হোম ক্রীড়া কাল ঘুরে দাঁড়ানোর লড়াই মুশফিকদের
কাল ঘুরে দাঁড়ানোর লড়াই মুশফিকদের

কাল ঘুরে দাঁড়ানোর লড়াই মুশফিকদের

4
0
1

প্রথম টেস্টে ছিল ছন্নছাড়া টাইগার শিবির। প্রতিপক্ষকে শিকার বানাতে তো পারেন নি, উল্টো নিজের দূর্বলতা প্রকাশ করেছে।

বোলিং ও ব্যাটিং দুটোই ছিল এলোমেলো। ইমরূল কায়েস যিনি তামিমের রোল প্লে করার কথা ছিল তিনি তো দাঁড়াতেই পারেননি ভারতীয় বোলারদের সামনে। বোলিংয়ে এক রাহী ছাড়া কেউই সুবিধা করতে পারেননি।

কাল শুরু হচ্ছে দিবা-রাত্রির ঐতিহাসিক টেস্ট। যেখানে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে মমিনুলরা। সাইফ হাসানের অভিষেকের কথা থাকলেও ইনজুরিতে তিনি। একটি ক্যাচ নিতে গিয়ে আহত এই তরুণ টাইগার। একাদশ সাজাতে হয়তো বিপাকে পড়তে পারে টিম ম্যানেজমেন্ট। তবুও প্রত্যাশা সবার ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

(4)

1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *