারে যুবলীগ নেতা খুন !

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে ইয়াবা ও মানবপাচারকারীদের গুলিতে মোহাম্মদ উসমান সিকদার (৪০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। শুক্রবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। উসমান সাবরাং ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তিনি টেকনাফ উপজেলার সাবরাং...বিস্তারিত

‘বিএনপি শক্তি সঞ্চয় করছে’

‌প্রতি বছরই বিএনপি শক্তি সঞ্চয় করছে। নতুন বছরেই গণতন্ত্র ফিরে পাবে দেশের মানুষ। জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকারকে গণঅভ্যুত্থানে পরাজিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শের-ই বাংলানগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর...বিস্তারিত

সরকার কলাগাছ না, বটগাছ: মায়া

সরকার কলাগাছ না, যে ধাক্কা দিলেই পড়ে যাবে। সরকার বটগাছ, চাইলে যে কেউ এর ছায়ায় আশ্রয় নিতে পারে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য...বিস্তারিত

ভোট দেয়া হয় ধানের শীষে, চলে যায় নৌকায়: মির্জা ফখরুল

ই‌ভিএম প্রোগা‌মে ঠিক করা ধা‌নের শীষ, চলে যা‌বে নৌকায়। আবার ফাইনা‌লি ভা‌বে দেখা যায় ১০বার ভোট দেয়া হ‌লে সেখান থে‌কে ৮টা ভোটই চ‌লে যা‌বে ‌নৌকায়। ই‌ভিএম এর যে বোতামই টিপা‌নো হোক না কেন  ফলাফল কিন্তু আ‌গের ঠিক করা স্থা‌নে যা‌বে। মঙ্গলবার দুপু‌রে কালিবাড়ী তাঁ‌তীপাড়াস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন বিএনপি মহাসচিব...বিস্তারিত

‘জাতির সামনে কঠিন বিপদ’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জাতির সামনে কঠিন বিপদ আসছে। সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শীতকালে করোনা প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, ভ্যাকসিন আসলে কে কয়টা পাবেন, সেটা আপনারা দেখেছেন। আমি মনে করি, এ কাজ অনেক সহজ হতো, সরকার যদি ড. মুহাম্মদ...বিস্তারিত

নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার নীতি ও আদর্শ মেনে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জাতির পিতার যে আদর্শ, নীতি-সে নীতি মেনে সবাইকে চলতে হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকলকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।’ প্রধানমন্ত্রী আজ ফেনী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণের ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তার...বিস্তারিত

‘১৫ আগস্ট টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল’

১৫ আগস্টের মর্মান্তিক ঘটনাকে টুপি ও কোটের প্রতিযোগিতার ফসল হিসেবে অভিহিত করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই দুঃখজনক ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ তুলে জিয়াউর রহমানের দিকে তীর ছোঁড়া হয়। আসলে মোশতাকের টুপি আর শেখ মুজিবের কোটের প্রতিযোগিতার ফসল ১৫ আগস্টের ঘটনা। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (২৭ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির...বিস্তারিত

দেশ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে : ওবায়দুল কাদের

জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দেয়ার কারণে বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার তার সরকারি বাসভবন থেকে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে মন্ত্রী এই মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি...বিস্তারিত

বাবুনগরীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

প্রয়াত আল্লামা শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেছেন, জুনায়েদ বাবুনগরী মৃত্যু নিয়ে মিথ্যাচার করছেন। আজ শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলন মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, গত ২৩ ডিসেম্বর হাটহাজারী মাদরাসায় আল্লামা জুনায়েদ বাবুনগরী ও তার সহযোগীরা এক সংবাদ সম্মেলন করেছেন।...বিস্তারিত

‘দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য’

দেশের প্রতিটি দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে থাকা আওয়ামী লীগের ঐতিহ্য বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে শীত জেঁকে বসেছে। তাই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ সব স্তরের নেতাকর্মীদের শীতার্ত মানুষের...বিস্তারিত

উন্নয়ন মানেই আওয়ামী লীগ : জাহাঙ্গীর কবির নানক

‘উন্নয়ন মানেই আওয়ামী লীগ’- বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্তমঞ্চে পঞ্চগড় পৌরসভা নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন তিনি। নানক বলেন, ‘উন্নয়ন মানেই আওয়ামী লীগ। উন্নয়নের প্রতীক নৌকা। আগামী দিনে পৌরসভার উন্নয়ন দেখতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী...বিস্তারিত

‘হেফাজতের বিরুদ্ধে সরকার নয়, মামলা করেছে সংক্ষুব্ধ পক্ষ’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা সরকার করেনি, করেছে সংক্ষুব্ধ একটি পক্ষ। বিচার বিভাগ স্বাধীন। যে কেউ অন্যায়ের প্রতিকার চাইতে পারে, মামলা করতে পারে; এখানে সরকারের কিছু করার নেই। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আয়োজিত ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মামলা করা নাগরিক অধিকার,...বিস্তারিত

মির্জা ফখরুল ‘আহাম্মকের বক্তব্য’ দিয়েছেন: তথ্যমন্ত্রী

‘বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের দাবি’ করে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘আহাম্মকের বক্তব্য’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ মন্তব্য করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। তিনি সব ধরনের ফ্লাইট বন্ধ করে...বিস্তারিত

বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ : ওবায়দুল কাদের

‘বাংলাদেশ ও ভারতের সম্পর্ক রক্তের রাখিবন্ধনে আবদ্ধ। দুই দেশের এই সম্পর্ক কালের পরীক্ষায় উত্তীর্ণ’- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ-ভারত...বিস্তারিত

‘বিএনপি রাজনীতিতে উভয় সংকটে’

বিএনপি এখন রাজনীতিতে উভয় সংকটে। একদিকে অপরাজনীতির জন্য জনগণের কাছে নিন্দিত। অন্যদিকে দলের ভেতরেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ সংকট চরমে। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভা ও অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন। নেতিবাচক রাজনীতির কারনে জনগণ বিএনপিকে বারবার প্রত্যাখ্যান করেছে...বিস্তারিত

‘মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করতে কুচক্রী মহলকে সক্রিয় রেখেছে বিএনপি’

বীর মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখতে বিএনপি একটি কুচক্রী মহলকে সক্রিয় করে রেখেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও একজন খেতাবধারী মুক্তিযোদ্ধাকে সত্য বলার অপরাধে শোকজ করায় দেশের মুক্তিযুদ্ধ...বিস্তারিত

পাকিস্তান বাংলাদেশ হতে চায়: ওবায়দুল কাদের

পাকিস্তান পার্লামেন্টে এখন বাংলাদেশের কথা আলোচনা হয়, তারা এখন বাংলাদেশ হতে চায় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সেতু ভবনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ কর্ণারের উদ্বোধন করেন তিনি। এসময় বিএনপির দেউলিয়াত্বের লক্ষ্মণ প্রকাশ পাচ্ছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি...বিস্তারিত

খালেদা জিয়াকে সেনাবাহিনী থেকে চিঠি

সেনাবাহিনীর সদর দফতর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পেনশন সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টা ২৩ মিনিটে বেগম জিয়ার গুলশানের বাসভবনে সেনা সদর থেকে এই চিঠি পৌঁছে দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পেনশন সংক্রান্ত কাগজপত্র পাঠিয়েছে। অন্য কোনো বিষয় নয়।’ বেগম খালেদা জিয়া সাবেক...বিস্তারিত

‘সরকারের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই’

স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার নোয়াখালীর কবিরহাটে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। সেতুমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতায় কবিরহাট...বিস্তারিত

‘দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে’

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, দেশে ভাস্কর্য আছে, থাকবে এবং আরও স্থাপন করা হবে। বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যারা ভাস্কর্যে আঘাত হানে, তারা শুধু ভাস্কর্য আঘাত হানে না, তারা বঙ্গবন্ধুর ওপর আঘাত হেনেছে।...বিস্তারিত