fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

বাংলাদেশের খাবার দারুণ: শহীদ আফ্রিদি

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এখনো সীমিত ওভারের লিগগুলোতে খেলে যাচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরই ধারাবাহিকতায় আজ বুধবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকা প্লাটুনের হয়ে অংশগ্রহণ করছেন তিনি। তবে বাংলাদেশের মাটিতে পা রেখেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। গতকাল মঙ্গলবার বাংলাদেশে এসে এক টুইট বার্তায় পাকিস্তানি এই অলরাউন্ডার বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের...বিস্তারিত

বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট-চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বঙ্গবন্ধু বিপিএল) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট থান্ডার এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জয় দিয়ে আসর শুরু করতে চান সিলেট থান্ডারের কোচ হার্শেল গিবস। প্রথমবারের মতো বিপিএলে কোনো দলের কোচ হয়ে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত গিবস। জয় দিয়ে মিশন শুরু করার প্রত্যাশা তার। এদিকে ইনজুরির কারণে অধিনায়ক মাহমুদুল্লাহ না থাকলেও ভালো শুরুর প্রত্যাশা চ্যালেঞ্জার্সের।...বিস্তারিত

১০০০ অসুস্থ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন ওজিল

যেসব মুসলিম ফুটবলার খেলার মাঠেও ধর্ম অনুশীলনে সদা প্রস্তুত থাকেন, তাদের মধ্যে অন্যতম মেসুত ওজিল। পাশাপাশি জনহিতকর কাজও করে থাকেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের পাশে সর্বদা দেখা যায় তাকে। এবার ১০০০ অসুস্থ শিশুর অস্ত্রোপচারের দায়িত্ব নিলেন আর্সেনালের জার্মান খেলোয়াড়। একইসঙ্গে আরও এক লাখের বেশি গৃহহীন অনাহারী মানুষকে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ওজিল। এর মাধ্যমে...বিস্তারিত

অ্যান্টি ডোপিংয়ের কারণে সব ধরনের খেলা থেকে নিষিদ্ধ রাশিয়া

ডোপিংয়ের কারণে সব ধরনের স্পোর্টিং ইভেন্ট থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছে রাশিয়া। ফলে ২০২০ টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপেও অংশ নিতে পারবে না দেশটি। মূলত রাশিয়ার কর্মকর্তারা অ্যান্টি-ডোপিং এজেন্সির কাছে জমা দেয়া একটি ডাটাবেস থেকে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলেছে বলে তদন্তকারীরা জানতে পারে। তখনই তদন্ত কমিটি এমন প্রস্তাব করে। তদন্তে রাশিয়া...বিস্তারিত

অবশেষে স্বর্ণ জিতলো বাংলাদেশ ক্রিকেট

নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে অল্প রানে বেঁধে রাখলেন বোলাররা। ছোট লক্ষ্য তাড়ায় ব্যাটসম্যানরা এনে দিলেন সহজ জয়। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফাইনালে আজ শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে লঙ্কানরা তুলেছিল ১২২ রান। টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় বাংলাদেশ।...বিস্তারিত

স্বর্ণ জিতে কেঁদে ফেললেন সুমা

১৩ তম সাউথ এশিয়ান এসএ গেমসে দেশের বাইরে একের পর এক সাফল্যকে ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় সোমবারও আর্চারি নারী কমপাউন্ডের ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতল বাংলাদেশের সোমা বিশ্বাস। বিদেশের মাটিতে তার এ সাফল্য দেশের প্রতি আরও মমত্ব বাড়িয়েছে। আর তাইতো এমন জয়ে বিদেশের মাটিতে কেঁদে ফেললেন তিনি। সুমা বলেন, ‘আমি কখনও ভাবিনি এ পর্যন্ত আসব।...বিস্তারিত

বিপিএলের মঞ্চে কাজী নজরুলকে স্মরণ করলেন সালমান খান

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। অনুষ্ঠান মঞ্চে কথা বলার একপর্যায়ে তিনি স্মরণ করেন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।  সালমান খান বলেন, ‘আমার বাবা আমাকে বলেছেন, তুমি যখন মঞ্চে উঠবে তখন একজন মানুষের নাম অবশ্যই উল্লেখ করবে। তিনি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম’। আমার বাবা তাঁর...বিস্তারিত

বিপিএল’র জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষীকি উপলক্ষে আয়োজিত বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি তারকাদের মেলা বসছে। দুই পর্বে মঞ্চ মাতাবেন দেশি ও বিদেশি তারকারা। সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী...বিস্তারিত

অষ্টম স্বর্ণ জয় করলো বাংলাদেশ

এসএ গেমসে আরেকটি স্বর্ণ জয় করলো বাংলাদেশ। আজ পোখরার রঙ্গশালা আর্চারি রেঞ্জে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ফাইনালে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লড়াই করেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। শ্রীলঙ্কার হয়ে লড়েন রবিন কাভিশ, সজীব ডি সিলভা ও সান্দান কুমার হেরাথ। প্রথম সেট ৫৫-৫১ পয়েন্টের ব্যবধানে ও...বিস্তারিত

বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ স্বর্ণ জিতলো জিয়ারুল ইসলাম

তিনদিন পর স্বর্ণের খরা কাটলো বাংলাদেশের। আজ একদিনেই দুই স্বর্ণ উপহার দিলেন ভারোত্তোলকরা। এ নিয়ে এসএ গেমসে ৬ষ্ঠ স্বর্ণ জিতলো বাংলাদেশ। মাবিয়া আক্তার সীমান্তর পর আজ ভারোত্তোলন থেকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনি দেশকে ষষ্ঠ সোনা এনে দেন। দিনের শুরুতেই বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেন নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার...বিস্তারিত

পাকিস্তান সুপার লিগে নেই বাংলাদেশি ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ-পিএসএলে কোনো দল পাননি প্লেয়ার্স ড্রাফটে জায়গা পাওয়া ২৩ বাংলাদেশির কেউই। তিনটি ভিন্ন ক্যাটাগরিতে ড্রাফটে ছিলেন তারা। ৬ ডিসেম্বর হয়ে যাওয়া প্লেয়ার ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশের কোনো ক্রিকেটার না থাকলেও ডায়মন্ড ক্যাটাগরিতে ৪ জন, গোল্ড ক্যাটাগরিতে ১০ জন এবং সিলভার ক্যাটাগরিতে ৯ জন বাংলাদেশি ক্রিকেটার ছিলেন। কিন্তু অংশগ্রহণকারী দলগুলো এদের মধ্য থেকে কাউকেই...বিস্তারিত

আইপিএলের নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জনপ্রিয়তা বেড়েছে। প্রতিটি ক্রিকেটারই এখানে খেলার জন্য উন্মুখ হয়ে থাকে। আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় বসতে যাচ্ছে আইপিএলের নিলাম। এবারের আইপিএলের নিলামে থাকবে ৯৭১ ক্রিকেটারের নাম। এরমধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৭১৩ জন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ২৫৮ জন। এবারের নিলামে বাংলাদেশ থেকে রয়েছে ৬ ক্রিকেটার। আর ১৯ জনের নাম রয়েছে আফগানিস্তান থেকে। এছাড়া...বিস্তারিত

এসএ গেমসে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

পুমসে ইভেন্টে সেরা হয়ে স্বর্ণ জয়ের কীর্তি গড়েন দীপু। তায়কোয়ান্দোতে দীপু চাকমার নৈপুণ্যে চলতি এসএ গেমসে প্রথম স্বর্ণের দেখা পেয়েছে বাংলাদেশ। তার আগে সোমবার (২ ডিসেম্বর) কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরা ব্রোঞ্জ জিতলে প্রথম পদকের দেখা পায় বাংলাদেশ। একই ইভেন্টের পুরুষ এককে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান। অন্যদিকে, ত্রয়োদশ আসরে ব্রোঞ্চ দিয়ে পদকের খাতা খুলেছিল...বিস্তারিত

নিষেধাজ্ঞা থেকে রেহাই পাননি শহীদ ও সানি

জাতীয় লিগের একটি ম্যাচে অারাফাত সানি জুনিয়রকে থাপ্পড় মারায় ৫ বছরের নিষেধাজ্ঞা হয়েছে শাহাদাত হোসেন রাজীবের। কিন্তু এবার নিষেধাজ্ঞা পেলেন শহীদ ও সানি। তবে খেলা চালিয়ে যেতে বাঁধা নেই তাদের। কারন ১ বছরের স্থগিত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে শহীদ ও অারাফাত সানি জুনিয়রকে। তারা একটি বছর পর্যবেক্ষণে থাকবেন। শুধু মাঠেই নয় মাঠের বাইরেও তাদের অাচরণ পর্যবেক্ষণে...বিস্তারিত

শ্রীলংকার গভর্নর হবেন মুত্তিয়া মুরালিধরন

শ্রীলঙ্কার কিংবদন্তী স্পিনার মুত্তিয়া মুরালিধরন শ্রীলংকার গভর্নর হতে যাচ্ছেন। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক মুরালিধরন শ্রীলঙ্কার নর্দান প্রভিন্সের গভর্নর হতে যাচ্ছেন। দেশটির নতুন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসা এই সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কায় তিনজন নতুন গভর্নর নিয়োগ করা হবে। তার মধ্যে মুরালিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা যায়, গভর্নর হওয়ার এই আমন্ত্রণ গ্রহণ করবেন মুরালি। ৪৭...বিস্তারিত

বিপিএলে খেলার বিষয়ে কিছুই জানেন না ক্রিস গেইল

বিপিএলে প্লেয়ার্স ড্রাফটে অন্যতম ক্রিস গেইল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তাকে দলভুক্ত করে নিয়েছে প্লেয়ার্স ড্রাফট থেকেই। কিন্তু কিভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে নিজের নাম এলো, কিভাবে তাকে একটি দল দলভুক্ত করে নিলো- এসবের কিছুই জানেন না গেইল। গেইলের সঙ্গে যোগাযোগ না করেই তাকে প্লেয়ার্স ড্রাফটের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছিল বলে জানা যায়। বলেন, ‘আমি বিগ ব্যাশেও এবার...বিস্তারিত

দুই ইনিংসে শূন্য রান করে বিশ্ব রেকর্ড মুমিনুলের

এই রেকর্ড চান না কোনো ক্রিকেটার। ব্যাটসম্যানদের কাছে তা চরম লজ্জার। আর সেই ব্যাটসম্যান যদি হন অধিনায়ক, তবে তা দলের মনোবলের পক্ষেও হয় ক্ষতিকর। অধিনায়ক মুমিনুল হক নিশ্চয়ই ইডেনে গোলাপি বলের টেস্টকে দুঃস্বপ্ন মনে করে ভুলে যেতে চাইবেন। প্রথম ইনিংসে সাত বল খেলে ফিরতে হয়েছিল শূন্য রানে। দ্বিতীয় ইনিংসে খেলেছেন ছয় বল।  এবারও রানের খাতা...বিস্তারিত

মার্চে ঢাকায় আসবেন সৌরভ গাঙ্গুলী

২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের ১০০ বছর পূর্ণ হবে। তার শততম জন্মবার্ষিকী উদযাপনে  আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চেই এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ হবে। সেই আয়োজনে ঢাকায় উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী। এখন ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে গোলাপি বলে চলছে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট। সৌরভের আমন্ত্রণে...বিস্তারিত

সৌদিতে ওয়েস্টার্ন ইউনিয়ন টি ২০ চ্যাম্পিয়ন হলেন প্রবাসী টিম গ্রীনবাংলা

সাইদুল ইসলাম সুমন সৌদিতে ওয়েস্টার্ন ইউনিয়ন টি ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি টিম গ্রীনবাংলা। শুক্রবার সৌদি ক্রিকেট সেন্টার অনুমোদিত রিয়াদ ‘ক্রিকেট এসোসিয়েশন’ (RCA) এর ব্যবস্থাপনায় ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি ২০ টুর্নামেন্টেটি অনুষ্ঠিত হয় রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের মাঠে। ভারতীয় ক্লাব ‘দানা ট্রেডিংকে’ ২৫ রানের ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘গ্রীন বাংলা’। টস জিতে গ্রীনবাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানান...বিস্তারিত

ভারতের বিপক্ষে মাত্র ১০৬ রানে অলআউট বাংলাদেশ

ভারতের বিপক্ষে চরম ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টেস্টে প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে এটি সর্বনিম্ন রান। তবে দ্বিতীয় ইনিংসে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় রান ছিল ৯১ রান। অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৪০০ রান করা বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের অলআউট হয় ৯১ রানে। ১৯ বছর পর সেই ভারতের বিপক্ষে টেস্ট খেলতে...বিস্তারিত