হোম আন্তর্জাতিক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবনতি
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবনতি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর স্বাস্থ্যের অবনতি

0
0

দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ বুধবার (১৯ আগস্ট) হাসপাতালটি এক বিবৃতিতে জানায়, প্রণব মুখার্জীর মেডিকেল অবস্থার অবনতি হয়েছে। তার ফুসফুসে সংক্রমণের উপসর্গ বেড়েছে। তাকে অব্যাহতভাবে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন।

উল্লেখ্য, গত সপ্তাহে প্রণব মুখার্জীর মস্তিস্কে সার্জারি করা হয়েছিল। তিনি করোনাভাইরাস টেস্টেও পজিটিভ শনাক্ত হয়েছেন। গত ১০ আগস্ট প্রণব মুখার্জীর টুইটার অ্যাকাউন্ট থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।

 

সূত্র: এনডিটিভি

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *