fbpx
হোম জাতীয়

জাতীয়

ছেলের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন সাঈদী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে পিরোজপুরে বড় ছেলের কবরের পাশেই দাফন করা হবে জানিয়েছে জেলা জামায়াত নেতা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জেলা পুলিশ সুপারের বরাতে পিরোজপুর জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মো. জহিরুল হক জানান, হুজুরের লাশ নিয়ে ইতোমধ্যেই লাশবাহী ফ্রিজিং গাড়ি পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। পুলিশের পক্ষ থেকে লাশ পৌঁছানোর...বিস্তারিত

কিছু স্মৃতিকথা

১৩ আগস্ট আমাদের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে দেরি না করে সকালবেলা কিছু মুখে দিয়েই ঢাকা কলেজের দিকে রওনা দিই। কলেজের মাইনরিটি হোস্টেলে আমাদের সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক বছরের সিনিয়র বড় ভাই নিখিল সরকার থাকেন, তার রুমে হাজির হই। তিনি আমাকে দেখে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করেন রেজাল্ট কী? উত্তরে বললাম, বাণিজ্য শাখা থেকে...বিস্তারিত

বনানীতে ১৫ আগস্টের শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৭টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। শহীদদের জন্য ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হবে। এর আগে, সকাল ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।...বিস্তারিত

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে দুই মার্কিন কংগ্রেসম্যান

ঢাকায় সফররত দুই মার্কিন কংগ্রেসম্যান ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়েছেন। সোমবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তারা। জানা গেছে, বিমানবন্দর থেকে নেমে দুই কংগ্রেসম‍্যান কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব‍্যাপী বৈঠক করেন। এরপর তারা উখিয়া উপজেলার...বিস্তারিত

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত, চলতে পারে কয়েক দিন

আকাশ থেকে বৃষ্টির ফোটা পড়লেই রাজধানীতে নেমে আসে যানজট। এ যেন এক অবধারিত নিয়তি। শনিবার (১২ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীতে কিছুটা স্বস্তি নামলেও বেড়েছে ভোগান্তি। রোববার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় এ রিপোর্ট পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি দেখা গেছে। কর্মদিনে এমন টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হওয়ায় স্থবির হয়ে...বিস্তারিত

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমাম নিহত

আজান দিতে গিয়ে মসজিদের ভেতরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর গ্রামে। নিহতের নাম কামরুল হাসান। তিনি শাকচর গ্রামের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম ছিলেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এশার নামাজের আজান দেয়ার জন্য মাইকের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন কামরুল।...বিস্তারিত

বৈশ্বিক খেলার মধ্যে পড়ে গেছি আমরা: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভৌগোলিক অবস্থানগত ও উন্নয়নের কারণে বাংলাদেশ বিদেশিদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। তাদের নজরে রয়েছে বাংলাদেশ। বৈশ্বিক খেলার মধ্যে পড়ে গেছি আমরা। শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় এলজিইডি বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি দল...বিস্তারিত

ঢাকায় অফিস চালু করলো ‘ভিসা’

ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘ভিসা’ ঢাকায় নিজেদের নতুন অফিস চালু করেছে। এর মাধ্যমে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করলো ভিসা। অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু। আরও ছিলেন পিএসডি’র পরিচালক মো. শারাফত উল্লাহ খান, পিএসডি’র অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী। সৌম্য...বিস্তারিত

২৯০ এমপির শপথের বৈধতা: লিভ টু আপিল খারিজ

দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন ও শপথ নেওয়ার অভিযোগে একাদশ জাতীয় সংসদে নির্বাচিত ২৯০ জন এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজের বিরুদ্ধে করা লিভ-টু আপিলও খারিজ হয়েছে। ফলে ২৯০ সংসদ সদস্যের শপথ বৈধ ছিল বলে জানিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ...বিস্তারিত

প্রধানমন্ত্রীর জনসভা, রংপুরের ৮ রুটে থাকছে বিশেষ ট্রেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে রংপুর বিভাগের ৮ জেলা সেজে উঠেছে। আগামী বুধবার (২ আগস্ট) তিনি রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন। জনসভায় ১০ লাখের বেশি মানুষের সমাগম হতে পারে বলে দলীয় নেতারা প্রত্যাশা করছেন। সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সোমবার...বিস্তারিত

কয়লার অভাবে ফের বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

কয়লা সংকটে আবারও বন্ধ হয়ে গেছে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজীম এ তথ্য নিশ্চিত করেছেন। আনোয়ারুল আজীম বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় কয়লা সংকটের কারণে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কয়লা আমদানির জন্য...বিস্তারিত

তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের মূল শক্তি। শেখ হাসিনা আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো দুই দিনব্যাপী বাংলাদেশ স্টার্টআপ সামিট-২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মই হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের প্রতিটি ক্ষেত্রে সবচেয়ে দক্ষ জনশক্তি।’ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী...বিস্তারিত

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত: যুক্তরাষ্ট্র

দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে বাংলাদেশে আলাদা করে কোনো রাজনৈতিক দলের পক্ষে যুক্তরাষ্ট্র অবস্থান নেবে না বলেও জানিয়ে দিয়েছে দেশটি।সোমবার (২৪ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে তার ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরা হয়।ম্যাথিউ মিলার বলেন, আমরা বাংলাদেশে...বিস্তারিত

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা সিনিয়র সহকারী সচিবের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এস. এম নাজিয়া সুলতানা (ইন্না লিল্লাহি…রাজেউন)। নাজিয়া আটমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সবশেষ তিনি মন্ত্রণালয়ের ডব্লিওটিও উইংয়ে কর্মরত ছিলেন। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৩০তম বিসিএসের মেধাবী এই কর্মকর্তা...বিস্তারিত

মশা মারতে ১২২ কোটি টাকা খরচ করবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে নগরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম এবং যন্ত্রপাতি কিনতে ১২১ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ করেছে ডিএনসিসি। সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে ডিএনসিসি নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণাকালে এ তথ্য জানান...বিস্তারিত

ড. ইউনূসকে ১২ কোটি টাকা দিতেই হবে, আপিল বিভাগের রায়

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস। ফাইল ছবি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূসকে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা বাবদ ১২ কোটি টাকা দানকর দিতেই হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ। রোববার (২৩ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে ড....বিস্তারিত

ইসিতে পুনর্নির্বাচনের আবেদন করলেন হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। রোববার (২৩ জুলাই) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন তিনি। আবেদন জমা দেওয়ার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, এ দেশে সুষ্ঠু ভোটের পরিবেশ নেই। আমি এই সরকারের অধিনে তিনটি নির্বাচন করলাম।...বিস্তারিত

হিরো আলমের ওপর হামলা: সুষ্ঠু বিচার চাইলো ১৩ দূতাবাস

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জা‌নি‌য়ে‌ছে ঢাকায় প‌শ্চিমা মিশনগু‌লো। বুধবার (১৯ জুলাই) হিরো আলমের সঙ্গে উপনির্বাচনের সময় হওয়া সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃ‌তি‌তে বলা হয়, আমরা গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম-যিনি হিরো আলম নামে...বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের দেওয়া হলো ‘বিশেষ সুবিধা’, বাড়লো বেতন

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার (১৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে ‘বিশেষ সুবিধা’ নামে এই প্রজ্ঞাপন জারি করা হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন অতিরিক্ত সচিব মো. আব্দুর রহমান খান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ১৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় বেতন স্কেলসমূহের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্ব-শাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসমূহ, ব্যাংক...বিস্তারিত

কেন্দ্রে গিয়ে মার খেলেন হিরো আলম

রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের অভিযোগ উঠেছে।সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় দুর্বৃত্তরা তাকে মারধর করে বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত ভিডিওতে দেখা যায়, একদল লোক তাকে মারধর করতে থাকে। ভুয়া ভুয়া বলে...বিস্তারিত