fbpx
হোম জাতীয়

জাতীয়

যুদ্ধের মতো পরিস্থিতি আসেনি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকে। একই সঙ্গে যুদ্ধের মতো পরিস্থিতি সীমান্তে আসেনি বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান, বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।...বিস্তারিত

ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

দিন দিন নতুন করে ঢাকাসহ সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৩৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সব মিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৬০ জনে। তবে এ সময়ে ডেঙ্গুতে...বিস্তারিত

আজ পবিত্র আখেরি চাহার শোম্বা

আজ বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা। মহানবী (সা.)-এর রোগমুক্তি দিবস। প্রতিবছর হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা উদযাপিত হয়। ইসলামের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনে আখেরি চাহার শোম্বা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২৩ হিজরির শুরুতে মহানবী (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্রমেই তার...বিস্তারিত

ডিএমপির ৪ এডিসির বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে জানানো হয়, ডিএমপির ট্রাফিক-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সোহেল রানাকে অতিরিক্ত...বিস্তারিত

বাংলাদেশ উসকানিতে পা দেবে না

কোনোভাবেই স্থিতিশীলতা নষ্ট হোক এটা বাংলাদেশ চায় না জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খোরশেদ আলম বলেছেন, আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা লুটতে চায় মিয়ানমার। তবে তাদের এই উসকানিতে বাংলাদেশ পা দেবে না। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রক্ষা করে চলেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে চীন, জাপান ও পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে...বিস্তারিত

রানি আমার কাছে ছিলেন মাতৃতুল্য: প্রধানমন্ত্রী

রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওয়েস্টমিনস্টার হলে শবাধারে সংরক্ষিত প্রয়াত রানিকে শ্রদ্ধা জানিয়ে ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এর আগে ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে যুক্তরাজ্যের (ইউকে) সরকারি সফরে লন্ডনে পৌঁছান শেখ হাসিনা। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সকালে প্রধানমন্ত্রী...বিস্তারিত

জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি’র বৈঠক

ঢাকায় জাপান রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে বৈঠক করেছে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার সকাল ১০টা থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ প্রমুখ নেতা বৈঠকে অংশ নিয়েছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান...বিস্তারিত

২৫০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে টাইফুন

জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২৫০ কিলোমিটার বেগে শক্তিশালী টাইফুন নানমাদল আঘাত হানতে যাচ্ছে বলে বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে। ইতোমধ্যে কয়েক হাজার লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। প্রায় ৩০ লাখ লোককে নিরাপদ আশ্রয়ে সরে যেতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার জাপান মেট্রোলজিক্যাল এজেন্সি (জেএমএ) কিউশু এলাকার কাগোশিমায় ব্যতিক্রমী ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে। এ ধরনের বিশেষ সতর্কতা জারির...বিস্তারিত

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ছে ৬ মাস

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির দুই মামলায় দেওয়া মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সম্মতি দিয়েছে আইন মন্ত্রণালয়। এজন্য দেশে থেকেই চিকিৎসা নেওয়া, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ না নেওয়া এবং বিদেশ না যাওয়ার আগের শর্ত দেওয়া হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত ফাইল অনুমোদন দেওয়া হয়। আজই এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানা গেছে।...বিস্তারিত

করোনা আক্রান্ত সিইসি হাবিবুল আউয়াল

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনারদের নিজের করোনায় সংক্রমিত হওয়ার খবর জানান সিইসি। সাংবিধানিক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘গত মঙ্গলবার রাত থেকেই শরীর খারাপ ছিল; রাতে জ্বর ছিল৷ সকালে শরীর ব্যথা; জ্বর, নরমাল ফ্লু হলে যা হয়। সকালে বাসা থেকে ডেঙ্গু ও করোনা টেস্টের স্যাম্পল...বিস্তারিত

যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন।পরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাবেন তিনি। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দরে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা...বিস্তারিত

শাহ মোয়াজ্জেমের জানাজা অনুষ্ঠিত

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান,...বিস্তারিত

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপি হচ্ছেন

বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হতে যাচ্ছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন ডিজির প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। এ পদে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের নাম আলোচনায় আছে। তিনি বর্তমানে পুলিশ সদর...বিস্তারিত

২০২৩-২৪ সালে নির্বাচন,তফসিল নভেম্বরে

রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের নভেম্বরে দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ওই বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বা ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। বুধবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা উম্মোচন অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেন। এ সময় অন্যান্য কমিশনাররাও উপস্থিত ছিলেন।  

চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানবিক দৃষ্টিকোণ থেকে রোগীদের সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সরকারপ্রধান। বিএসএমএমইউর ‘বি’ ব্লকের শহীদ ডা. মিল্টন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ...বিস্তারিত

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বিকেলে

ভারত সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে বিকেল ৪টায় সরাসরি অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন। গত সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন। এরআগে গত শনিবার (১০ সেপ্টেম্বর) আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি...বিস্তারিত

বৃষ্টিতে ভোগান্তি

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। কখনও গুঁড়ি গুঁড়ি। আবার কখনও মুষলধারে। বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন জনগণ। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) সারা দিনই কম বেশি বৃষ্টি হতে পারে। রাজধানীর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, রাতভর বৃষ্টি হওয়ায় সড়কের কোথাও কোথাও পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন...বিস্তারিত

কেউ প্রকাশ্যে ধূমপান করে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, তামাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেটি অনেকটাই নিয়ন্ত্রণ এসেছে। এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করে না। তামাকের মতো মাদকের বিরুদ্ধেও অভিযান চলছে। সর্বোচ্চ আইন করা হয়েছে। তারপরও কমানো সম্ভব হচ্ছে না। রাজশাহী পুলিশ লাইনে মাদক-সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাস দমনে...বিস্তারিত

আজ শেখ রেহানার জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৮তম জন্মদিন আজ (মঙ্গলবার)। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে পিতা শেখ মুজিবুর রহমান ও মা ফজিলাতুন নেছা মুজিব এবং তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। সেই সময়...বিস্তারিত

সন্দেহবশত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন নয় : হাইকোর্ট

গাজীপুরের জয়দেবপুরে করিমন নেছা হত্যা মামলায় বিচারিক আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম ওরফে কালুকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শেখ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেয়। হাইকোর্ট বলেন, ‘বিচারিক আদালত রায় দেওয়ার ক্ষেত্রে সাক্ষীদের পর্যালোচনায় দ্বিধায় ছিলেন। এ জন্য সাক্ষ্য মূল্যায়নের ক্ষেত্রেও ভ্রান্ত ছিলেন বিচারিক আদালত। শুধু সন্দেহবশত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া সমীচীন...বিস্তারিত