এরশাদের পাশে জায়গা রাখার অনুরোধ রওশন এরশাদের
19
0
অবশেষে জাতীয় পার্টির রংপুর অঞ্চলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্ত্রী রওশন এরশাদের সম্মতিতে সাবেক রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের মরদেহ রংপুরের পল্লী নিবাসে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সহধর্মিণী রওশন এরশাদ অনুরোধ করেছেন, এরশাদের কবরের পাশে যেন তাঁর জন্য জায়গা রাখা হয়।
আজ বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে চতুর্থ ও শেষ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় জানাজায় লাখো মানুষের উপস্থিতি দেখা যায় এবং এক নজর দেখার জন্য সাধারণ মানুষদের ঢল নামে।
এর আগে দুপুর সোয়া বারোটার দিকে এরশাদের মরদেহ রংপুর কালেক্টরেট ঈদগাহ ময়দানে পৌঁছলে সেখানে মরদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েন দলের নেতাকর্মীরা। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
(19)
tags:
হুসেইন মুহাম্মদ এরশাদ