fbpx
হোম আন্তর্জাতিক

আন্তর্জাতিক

লেবাননে বিক্ষোভ; এরদোয়ানের দিকে সহায়তার হাত !

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের কাছে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংহতি প্রচেষ্টায় সহায়তা চেয়েছেন। এসময় তিনি এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সহায়তা চান। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, সম্প্রতি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মাহমুদ আব্বাস। এ সময় তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি দল ফাতাহর সঙ্গে নির্বাচন...বিস্তারিত

আগে ভারতকে সীমান্ত থেকে সেনা সরাতে বলছে চীন !

চীন-ভারতের মধ্যে বেশ কয়েক মাস ধরে লাদাখ সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে। তবে বর্তমানে উভয়পক্ষই উত্তেজনাপূর্ণ পরিবেশের অবসানের চেষ্টা করছে। কিন্তু তাতেও শর্ত রাখছে চীন। চীনের দাবি, পূর্ব লাদাখের কোথাও থেকে চীনা সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনার আগে ভারতকে প্যাংগং লেকের দক্ষিণের পাহাড়ের চুড়া থেকে সেনা সরাতে হবে। উল্লেখ্য, এটিই সেই বিতর্কিত জায়গা, যা নিয়ে গত চার মাসে...বিস্তারিত

ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন তার ভাতিজি !

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই নির্বাচনের আগে বিতর্ক যেন কোনওভাবেই পিছু ছাড়ছে না রিপাবলিকান দলের প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার ট্রাম্পের বিরুদ্ধে প্রতারণা ও অসদাচরণের অভিযোগে মামলা করেছেন তার ভাতিজি ম্যারি ট্রাম্প। খবর আলজাজিরা, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনবিসি’র। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ম্যারি ট্রাম্প উত্তরাধিকার...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের কড়া হুঁশিয়ারি !

ইরানের বিরুদ্ধে আমেরিকার যেকোনও বিদ্বেষী পদক্ষেপের ‘অনুশোচনামূলক জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। তিনি ‘সিংহের লেজ নিয়ে নাড়াচাড়া করা’র ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন। ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে সাফাই গেয়ে সম্প্রতি ট্রাম্প জাতিসংঘে যে...বিস্তারিত

সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল কারিগর: ইরান

ইরান শক্তিশালী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করেছে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের এমন মন্তব্যকে ’বিকারগ্রস্ত আলাপ’ আখ্যা দিয়েছে তেহরান। জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইরানের বিরুদ্ধে বক্তব্য দেন বাদশাহ আজিজ। এদিকে তার এমন বক্তব্যে বেশ চটেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ অভিযোগ করেন, এই অঞ্চলে সন্ত্রাসবাদের মূল কারিগর সৌদি আরব। বিভিন্ন...বিস্তারিত

সৌদির নতুন দল ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি !

তারা কেউ আছেন যুক্তরাজ্যে, কেউ আমেরিকা, কানাডা বা অন্য কোনো দেশে। সকলেই সৌদি আরব থেকে নির্বাসিত। তারা সকলে মিলে একটা রাজনৈতিক দল গঠন করলেন। যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি মানবাধিকার কর্মী ইয়াহিয়া আসিরি জানিয়েছেন, তাদের লক্ষ্য সৌদি আরবে গণতন্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। (খবর; ডয়চে ভেলে) এই নতুন দলের নাম রাখা হয়েছে ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি। দলের তরফ থেকে...বিস্তারিত

পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ !

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘পশতুন ঐক্য মার্চ’ নামের এ বিক্ষোভে হাজার হাজার পশতুন অংশ নিয়েছে। সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর পুনরায় উত্থানের নিন্দা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবি জানাতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে নিখোঁজ ব্যক্তিদের আদালতে হাজির করার দাবি জানানো হয়। ভারতীয় গণমাধ্যম ডেইলি হান্টের খবরে বলা...বিস্তারিত

কম্বোডিয়ায় মরেনি একজনও, তারা কিভাবে ঠেকিয়েছে করোনাকে ?

লকডাউন কর্মসূচিতে না গিয়েও মহামারি করোনাভাইরাসকে ঠেকিয়ে দিয়েছে কম্বোডিয়া। দেশটিতে এখন পর্যন্ত মাত্র ২৭৫ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২৭৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুর তালিকায় একজনও নেই। শুরু থেকেই করোনাকে হালকাভাবে না নেয়ার মানসিকতা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়নের কারণে এই সাফল্য। বিশ্বব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক প্রোগ্রামের প্রধান...বিস্তারিত

অবশেষে মসজিদে আজান দেয়ার অনুমতি দিলো জার্মানি !

জার্মানিতে বসবাসরত তুর্কি বংশোদ্ভূতদের একটি এলাকায় মাইকে শব্দ করে আজান নিষিদ্ধের আবেদন করেন এক ব্যক্তি। সেই আবেদনের কারণে মামলার রায় না হওয়া পর্যন্ত বন্ধ হয় আজান। ৫ বছর পর ২০২০ সালে এসে সে আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) জার্মানির উত্তরাঞ্চলীয় প্রদেশ রাইন-ওয়েস্টফালিয়া’র ওরে-এরকেনসচিক প্রদেশের একটি আদালত এ রায় দেন। এ রায়ের...বিস্তারিত

দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে গত আগস্টে করোনাভাইরাসের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। এবার আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিতে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ। প্রথম ভ্যাকসিনের অনুমোদনের পরই বিশ্বে সাড়া ফেলে দিয়েছে রাশিয়া। কয়েক মাসের ব্যবধানেই দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদনের কথা জানাল দেশটি। রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যেই আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিতে...বিস্তারিত

দায়িত্ব পালনে লাদাখ অভিমুখে চীনা সৈন্যদের কান্না !

ভারত-চীনের সীমান্তে উত্তেজনা যখন তুঙ্গে তখন  ২০ সেপ্টেম্বর ভাইরাল হওয়া একটি ভিডিওচিত্রে দেখা যায় পিপলস লিবারেশন আর্মির সদস্যরা কাঁদতে কাঁদতে সীমান্তের দিকে রওনা হচ্ছেন। দায়িত্ব পালনের জন্য পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) বেশ কয়েকজন সদস্য কাঁদতে কাঁদতে রওনা হয়েছে ভারত সীমান্তের দিকে। ‘তাইওয়ান নিউজ’ পত্রিকায় ছাপা হয়েছে এই দৃশ্য। পাকিস্তানি কৌতুকাভিনেতা জায়েদ হামিদ ভিডিওটি আপলোড করেন।...বিস্তারিত

‘৫৪ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি আরব’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যেসব রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরব গেছে, তার দায় বাংলাদেশ নেবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তিনি বলেন, ১৯৮০ সালে বা বিভিন্ন সময়ে সৌদি সরকার অনেক রোহিঙ্গা নিয়ে গেছে। এখন পর্যন্ত ৫৪ হাজার রোহিঙ্গা সৌদি আরবে আছে। এদের মধ্যে যারা (রোহিঙ্গা) বাংলাদেশের পাসপোর্ট নিয়ে...বিস্তারিত

ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন আনোয়ার ইব্রাহীম !

মালয়েশিয়ায় নতুন সরকার গঠনে আইনপ্রণেতাদের কাছ থেকে বিপুল ও জোরালো সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার দাবি করেছেন মালয়েশিয়ার বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহীম। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে ক্ষমতাচ্যুত করা সম্ভব বলে মনে করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে। সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে নেতা হিসেবে আবির্ভূত হন মহিউদ্দিন।...বিস্তারিত

ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতায় সৌদি যুগের অবসানের সম্ভাবনা !

রাষ্ট্রীয় মদদে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করার দুই বছর পরও সৌদি সরকার তার কূটকৌশল অবলম্বনের নীতি অব্যাহত রেখেছে। এ ধরনের বাজে নীতির কারণে উপসাগরীয় ও মধ্যপ্রাচ্য অঞ্চলে দেশটি প্রভাব–প্রতিপত্তি হারাচ্ছে। সারা বিশ্বে তেল সরবরাহকারী দেশগুলোর শীর্ষ সংগঠন ওপেক এবং মুসলিম দেশগুলোর প্রধান সংগঠন ওআইসিকে নেতৃত্ব দেওয়ার সুবাদে যে সৌদি আরব অর্ধশতাব্দী ধরে আঞ্চলিক ও...বিস্তারিত

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নতিস্বীকার করতে বাধ্য হবে: হাসান রুহানি

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না অন্য কেউ জয়ী হবেন, তা এখন বলা মুশকিল। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বললেন ভিন্ন কথা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ইরানের দাবির কাছে নতিস্বীকার করতে বাধ্য হবে। মঙ্গলবার রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে এক ভিডিও ভাষণে এমন...বিস্তারিত

খুলে দেওয়া হচ্ছে কাবা ঘর

ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা খুলে দেওয়া হচ্ছে। ফলে মুসল্লিরা আবারও ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর...বিস্তারিত

দশবার এভারেস্টজয়ী বিশ্বের প্রথম পর্বতারোহী ‘তুষার চিতা’ আর নেই

বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ১০ বার হিমালয়ের সর্বোচ্চ চূড়া এভারেস্টে আরোহন করা আং রিতা শেরপা আর নেই। সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ‘তুষার চিতা’ হিসেবে পরিচিত এই পর্বতারোহীর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দীর্ঘদিন ধরে মস্তিষ্ক ও যকৃতের সমস্যায় ভুগছিলেন। ২০১৭ সালে আং রিতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃক বিশ্বের একমাত্র মানুষ হিসেবে বোতল ভর্তি অক্সিজেন...বিস্তারিত

পশ্চিমবঙ্গের লোকেরা বাংলাদেশের ইলিশের দামে অসন্তুষ্ট

গত এক সপ্তাহে বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গে ইলিশ গেছে ৫০০ টনেরও বেশি। একে বাংলাদেশ সরকারের দুর্গা পূজার উপহার হিসেবেই দেখছেন পশ্চিমবঙ্গবাসী। তবে চড়া দাম নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলকাতার ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, ডায়মন্ড হারবারের ইলিশের সাইজ গত কয়েকদিন ধরে ছোট আসছিল। এই সপ্তাহে তাও মেলেনি। আমদানিও কম। তাই ইলিশ যেমন খুচরো বাজারে ২ হাজার রুপি পর্যন্ত...বিস্তারিত

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তানে রাতভর সংঘাতে নিহত অনেক

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের কয়েকটি সংঘাতে অন্তত ৫৭ জন নিহত হয়েছেন। গত রোববার রাতভর চলা এই সংঘর্ষে বহু লোক আহত হয়েছেন। গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় সরকারি প্রতিনিধি দলের সঙ্গে তালেবান প্রতিনিধিদের শান্তি আলোচনা শুরু হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে লড়াইয়ের সবচেয়ে রক্তাক্ত দিন ছিল এটি। দোহায় দুই পক্ষের মধ্যে আলোচনায় এক...বিস্তারিত

অং সান সু চি’র ঘুম হারাম করে দিলো যে নারী

অং সান সু চি, বিশ্বব্যাপী একটি পরিচিত নাম। শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন তিনি। সামরিক সরকার কর্তৃক দীর্ঘ দিন গৃহবন্দি থাকার পর সমঝোতার মাধ্যমে ক্ষমতায় আসে তার দল। মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক নির্যাতন-নিপীড়নের শিকার সেখানকার সংখ্যালঘু জাতিগোষ্ঠী রোহিঙ্গারা যখন বাংলাদেশে এসে আশ্রয় নেয়, তখন বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েন ‘দ্য লেডি’ খ্যাত দেশটির ডি ফ্যাক্টো নেত্রী অং...বিস্তারিত