fbpx
হোম জাতীয়

জাতীয়

ছাত্রী নির্যাতন : ছাত্রলীগ নেত্রী সানজিদাসহ ৫ জনকে ইবি থেকে বহিষ্কার

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ফুলপরী নামে এক ছাত্রীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরীসহ পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। শনিবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী ওরফে অন্তরা (সেশন ২০১৭-১৮), চারুকলা বিভাগের হালিমা আক্তার উর্মি (সেশন...বিস্তারিত

দাম বেড়েছে চিনির; সামান্য কমেছে গরুর মাংস, ব্রয়লার মুরগি, ডিম, ছোলার দাম !

রাজধানীর খুচরা বাজারে কোনোভাবেই কাটছে না চিনির সংকট। এই সুযোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যটি বাড়তি মূল্যে বিক্রি হচ্ছে। দাম কমাতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা অকার্যকর। কয়েক দফা মূল্য নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না। সর্বশেষ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক কমানো হলেও বাজারে এর প্রভাব নেই। পাশাপাশি খুচরা বাজারে ছোলা, ব্রয়লার মুরগি ও গরুর...বিস্তারিত

১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দিচ্ছে রোমানিয়া: পররাষ্ট্র মন্ত্রণাল‌য়

আগামী ৫ মার্চ রোমানিয়ার একটি কনস্যুলার প্রতিনিধিদল ঢাকায় আসবেন। সেপ্টেম্বর পর্যন্ত তারা ৬ মাস ঢাকায় অবস্থান করবেন। এ সময় ১৫ হাজারেরও বেশি বাংলাদেশিকে ভিসা দেবে দেশটি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণাল‌য়ের মুখপাত্র সেহেলী সাবরীন। সেহেলী সাবরিন বলেন, রোমানিয়ার কনস্যুলার প্রতিনিধি দল আগামী ৫ মার্চ ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী...বিস্তারিত

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল হওয়ার ‘সম্ভাবনা’

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাতজন কর্মকর্তার ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটি শিথিল হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকরা র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনার গুঞ্জনের ব্যাপারে জানতে চাইলে...বিস্তারিত

এই মাসেই কয়েকটি কালবৈশাখী ঝড়ের আভাস !

শীত শেষ হতেই বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আর এ তাপমাত্রা বাড়তেই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে চলতি মাসে ২ থেকে ৩টি মাঝারি আকারের এবং এক থেকে দুটি তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দেওয়া হয়েছে। আবহাওয়া অধিদফতরের দেওয়া মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসেই দেশে দুই থেকে তিনটি মাঝারি আকারের এবং এক থেকে...বিস্তারিত

এলপিজি গ্যাসের দাম কমলো

তরল প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৬ টাকা কমিয়ে ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত একমাস ১ হাজার ৪৯৮ টাকা ছিল। বৃহস্পতিবার বিইআরসি সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়েছে। প্রায় দুই বছর...বিস্তারিত

আবার বাড়ছে সোনার দাম

বিশ্ববাজারে সোনার দরপতনের মধ্যে দেশে দুই দফা কমানো হয়েছে দাম। চলতি বছরের ১৫ জানুয়ারি দাম বাড়ার মাধ্যমে ভালো মানের এক ভরি সোনার দাম হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। ফেব্রুয়ারিতে দুই দফা দাম কিছুটা কমানো হয়। সবশেষ ২৬ ফেব্রুয়ারি ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৯১ হাজার ৯৬...বিস্তারিত

শুধু ফেব্রুয়ারিতেই প্রবাসীরা পাঠিয়েছেন ১৫৬ কোটি ডলার !

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে ১৫৬ কোটি ১২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধরে) ১৬ হাজার ৭০ কোটি টাকা। গত বছরের এই মাসে ১৪৯ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চল‌তি বছ‌রের জানুয়া‌রিতে রেমিট্যান্স এ‌সে‌ছিল...বিস্তারিত

সরকার সংবিধান পরিপন্থী আইন করবে না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনগণের বাক-স্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। সরকার এমন আইন করবে না, যেটা সংবিধান পরিপন্থী। সে কারণেই বলছি, ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদমাধ্যমের স্বাধীনতা বা বাক-স্বাধীনতা হরণের জন্য করা হয়নি। এটা সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন করার জন্য করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিউটিটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার...বিস্তারিত

মাহে রমজান ২০২৩-এর সেহরি ও ইফতারের সময়সূচি

রমজান মহান আল্লাহর অপূর্ব রহমতের বারিধারায় সমৃদ্ধ এবং তার সান্নিধ্য লাভের সুবর্ণ সুযোগসংবলিত একটি মাস। এ মাস মুমিনের প্রার্থিত এবং ইবাদতের বসন্ত হিসেবে পরিচিত। মাহে রমজানের প্রতি ইমানদারদের অনুরাগ ও আগ্রহ সীমাহীন। মহিমান্বিত এ মাসের মর্যাদা অপরিসীম। আগামী ২৩ মার্চ শাবান মাসের ৩০দিন পূর্ণ হয়ে এর পরদিন থেকে ১৪৪৪ হিজরির থেকে চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র...বিস্তারিত

বাংলাদেশ ৮.৬ মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, ঢাকা শহরের মাত্র ২১ শতাংশ ভবন ভূমিকম্প সহনীয়। প্রতিবছর ঢাকার ড্যাপভুক্ত (ডিটেইলড এরিয়া প্ল্যান) এলাকায় ৯৫ হাজার ইমারত তৈরি হয়। এর মধ্যে সর্বোচ্চ ১৫ হাজার অনুমোদিত। বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে ‘বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি প্রশমন ও প্রস্তুতি’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা...বিস্তারিত

মানুষ মাত্রই ভুল করে, সেজন্য আমি ক্ষমা চাই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সামনে জাতীয় নির্বাচন। তখন অনেকে গায়ে পারফিউম লাগিয়ে নামবেন। নানা কথা বলে ধোঁকা দেয়ার চেষ্টা করবেন। নির্বাচন এলে যারা বড় বড় কথা বলে, তাদের জিজ্ঞেস করবেন, করোনা কিংবা নানা দুর্যোগ-দুর্বিপাকের সময় তারা কোথায় ছিলেন। তাদের মিথ্যা আশ্বাস থেকে সতর্ক থাকতে...বিস্তারিত

আবারও বাড়লো বিদ্যুতের দাম !

দেশে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে। এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হলো। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সেটি গেজেট আকারেও প্রকাশিত হয়। সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। মার্চ মাসের বিল থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর করা হবে। এর আগে, গত...বিস্তারিত

শেখ হাসিনা জীবনমানের সুষম উন্নয়ন নিশ্চিত করছেন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জীবনমানের সুষম উন্নয়ন নিশ্চিত করছেন। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে হাওড় অঞ্চলের মানুষের জীবনমানের দৃশ্যমান উন্নয়ন ঘটেছে। শেখ হাসিনার সুনির্দিষ্ট নীতিমালার আলোকে উন্নয়নের...বিস্তারিত

প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল বুধবার

কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হয়েছে। ফলাফল পুনঃযাচাই করে বুধবার পুনরায় ফল প্রকাশ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাই এর প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। আগামীকাল...বিস্তারিত

বিএনপির অভিযোগে হনুমানও ভেংচি কাটে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দুর্নীতি ও অর্থপাচারের কারণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শাস্তি হয়েছে। লুটের টাকা পাচারের কারণে তারেক রহমানের বিরুদ্ধে আমেরিকার এফবিআই এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বচোরের উপাধি অর্জনকারী বিএনপি যখন দুর্নীতির অভিযোগ করে তখন শুধু মানুষ...বিস্তারিত

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু হচ্ছে বুধবার

মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটে ‘মিরপুর-১০’ স্টেশনটি বুধবার থেকে চালু হচ্ছে। মেট্রোরেলের চালু হওয়া পঞ্চম স্টেশন এটি। মঙ্গলবার মিরপুর-১০ স্টেশনের সহকারী ম্যানেজার সামিউল কাদীর বলেন, আমাদের সব প্রস্তুতি শেষ। এখন শুধু ধোয়া-মোছার কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল সকাল থেকে যাত্রীরা এই স্টেশনটি ব্যবহার করতে পারবেন। মিরপুর-১০ নম্বর স্টেশন চালু হওয়ায় এখন থেকে মেট্রোরেলে আরো বেশি যাত্রী যাতায়াত করবে...বিস্তারিত

‘সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বারের মতো ফি আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি’

সরকারি হাসপাতালে চিকিসৎকদের প্রাইভেট চেম্বারের মতো ফি আদায়ের বিনিময়ে রোগী দেখার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় বলা হচ্ছে, মার্চ থেকে চিকিৎসকরা চেম্বার করবেন। ফি নেওয়া হবে সর্বোচ্চ ৩০০ টাকা।...বিস্তারিত

বাংলাদেশে চালু হলো আর্জেন্টিনার দূতাবাস

দীর্ঘ ৪৫ বছর পর বাংলাদেশে চালু হলো আর্জেন্টিনার দূতাবাস। আর এর মধ্য দিয়ে দু’দেশের জনগণের ভালোবাসা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরালো হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে দেশটির দূতাবাস উদ্বোধনের পর এ কথা বলেন তিনি। এ সময় সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, বাংলাদেশের আর্জেন্টাইন...বিস্তারিত

দেশটাকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করে, তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। বিএনপির হাতে ক্ষমতা দেওয়া আর বাংলাদেশকে আফগানিস্তান বানাতে দেওয়া, একই কথা। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের সামনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব...বিস্তারিত