হোম ক্রীড়া আমার ব্যাটে বল লাগেনি: তামিম ইকবাল
আমার ব্যাটে বল লাগেনি: তামিম ইকবাল

আমার ব্যাটে বল লাগেনি: তামিম ইকবাল

0
0

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। যদিও সিরিজ নিশ্চিত আগেই করেছিল বাংলাদেশ। মোহাম্মদ নাঈম ও সাকিব আল হাসান আউট হওয়ার পর শুরুর ধাক্কাটা সামাল দিতে পারেননি তামিম ইকবালও।

২৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। শ্রীলঙ্কার ফাস্ট বোলার দুষ্মন্ত চামিরার বলে আম্পায়ার কট বিহাইন্ড আউট দিলে রিভিউ নিয়েও রক্ষা পাননি তামিম। তাই শুক্রবার ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সেই বিতর্কিত আউট নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি।

তামিম ইকবাল বলেন, ‘খুবই হতাশার। আমি ১০০ ভাগ নিশ্চিত ছিলাম যে আমার ব্যাটে বল লাগেনি। দুর্ভাগ্যজনক যে আমার ব্যাটের পাশ দিয়ে বল যাওয়ার সময় ব্যাট মাটিতে লাগে। এটাও আম্পায়ারের জন্য প্রায় অসম্ভব ছিল ওভারটার্ন করা। অনফিল্ড আম্পায়ার যদি আউট না দিতেন, তাহলে ভিন্ন ঘটনা হতে পারত। কিন্তু আমি ১০০ ভাগ নিশ্চিত যে আমার ব্যাটে বল লাগেনি।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *