fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

ফিলিস্তিনি সাংবাদিকের পক্ষে রোনালদোর ইহুদিবিরোধী পোস্ট

 এবার ফিলিস্তিনি সাংবাদিকের পক্ষে ফেসবুকে লিখলেন রোনালদো | গত শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে বাম চোখ হারান ফিলিস্তিনি সাংবাদিক মোয়াজ আমারনা। মোয়াজের চোখ হারানোর ঘটনায় ফিলিস্তিনসহ মুসলিম দেশগুলোতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়,...বিস্তারিত

কাল ঘুরে দাঁড়ানোর লড়াই মুশফিকদের

প্রথম টেস্টে ছিল ছন্নছাড়া টাইগার শিবির। প্রতিপক্ষকে শিকার বানাতে তো পারেন নি, উল্টো নিজের দূর্বলতা প্রকাশ করেছে। বোলিং ও ব্যাটিং দুটোই ছিল এলোমেলো। ইমরূল কায়েস যিনি তামিমের রোল প্লে করার কথা ছিল তিনি তো দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। বোলিংয়ে এক রাহী ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। কাল শুরু হচ্ছে দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্ট। যেখানে ঘুরে...বিস্তারিত

ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ শাহাদাত

বিভিন্ন নেতিবাচক কারণে খবরের শিরোনামে থাকেন পেসার শাহাদাত হোসেন। গৃহকর্মীকে পেটানোর পর জেল খেটেছেন তিনি। এবার মাঠেই সতীর্থকে পেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আর সেই অভিযোগে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার জাতীয় লিগের খুলনা বিভাগের বিপক্ষে ঢাকার হয়ে খেলার সময়ে সতীর্থ আরাফাত সানি জুনিয়রকে বল শাইন করে দিতে বলেছিলেন...বিস্তারিত

এবার কন্যা সন্তানের বাবা হলেন তামিম ইকবাল

এবার কন্যা সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। থাইল্যান্ডের বাম্রুদগ্রাদ হাসপাতালে তামিমের স্ত্রী আয়েশা ইকবাল কন্যা সন্তানের জন্ম দেন। ফেসবুক পেজে তামিম নিজের সন্তানের ফটো আপলোড না করলেও বাচ্চা রাখার স্থানে হাসপাতাল কর্তৃপক্ষের লাগানো একটি...বিস্তারিত

আরাফাতকে পিটিয়ে নিষিদ্ধ হলেন ক্রিকেটার শাহাদাত

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লীগে সতীর্থ আরাফাতকে পিটিয়ে নিষিদ্ধ হলেন শাহাদাত। আগামী এক বছর বিসিবির সব ধরনের টুর্নামেন্টে নিষিদ্ধ করা হয়েছে শাহাদাতকে। সেই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে তাকে। মাঠের বাইরের কর্মকাণ্ডে আগেও সমালোচিত হয়েছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত পেসার শাহাদত হোসেন। গৃহকর্মীকে অমানুষিকভাবে পিটানোর কারণে জেলও খাটতে হয়েছে...বিস্তারিত

খেলার মাঠেই আরাফাতকে পেটালেন শাহাদাত

মাঠের বাইরের কর্মকাণ্ডে আগেও সমালোচিত হয়েছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত পেসার শাহাদত হোসেন। এবার তিনি জড়ালেন নতুন বিতর্কে। এবারের কাণ্ড মাঠের বাইরে নয়, ভেতরেই। খেলা চলাকালে তিনি মাঠের মধ্যেই সতীর্থকে পিটিয়েছেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ষষ্ঠ ও শেষ রাউন্ডের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। ম্যাচে ঢাকার...বিস্তারিত

মাশরাফিকে ঢাকার দলভুক্ত করায় বিতর্ক

এক সময় দেশের সেরা পারফর্মার ছিলেন মাশরাফি বিন মুতর্জা। সবশেষ ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বাংলাদেশের ওয়ানডে দলের এ অধিনায়ক। হয়ত সেই অফ ফর্মের প্রভাবই পড়েছে বিপিএলের নিলামে। রোববার অনুষ্ঠিত বিপিএল সপ্তম আসরের নিলামে অংশ গ্রহণকারী সাতটি দলের সামনেই সুযোগ ছিল ‘এ’ প্লাস ক্যাটাগরিতে থাকা তামিম ইকবাল, মাশরাফি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে দলভুক্ত...বিস্তারিত

ভারতের বিরুদ্ধে বাংলাদেশের হার মানতে পারছি না: পাপন

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেও বাংলাদেশের নতজানু মুখ। টাইগারদের এমন দৃশ্য কেউ আশা করেনি। হতাশাজনক পারফরম্যান্স মন ভেঙে দিয়েছে ভক্তদের। বিসিবি সভাপতিও জানালেন সেই কথা। টেস্টে বাংলাদেশের হারের পর নাজমুল হাসান পাপন শুনালেন তার কষ্টের কথা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়ে গেল বিপিএলের লোগো। অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমের সামনে আসেন বিসিবি সভাপতি। বাংলাদেশ...বিস্তারিত

ইমার্জিং কাপে বাংলাদেশের জয়

এসিসি ইমার্জিং এশিয়া কাপে, এ গ্রুপের ম্যাচে ভারতকে ৪৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ যুবা দল। ভারতীয় বোলারদের বিপক্ষে একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছিলেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। দু’জনে মিলে ১৪৪ রানের জুটি গড়েন। দুই বাম-হাতি ব্যাটসম্যান এতটাই স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিলেন, দেখে মনে হচ্ছিল তারাই ম্যাচটা শেষ করে আসবেন। তারা না...বিস্তারিত

নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলকে হারিয়ে উজ্জীবিত মেসি

নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল করেন মেসি। সৌদি আরবের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গতকাল প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। গত কোপা আমেরিকায় দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশনের (কনমেবল) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় আন্তর্জাতিক ফুটবলে তিন মাস নিষিদ্ধ ছিলেন মেসি। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার এর আগে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন গত...বিস্তারিত

রাতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল – আর্জেন্টিনা

বাংলাদেশ সময় রাত ৮ টায় ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে সৌদি আরবের কিং সৌদ বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ৷ উত্তেজনা আর রোমাঞ্চের মধ্য দিয়ে মুখোমুখি লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না দুদলের খেলোয়াড়রা । ফুটবল খেলার দুই শক্তি ব্রাজিল-আর্জেন্টিনা মানেই সারা বিশ্বের চোখ সেখানেই। আজকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিইআইএন স্পোর্টস, টিওয়াইসি স্পোর্টস, স্পোর টিভি এবং এফইউবিওটিভি।...বিস্তারিত

ওমরাহ করতে সাকিব এখন মক্কায়

সম্প্রতি আন্তর্জাতিক ও সকল ধরনের ক্রিকেট খেলা থেকে আগামী ১ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর আগামী এক বছরের সময়টাকে কাজে লাগাতে বিভিন্ন কাজের পাশাপাশি ধর্মীয় কাজেরও তালিকা করেছেন সাকিব আল হাসান। আর তাই বৃহস্পতিবার রাত ২.৪০ মিনিটে সৌদি আরবের উদ্যেশ্যে দেশ ত্যাগ করেন এই ক্রিকেটার। জানা গেছে, পবিত্র ওমরাহ পালনের...বিস্তারিত

টেস্ট ম্যাচ দেখতে কলকাতা যাবেন মাশরাফী

আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেন গার্ডেনসে শুরু হতে যাওয়া ভারত-বাংলাদেশ টেস্টে ধারাভাষ্য দিতে মাশরাফী বিন মর্তুজাকে আমন্ত্রণ জানিয়েছিল স্টার স্পোর্টস। ওই ম্যাচ দেখতে কলকাতা যাচ্ছেন তিনি। তবে স্টার স্পোর্টসের প্রস্তাবে সাড়া দেননি ওয়ানডে অধিনায়ক। তিনি জানান, আমাকে গোলাপি বলের টেস্টে ধারাভাষ্য দিতে বলা হয়েছিল। কিন্তু আমি আগ্রহী হইনি। ওদেরকে না বলে দিয়েছি। অন্যদিকে ওই ম্যাচ...বিস্তারিত

ভারতে সাকিব ভক্ত বিশালের আক্ষেপ

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সারা বিশ্বে অনেক মানুষই তাকে ভালোবাসেন, পছন্দ করেন। তেমনই একজন হচ্ছেন ভারতের ইন্দোরের হলকর স্টেডিয়াম গেটের সিকিউরিটির কাজে নিয়োজিত বিশাল রাজপুত। সাকিবের বিশাল ভক্ত রাজপুত। তবে তা এর আগে কখনই কাউকে জানানতি তিনি। তবে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে তার আলাপকালে বেরিয়ে এল তিনি এ স্টেডিয়ামে চাকরি নিয়েছেন শুধু সাকিবকে দেখার জন্যই। জানা...বিস্তারিত

জাতীয় দলের বাইরে থাকায় আক্ষেপ রুবেলের

ভালো পারফরম্যান্স করলে অবশ্যই নির্বাচকরা জাতীয় দলের জন্য বিবেচনা করবেন। তবে জাতীয় দলের বাইরে থাকায় আক্ষেপ রয়েছে এমনটাই জানিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন। আবারও নিজেকে প্রমাণ করে লাল সবুজ জার্সিতে ফিরতে মরিয়া এনসিএলে খুলনা বিভাগের হয়ে ম্যান অব দ্য ম্যাচ হওয়া এ পেসার। জানিয়েছেন টেস্টে ভারতের বিপক্ষে ভালো করতে হলে মূল দায়িত্ব নিতে হবে পেসারদের। অনুশীলনে সাংবাদিকদের এ...বিস্তারিত

আইসিসির র‌্যাংকিংয়ে সাকিবের স্থানে নবী

নতুন টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা পাওয়া ক্রিকেটারদের নাম প্রত্যাহার করে নেয়া হয় আইসিসির র‌্যাংকিং থেকে। সে অনুযায়ী নতুন সংস্করণকৃত টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে রাখা হয়নি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। সাকিব না থাকায় এ তালিকার শীর্ষস্থান দখলে নিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এরপরই আছেন গ্ল্যান ম্যাক্সওয়েল। স্থান অপরিবর্তিত থেকে...বিস্তারিত

সিরিজ হারে নিজেদের দুষলেন মাহমুদুল্লাহ রিয়াদ

সুযোগ থাকা সত্বেও সিরিজ জয়টা হয়নি জন্যে নিজেদেরকে দুষলেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল শেষ টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া হলে এমন মন্তব্য করেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। বলেন, “ব্যাটিংয়ে সুযোগ ছিল আমাদের। নাঈম ও মিঠুন যেভাবে ব্যাট করছিল, সেটি ছিল অবিশ্বাস্য। কিন্তু মাঝপথে দ্রুত কিছু উইকেট হারিয়ে আমরা ছিটকে গেছি। একটা পর্যায়ে ৩০ বলে ৪৯ রান প্রয়োজন ছিল...বিস্তারিত

সিরিজ জয়ের শেষ টি-টোয়েন্টিতে শেষ চেষ্টা বাংলাদেশের

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারতের নাগপুরের বিদর্ভ ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে আজ শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। তিন ম্যাচের প্রথম দুইটিতে ১-১ সমতা হওয়ায় আজ হতে যাচ্ছে সিরিজ জয়ের ম্যাচ। বলা যায় অঘোষিত ফাইনালে বাংলাদেশ-ভারত। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, এখানে আমাদের হারানোর কিছু নেই। তবে প্রথম ম্যাচে দুর্দান্ত জয়...বিস্তারিত

শনিবার পাপন-সৌরভ বৈঠক

টি-২০ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ নাগপুরে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে মাঠে বসে খেলা দেখবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর ম্যাচের আগের দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। আগামী ১০ নভেম্বর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিবি সূত্রে জানা যায়, সেদিন বিসিবি সভাপতি পাপন ও...বিস্তারিত

আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট দল, লক্ষ সিরিজ জয়

আজ ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। আজ সন্ধা সাড়ে ৭টায় রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচে একাদশে আসতে পারে পরিবর্তন। কিংবা আগের একাদশও থাকতে পারে। রাজকোটের উইকেটের কারণ এখানকার পিচ হলো ব্যাটিংবান্ধব। তাই অতিরিক্ত ব্যাটসম্যান নিয়েও মাঠে নামতে পারে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:...বিস্তারিত