fbpx
হোম জাতীয়

জাতীয়

স্বপ্নের পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলবাসীর অপেক্ষার পালা শেষ হয়েছে। স্বপ্নের ‘পায়রা সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কর্ণফুলী সেতুর আদলে নির্মিত দৃষ্টিনন্দন এই সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মূল আয়োজন করা হয়েছে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী সেতু এলাকায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফেরি পারাপারের দুর্ভোগ ঘুচিয়ে এই সেতু দক্ষিণাঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থায় নবদিগন্তের সূচনা করলো। সূর্যোদয়-সূর্যাস্তের সমুদ্রসৈকত কুয়াকাটা এখন রাজধানী...বিস্তারিত

‘গণঅনশন, অবস্থান ও বিক্ষোভ’ কর্মসূচিতে ৮ দফা দাবি

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার বিচার-বিভাগীয় তদন্ত কমিশন গঠনসহ আট দফা দাবি জানিয়েছে সনাতন ধর্মাবলম্বীসহ সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। শনিবার রাজধানীর শাহবাগে অবিস্থিত জাতীয় জাদুঘরের সামনে সকাল ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত ‘গণঅনশন, অবস্থান ও বিক্ষোভ’  কর্মসূচি থেকে এসব দাবি জানান...বিস্তারিত

মেয়র জাহাঙ্গীরের বিষয়ে ১৯ নভেম্বর সিদ্ধান্ত

সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে দেওয়া শোকজ নোটিশের সিদ্ধান্ত হবে আগামী ১৯ নভেম্বর। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হবে। আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিং করার সময় এ কথা জানান ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের...বিস্তারিত

উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৭

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১০ থেকে ১২ জন। তাদের রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উখিয়ার ১৮ নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। পুলিশ এ পর্যন্ত একজনকে আটক করেছে। নিহত রোহিঙ্গারা হলেন- উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের  মো. ইদ্রীস (৩২), ইব্রাহীম হোসেন (২২),...বিস্তারিত

হাজীগঞ্জে হামলা-সংঘর্ষ : স্বীকারোক্তি জামায়াত নেতার

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারকৃত হাজীগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা মো. কামাল উদ্দিন আব্বাসি (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় জড়িত অন্যদের নামও জবানবন্দিতে প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (২১ অক্টোবর) চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম (বার) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিও ফুটেজ...বিস্তারিত

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনা দুঃখজনক: প্রধানমন্ত্রী

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: কোন ধর্মকেই হেয় করার অধিকার কারও নেই। এমনকি আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এমন অনেকেই আছে যারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পারে না। কুমিল্লা মহানগরীতে ১০...বিস্তারিত

বিচারপতি সিনহার মামলার রায় আজ

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ।  ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় ঘোষণা করবেন। এর আগে ১৪ সেপ্টেম্বর একই আদালতে এ মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষ হয়।  এরপর রায় ঘোষণার জন্য ৫...বিস্তারিত

ধর্ম নিয়ে যেন কেউ বাড়াবাড়ি না করে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ, এখানে সব মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে। আমাদের সংবিধানে সেই নির্দেশনা দেওয়া আছে। আমাদের ইসলাম ধর্মও সেই কথাই বলে। নবী কারিমও (সা.) বলেছেন, ‘ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।’ আমরাও চাই, কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে। সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, সেটাই আমাদের...বিস্তারিত

ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় জড়িতদের তাৎক্ষণিকভাবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ৪৫ জনকে আটক হয়েছে। শিগগিরই তালিকা করে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর তৈরি করে দেওয়া হবে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরের পীরগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত ফেসবুকে একটি পোস্ট...বিস্তারিত

‘বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী-মৌলবাদীর আস্তানা হতে পারে না’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেছেন, বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী, মৌলবাদীদের আস্তানা হতে পারে না। যে কোনো মূল্যে ’৭২ এর সংবিধানে ফিরে যেতে হবে। রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে যুবলীগের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী...বিস্তারিত

রাষ্ট্রধর্ম পরিবর্তনের সাহস-ক্ষমতা কারও নেই: জিএম কাদের

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার সাহস ক্ষমতা কারো নেই। সরকারের একজন প্রতিমন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম পরিবর্তন করার ঘোষণা দিয়ে গর্হিত কাজ করেছেন। তিনি সংবিধান সংরক্ষণের শপথ ভঙ্গ করেছেন। হুসেইন মুহম্মদ এরশাদ ও সেনাবাহিনীকে কটূক্তি করেছেন তিনি। তাকে ক্ষমা চাইতে হবে।’ শনিবার দলের বনানী কার্যালয়ে জাপার গাজীপুর মহানগর এবং অঙ্গ ও...বিস্তারিত

মন্দিরে হামলায় জড়িতদের দ্রুত বিচার করুন: মেনন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সাম্প্রদায়িক হামলা ও মন্দির ভাঙচুরকে কেন্দ্র করে দোষারোপের রাজনীতি ওই সব ঘটনায় জড়িত ষড়যন্ত্রকারীদের প্রকৃত পরিচয়কেই আড়াল করবে। তাই দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে। শনিবার রাজধানীর তোপখানা রোডে করোনা প্রতিরোধে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টি গঠিত শহীদ রাসেল ব্রিগেডের কার্যক্রমের...বিস্তারিত

কুমিল্লার ঘটনায় খেলাফত আন্দোলনের নেতাসহ আসামি ৪ হাজার

সম্প্রতি কুমিল্লায় মন্দিরে ‘পবিত্র কোরআন’ অবমাননা ও অপ্রীতিকর ঘটনার জেরে গত শুক্রবার রাজধানীর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। ওই দুই মামলায় চার হাজারজনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। লিমিছিলের নামে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ...বিস্তারিত

হাতে কোরআন লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী

হাতে পবিত্র কোরআন শরিফ লিখলেন সাবেক ছাত্রলীগ নেত্রী জারিন তাসনিম দিয়া। টানা দেড় বছরের প্রচেষ্টায় তিনি কোরআন শরিফের ৩০ পারাই হাতে লিখেছেন।  বর্তমানে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপকমিটির সদস্য তিনি। হাতে কোরআন লেখার বিষয়ে শনিবার মুঠোফোনে জারিন তাসনিম দিয়া যুগান্তরকে বলেন,  ‌‌‘করোনায় ঘরবন্দি হয়ে কিছু একটা করার কথা ভাবছিলাম।  চারিদিকে মৃত্যু, একটা ভয়...বিস্তারিত

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে যুবক নিখোঁজ

পদ্মা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় নৌকাডুবিতে শুভ কর্মকার (২৫) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ শুভ ঈশ্বরদীর কর্মকারপাড়ার বাবলু চন্দ্র কর্মকারের ছেলে। কর্মকারপাড়া মন্দিরের সাধারণ সম্পাদক তাপস পাল জানান, পদ্মা নদীর সাঁড়া ৫ নম্বর ঘাট এলাকায় প্রতিমা বিসর্জনের সময় শুভ চন্দ্র কর্মকারসহ মোট ৬ জন একটি ছোট...বিস্তারিত

হিন্দুদের ধর্মীয় উৎসব স্বাভাবিক রাখতে সারা দেশে বিজিবি মোতায়েন

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বিজিবির পরিচালক (অপারেশন) লে. কর্নেল ফয়জুর রহমান যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জেলা প্রশাসনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা,...বিস্তারিত

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।    বুধবার রাত ৮টার দিকে বাঘা উপজেলার আড়ানী খ্যাপাবাবার আশ্রমে এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, আড়ানী পৌর আওয়ামী লীগের সভাপতি...বিস্তারিত

বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না- ধর্ম প্রতিমন্ত্রী

‘কুমিল্লায় কোরআন অবমাননা’র খবরকে কেন্দ্র করে বিশৃঙ্খলরা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তিনি বলেন, বলেন, কেউ আইন হাতে তুলে না নেবেন না। সবাই ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন। বুধবার (১২ অক্টোবর) ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জরুরি ঘোষণায় তিনি এই আহ্বান জানান। জরুরি ঘোষণায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন...বিস্তারিত

ফেসবুকের কালো তালিকাভুক্ত যারা

বাংলাদেশে অপারেশন চালাচ্ছে অথবা সক্রিয় এমন ছয়টি জঙ্গি সংগঠনকে কালো তালিকাভুক্ত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘ডেঞ্জারাস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন্স’ (ডিআইও)-এর আওতায় এক গোপন তালিকায় এ নামগুলো রয়েছে। এগুলো হলো-আল মুরসালাত মিডিয়া অ্যান্ড ইসলামিক স্টেট বাংলাদেশ। ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্ক রয়েছে তাদের। হরকাতুল জিহাদি ইসলামি বাংলাদেশ অ্যান্ড আনসারুল্লাহ বাংলা। আল কায়েদার সেন্ট্রাল কমান্ডের সঙ্গে এর সম্পর্ক...বিস্তারিত

দুর্গাপূজা সার্বজনীন উৎসব,শুধু হিন্দুদের নয়: প্রধানমন্ত্রী

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছেন। ধর্ম যার...বিস্তারিত