fbpx
হোম ক্রীড়া

ক্রীড়া

মেসির আরও একটি রেকর্ড

আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন লিওনেল মেসি। সাবেক ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর সমান ১৪৭টি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ৭৩টি গোল নিয়ে আর্জেন্টিনার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও মেসি। আগামী ম্যাচেই মাসচেরানোকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাবেন মেসি। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেছেন, আমার বন্ধু মাসচেরানোর সমান ম্যাচে জাতীয় দলের হয়ে খেলতে পেরেছি।...বিস্তারিত

ক্রিকেটারদের বেতন কত

মহামারী করোনাভাইরাসের এ সময়েও ক্রিকেটারদের বেতন বাড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বৃদ্ধি হতে পারে বর্তমান মূল বেতনের ১০ থেকে ১২ শতাংশ পর্যন্ত। ২০১৭ সালের পর এই প্রথম বেতন বাড়ছে তাদের। ২০১৭ সালে হওয়া সর্বশেষ নতুন বেতনকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির ‘এ+’ শ্রেণীর ক্রিকেটাররা প্রতি মাসে বিসিবি থেকে বেতন পেয়ে আসছেন চার লাখ টাকা করে।...বিস্তারিত

পর্তুগালকে উড়িয়ে দিল জার্মানি

প্রথম ম্যাচে আত্মঘাতি গোলের ভুলে হারতে হয়েছিল জার্মানিকে। দ্বিতীয় ম্যাচে সেই ভুল আর করেনি জার্মান শিবির। উল্টো প্রতিপক্ষের উপহার দুটি আত্মঘাতি গোল পেয়েছে জোয়াকিম লো শিবির। সাথে দু’টি আরো গোল। সব মিলিয়ে ইউরো ফুটবলে দারুণ জয় পেয়েছে জার্মানি। ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনাতে শনিবার মৃত্যুকূপ খ্যাত এফ গ্রুপের ম্যাচে রোনালদোর পর্তুগালকে ৪-২ গোলে উড়িয়ে নক আউট...বিস্তারিত

জয়ে ফিরলো মেসিরা

কোপা আমেরিকায় উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে টানা ১৫ ম্যাচে অপরাজিত রইল আল বিসেলেস্তরা। ম্যাচের ১৩ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে গোল করে দলকে লিড এনে দেন গুইদো রদ্রিগেজ। এই অ্যাসিস্টের মাধ্যমে রেকর্ডবুকের আরো একটি পাতায় নাম লেখালেন মেসি। কোপার ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা এখন এই আর্জেন্টাইন মহাতারকা। জয় পেলেও গত ম্যাচের মতো আজও গোল...বিস্তারিত

নেইমারকে সেরার আসনে দেখতে তর সইছে না পেলের

ইনজুরি থেকে ফিরে দারুণ সময় কাটছে নেইমারের। ব্রাজিলের জার্সিতে টানা চার ম্যাচে গোল পিএসজি তারকার। নেইমারের গোল করার ধারাবাহিকতা হাতছানি দিচ্ছে পেলের রেকর্ডকে। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার ব্রাজিলের জার্সিতে করেছিলেন ৭৭ গোল। তিনবারের বিশ্বকাপজয়ীকে ছাড়িয়ে যেতে এখন সময়ের অপেক্ষা নেইমারের। বৃহস্পতিবার পেরুর বিপক্ষে ব্রাজিলের ৪-০ ব্যবধানে জয়ে এক গোল করেন নেইমার। যা ব্রাজিলের হয়ে...বিস্তারিত

সবাইকে ছাড়িয়ে ম্যারাডোনার কাছাকাছি মেসি

সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতাটা সর্বত্র। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় ব্যস্ত লিও। অন্যদিকে নিজ দেশ পর্তুগালের হয়ে ইউরোতে লড়ছেন ক্রিস্টিয়ানো। পৃথিবীর দুই কোণে দুই মহাদেশে দু’জন লড়লেও আলোচনায় ঠিকই চলে আসেন তারা। এই যেমন, চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত এক ফ্রি কিক গোলের পর ফুটবল দুনিয়া আবারো খুলে বসে হিসাবের খেরোখাতা।...বিস্তারিত

ইউরোর সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো

ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা এখন ১১টি। আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের সাবেক গ্রেট মিচেল প্লাতিনির। তার গোল সংখ্যা ৯টি। এদিন আরও একটি রেকর্ডের মালিক বনে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। সর্বোচ্চ ৫ টি ইউরো খেলা একমাত্র ফুটবলার এখন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বুদাপেস্টে স্বাগতিক...বিস্তারিত

ঠাণ্ডা মাথায় খেলতে পারিনি: মেসি

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে আজ চিলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এতে পয়েন্ট ভাগাভাগি করে কোপা আমেরিকা মিশন শুরু করল মেসিরা। চিলির বিপক্ষে মেসির দুর্দান্ত ফ্রি কিকে প্রথমার্ধেই এগিয়ে গেল আলবিসেলেস্তেরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে হাতছাড়া করলো টিম আর্জেন্টিনা। অথচ ম্যাচে বল পজিশন প্রায় সমানে সমান (আর্জেন্টিনা ৪৯ ভাগ, চিলি ৫১) থাকা...বিস্তারিত

আর্জেন্টিনা কখনোই আমার ওপর নির্ভরশীল ছিল না: মেসি

ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে নিজের অধরা স্বপ্নপূরণের লক্ষ্যে মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। চিলির বিরুদ্ধে রিওতে নিজেদের এবারের কোপা অভিযান শুরু করবে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা। মাঠে নামার আগে চিরাচরিত এক প্রশ্নের জবাব দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। বারংবার একাধিক মহল থেকে দাবি করা হয়, অত্যাধিক মেসি নির্ভরতাই আলবিসেলিস্তে দলের ব্যর্থতার আসল কারণ। তবে এই অভিযোগ...বিস্তারিত

মে মাসের সেরা খেলোয়াড় মুশফিকুর রহিম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুশফিকুর রহিম। আইসিসির ছেলেদের বিভাগে মাস সেরা নির্বাচিত করা হয়েছে। পাশাপাশি মেয়েদের বিভাগে মাস সেরা খেলোয়াড় হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রিজ। মে মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে মুশফিকুর রহিমের সঙ্গে ছিলেন আরও দুজন। পাকিস্তানের হাসান আলী ও শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রমা ভোটাভুটিতে হেরে যান মুশফিকের সঙ্গে।...বিস্তারিত

সাকিব স্ট্যাম্পে লাথি মারলেন,তেড়ে আসলেন সুজন

ক্রিকেট মাঠে নানা কারণে বিতর্কিত সাকিব আল হাসান। কখনো কখনো আম্পায়ারের সঙ্গে তর্ক করে জরিমানা গুণেছেন, আবার কখনো কখনো খারাপ আচরণের কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি। আজও একই ঘটনার জন্ম দিলেন সাকবি আল হাসান। আম্পায়ারের দুটি আলাদা সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাম্পে লাথি ও আছাড় মারেন তিনি। এরপর আবার বৃষ্টির কারণে ওভারের এক বল বাকি থাকতে...বিস্তারিত

মুসলমানদের নিয়ে ন্যক্কারজনক মন্তব্য- ক্রিকেটে নিষিদ্ধ রবিনসন

মুসলিম মানেই সন্ত্রাসবাদ। একই সাথে এশিয়ান বংশোদ্ভুত ও মহিলাদের প্রতি অবমাননাকর মন্তব্য করে আগেই সংবাদের শিরোনামে চলে এসেছিলেন ইংল্যান্ডের প্রতিভাবান ক্রিকেটার অলি রবিনসন। ন্যক্কারজনক এই মন্তব্যের জন্য পরবর্তী সময়ে ক্ষমা চেয়ে নেন তিনি। কিন্তু তাতেও মন গলেনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। প্রায় ৮ বছর আগে করা বর্ণবিদ্বেষী টু্ইটের জন্য রবিনসনকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক...বিস্তারিত

হতাশায় মাঠ ছাড়লো মেসির আর্জেন্টিনা !

লিওনেল মেসির গোলে শুরুতে এগিয়েও গিয়েছিল। কিন্তু সেই গোলটি ধরে রাখতে পারল না বেশিক্ষণ। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চিলির সঙ্গে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। ম্যাচের ২৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছিলেন মেসি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১২ মিনিট পরই সেই গোল শোধ করে দেয়...বিস্তারিত

মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান; পরিসংখ্যান কার পক্ষে ?

বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যে ৮ বারের লড়াইয়ে বেশিরভাগই শেষ হয়েছে সমতায়। চারটি ম্যাচই ড্র হয়েছে, চারটিতে জয়-পরাজয়। বৃহস্পতিবার নবম সাক্ষাতের ফল কী হবে? জয়ে কেউ এগিয়ে যাবে, নাকি আরেকটি ড্র? কাতার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ষষ্ঠ ম্যাচ খেলতে বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে নামবে দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায়...বিস্তারিত

বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর গোপন আলাপ ফাঁস !

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন শুরুর আগে বিরাট কোহলি আর রবি শাস্ত্রী নিজেদের মধ্যে গোপন আলোচনা করতে থাকেন। সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। দলের স্ট্র্যাটেজি নিয়ে নিজেদের মধ্যে গোপন আলোচনা করছিলেন কোহলি আর শাস্ত্রী। এখন তা ভাইরাল নেট দুনিয়ায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) খেলতে ইংল্যান্ড উড়ে গেল ভারতীয় ক্রিকেট দল। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ...বিস্তারিত

বিশ্ব ক্রিকেটে নতুন নিয়ম

চলতি বছর অক্টোবর-নভেম্বরে হওয়ার কথা টি-২০ বিশ্বকাপ। সম্প্রতি বৈঠকের পর আইসিসির তরফে জানানো হয়, ২০২৭ ও ২০৩১ সালের পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপ হবে ১৪ দলের। হবে ৫৪টি ম্যাচ। পাশাপাশি ২০২৪ থেকে ২০৩০ পর্যন্ত প্রতি দু’বছর অন্তর হবে টি-২০ বিশ্বকাপ। খেলবে ২০ টি করে দল। হবে ৫৫টি ম্যাচ। এছাড়াও ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ এবং ২০২৯ সালের...বিস্তারিত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের যে খবরকে ভুয়া বললেন পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সম্প্রতি পাকিস্তানের সাবেক তারকা উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ দাবি করেছেন। তবে এমন সংবাদকে ভুয়া বলে দাবি করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি নিজের বর্তমান অবস্থা তুলে ধরে এমন সংবাদকে ‘ভুয়া’ বলে দাবি করেন। এহসান...বিস্তারিত

আবারও চ্যাম্পিয়নের স্বপ্ন নিয়ে অবদান রাখতে চান জাতীয় ফুটবলে

আলিম আল সাঈদ খোকন। বাড়ি রংপুর সদর। সেখানে বাড়ি হলেও জীবনের অর্ধেক সময় পার করেছেন বিভিন্ন জেলা-উপজেলায়। লক্ষ্য ফুটবল খেলোয়াড় তৈরীর কাজ। মূলত তিনি একজন দক্ষ ফুটবল কোচ হিসেবে উত্তরাঞ্চলের গন্ডি পেরিয়ে নাম কুড়িয়েছেন জাতীয়  ক্রীড়াঙ্গনেও। প্রথমবারের মত সাঈদ খোকনের সারা জাগানো সাফল্য আসে ২০১৬ সালে বঙ্গমাতা বাংলাদেশ চ্যাম্পিয়ন ও ২০১৮ সালে বঙ্গমাতা বাংলাদেশ রানার্স...বিস্তারিত

আমার ব্যাটে বল লাগেনি: তামিম ইকবাল

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। যদিও সিরিজ নিশ্চিত আগেই করেছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম ও সাকিব আল হাসান আউট হওয়ার পর শুরুর ধাক্কাটা সামাল দিতে পারেননি তামিম ইকবালও। ২৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার বলে আম্পায়ার কট বিহাইন্ড আউট...বিস্তারিত

লঙ্কানদের হোয়াইটওয়াশ করতে আজ শেষ ওয়ানডে

আজ দুপুর ১টায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের খেলা। এই ম্যাচ জয়ের আগেই ওয়ানডে সুপার লিগে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচেও যদি পূর্ণ পয়েন্ট অর্জন করতে পারে টাইগাররা, তাহলে নিশ্চিত অনেকদুর এগিয়ে থাকবে তামিম ইকবালের দল। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের...বিস্তারিত