fbpx
হোম রাজনীতি

রাজনীতি

খালেদা জিয়ার জামিনে সরকার হস্তক্ষেপ করবে না: ওবায়দুল কাদের

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আদালত জামিন দিলে সরকার কোন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আওয়ামী লীগ আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত জামিন দিতে চাইলে সরকারের আপত্তি নেই। সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায়...বিস্তারিত

ছাত্রলীগের বিতর্কিত ১৯ পদ শূন্য ঘোষণা

মঙ্গলবার রাতে ছাত্রলীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির ১৯টি বিতর্কিত পদ শূন্য ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। তবে কোন ১৯টি পদকে শূন্য ঘোষণা করা হয়েছে বা কারা সেই বির্তকিত ১৯ জন সে বিষয়ে কিছুই বলা হয়নি এ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা...বিস্তারিত

ঐক্যফ্রন্ট ছাড়বেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

ঐক্যফ্রন্ট ছাড়বেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আগামী ৮ জুন জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন তিনি। আজ দুপুরে মতিঝিলে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামের কথা জানান তিনি। জোটের নির্বাচিত ৮ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে ঐক্যফ্রন্টের মধ্যে...বিস্তারিত

নির্বাচনে সবচেয়ে লাভবান গণফোরাম

প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম কোন নির্বাচনে গণফোরাম ব্যাপক জয় পেয়েছে। অতীতের নির্বাচনে গণফোরাম কখনই পার্লামেন্টে যেতে পারে নাই। যদিও এ দলটির শীর্ষ নেতাদের অনেকেই অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন এবং সাংসদ ও মন্ত্রী ছিলেন। গণফোরাম প্রতিষ্ঠার পর থেকে দল হিসেবে এবারই প্রথম ব্যাপক লাইম লাইটে আসে। আর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক হিসেবে নির্বাচনে বিজয়ী...বিস্তারিত

মুক্তিযুদ্ধবিরোধী জামায়াতের ভবিষ্যত কর্মপন্থা কি ?

জামায়াত স্বনামে আর নির্বাচন করবেনা… রাজনীতির মাঠ থেকে সরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দীর্ঘ ১০ বছরে চরম প্রতিকূলতা ও বৈরী পরিবেশে টিকে থাকার লড়াইয়ে জামায়াত এখন ক্লান্ত। দলটি বিএনপি’র  নেতৃত্বে জোটে আছে ২০ বছরেরও  বেশি সময় ধরে। অনেক ত্যাগ ও বিসর্জনের মাধ্যমে টিকিয়ে রাখা সে জোট থেকেও চূড়ান্তভাবে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। ২০ দলীয়...বিস্তারিত

সামনে কামাল পেছনে ইউনূস!

রাত পোহালেই বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হবে। এ নির্বাচনে শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্ট। সরকার বিরোধী এই ফ্রন্টের বয়স বেশী দিন না হলেও এর সাথে স্বংশ্লিষ্ট রাজনীতিকদের অভিজ্ঞতা দীর্ঘ কয়েক দশকের। অবাধ তথ্য প্রবাহের যুগে নেপথ্য সংবাদ বিশ্লেষণ করে জানা যায়, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস  জাতীয় ঐক্যফ্রন্ট ...বিস্তারিত

ড. কামাল ৩০ ডিসেম্বর কি ম্যাজিক দেখাবেন?

আগামীকাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের চ্যালেঞ্জিং বিষয় হলো শেষ পর্যন্ত জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে টিকে থাকা। বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কর্মীদের দৃঢ় বিশ্বাস, ফ্রন্টের আহবায়ক ড. কামাল হোসেন ৩০ ডিসেম্বর তার আসল ম্যাজিক দেখাবেন! এই ফ্রন্টটি গঠন হবার সময় যেসবব লক্ষ্য স্থির করা হয়েছিল, তার মধ্যে অন্যতম হলো ড. কামাল হোসেনের আন্তর্জাতিক অবস্থান ও পরিচিতিকে...বিস্তারিত

বিএনপির ভোট কেন্দ্র পাহারা দেবার কৌশল…

১৬ কোটি মানুষের দৃষ্টি এখন স্থির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। পুরো দেশ এখন কাঁপছে ভোট হিমাঙ্কে। আর উত্তাপ নিচ্ছে পছন্দের নেতাদের বক্তব্য, বিবৃতি ও আশাব্যঞ্জক কথা থেকে। জয় পরাজয়ের ভয় তাড়া করছে উভয় জোটকেই। প্রকাশ্য সাহসের ঢাকঢোলের পেছনে আতঙ্ক হিম ছড়াচ্ছে। বিএনপি আওয়ামী লীগকে ফাঁকা মাঠে গোল দিতে দেবেনা-সে কথা বলে আসছে আগ থেকেই। আওয়ামী...বিস্তারিত

সমাজ বিপ্লবের অপরিহার্য উপাদান নেতৃত্ব: অধ্যাপক আবদুল লতিফ মাসুম

একটি বিপ্লবের বৈশিষ্ট্য ও বিপ্লবী নেতার গুণাবলী সম্পর্কে চমৎকার বক্তব্য দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম। চেঞ্জ টিভির মুখোমুখি হয়ে তিনি বলেন, বিপ্লব মানেই হচ্ছে টোটাল চেন্জ বা আমুল পরিবর্তন। সারা পৃথিবীতে অনেক গৌরবময় বিপ্লব হয়েছে। ফরাসী বিপ্লব, আমেরিকার স্বাধীনতা, বলশেভিক বিপ্লব এবং ইরানের ইসলামিক বিপ্লব প্রকৃষ্ট উদাহরণ বলে...বিস্তারিত

মনোনয়নপত্র বাতিলকে ষড়যন্ত্র বললেন হিরো আলম

বগুড়া- ৪ আসনে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য নির্বাচন কমিশনে আপিল করেছেন হিরো আলম। আপিলের মাধ্যমে মনোনয়ন ফিরে না পেলে আদালতে যাওয়ার কথাও জানান তিনি। গত সোমবার আপিল শেষে চেঞ্জ টিভির প্রতিবেদকের সঙ্গে ফোনালাপে তিনি একথা জানান। মনোনয়নপত্র বাতিলকে ষড়যন্ত্র উল্লেখ করে হিরো আলম বলেন, এ বিষয়ে তিনি শেষ পর্যন্ত লড়াই করে যাবেন। এর আগে যাচাই...বিস্তারিত

বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো নিয়ে কাদের সিদ্দিকীর মন্তব্য

বঙ্গবীর কাদের সিদ্দিকী একজন আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি চেঞ্জ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দলগুলো সম্পর্কে মতামত ব্যক্ত করেন। বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে বলেন, বাংলাদেশের জন্ম দিয়েছে এই দলটি। প্রসঙ্গক্রমে বলেন, বাংলাদেশের প্রধান বিরোধী দল হবার কথা ছিল জাসদের। তারা অন্যের উপর নির্ভর করার কারণে সেটা পারেনি বিধায় জিয়াউর রহমানের দল বিএনপি দেশের...বিস্তারিত