হোম ক্রীড়া খেলার মাঠেই আরাফাতকে পেটালেন শাহাদাত
খেলার মাঠেই আরাফাতকে পেটালেন শাহাদাত

খেলার মাঠেই আরাফাতকে পেটালেন শাহাদাত

50
0

মাঠের বাইরের কর্মকাণ্ডে আগেও সমালোচিত হয়েছেন জাতীয় দলের এক সময়ের নিয়মিত পেসার শাহাদত হোসেন। এবার তিনি জড়ালেন নতুন বিতর্কে। এবারের কাণ্ড মাঠের বাইরে নয়, ভেতরেই। খেলা চলাকালে তিনি মাঠের মধ্যেই সতীর্থকে পিটিয়েছেন।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলমান ষষ্ঠ ও শেষ রাউন্ডের মুখোমুখি হয়েছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। ম্যাচে ঢাকার পেসার শাহাদাত তার সতীর্থ ব্যাটসম্যান মোহাম্মদ আরাফাত সানিকে (জুনিয়র) বলের এক পিঠ ঘষে দিতে বলেছিলেন। তবে ২৪ বছর বয়সী আরাফাত ঠিকভাবে বল ঘষে দিতে পারবেন না বলে জানালে চটে যান শাহাদাত। খেলার মাঝেই তিনি আরাফাতকে চল থাপ্পড় মারতে শুরু করেন। জানা গেছে, এই ঘটনায় ম্যাচ রেফারি আখতার আহমেদ অভিযোগ জমা দিয়েছেন।

জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট খেলা শাহাদাত একসময় বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন। তবে শিশু গৃহকর্মীকে নির্যাতক করে স্ত্রীসহ জেলও খাটতে হয়েছে তাকে। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। জাতীয় দলের তো জায়গা হচ্ছেই না তারওপর এবার বিপিএলের প্লেয়ার ড্রাফটেও দল পাননি। তবে এবার যেনো সবকিছু ছপিয়ে গেলেন সতীর্থের গায়ে হাত তুলে।

(50)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *