হোম রাজনীতি প্রধানমন্ত্রীর ভাষণ মিথ্যাচারের কালো দলিল: রিজভী
প্রধানমন্ত্রীর ভাষণ মিথ্যাচারের কালো দলিল: রিজভী

প্রধানমন্ত্রীর ভাষণ মিথ্যাচারের কালো দলিল: রিজভী

0
0

প্রধানমন্ত্রী দেশের তথাকথিত উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি, অর্থনৈতিক অগ্রগতি, স্বাস্থ্যখাতের ইতিবাচক পরিবর্তন, আইনের শাসন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ যেসব বক্তব্য দিয়েছেন তা ‘মিথ্যাচারের কালো দলিল’।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

বলেন, প্রধানমন্ত্রীর ভাষণকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্জলা মিথ্যাচার করেছেন তিনি। তার এই বিভ্রান্তিকর ও দুরভিসন্ধিমূলক ভাষণ অন্তঃসারশূন্য কথামালার ফুলঝুরি ছাড়া আর কিছুই নয়।

তিনি আরও বলেন, যারা গণতন্ত্র হরণ করে, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও ভোটাধিকার কেড়ে নিয়ে কথিত উন্নয়নের এক যুগপূর্তি করতে চান, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সেদিন আর বেশি দূরে নয়, স্বৈরশাসক আইয়ুব খানের মতো তাদেরও পতন হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *