বাংলাদেশের হয়ে ৬ষ্ঠ স্বর্ণ জিতলো জিয়ারুল ইসলাম
4
0
তিনদিন পর স্বর্ণের খরা কাটলো বাংলাদেশের। আজ একদিনেই দুই স্বর্ণ উপহার দিলেন ভারোত্তোলকরা। এ নিয়ে এসএ গেমসে ৬ষ্ঠ স্বর্ণ জিতলো বাংলাদেশ।
মাবিয়া আক্তার সীমান্তর পর আজ ভারোত্তোলন থেকে দ্বিতীয় স্বর্ণপদক এনে দিলেন জিয়ারুল ইসলাম। ৯৬ কেজি ওজন শ্রেণীতে তিনি দেশকে ষষ্ঠ সোনা এনে দেন।
দিনের শুরুতেই বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দেন নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। তার দেখানো পথ ধরেই পুরুষদের ৯৬ ওজন শ্রেণীতে স্বর্ণ জিতলেন জিয়ারুল।
স্বর্ণ জয়ের পর তিনি বলেন, ‘আমার অনুভূতির কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি খুব খুশি স্বর্ণ জিততে পেরে। পদক জয়ের লক্ষ্য নিয়ে নেপাল এসেছিলাম। তবে স্বর্ণ জিতবো সে আশা ছিল না। এখন অনেক ভালো লাগছে। দেশবাসীর দোয়ায় আমি এতবড় সাফল্য পেলাম।’
(4)
tags:
এসএ গেমস